Stocky রিপোর্টের ধরন

Stocky আপনার স্টকের মূল্য এবং খুচরা মূল্যের দৈনিক স্ন্যাপশট রেকর্ড করতে পারে। আপনার কাছে থাকা স্টকের রিপোর্টিং চালু করার পর Stocky ডেটা সংগ্রহ করা শুরু করে। আপনার কাছে থাকা স্টকের প্রথম রেকর্ড প্রদর্শিত হতে 24 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

রিপোর্ট অ্যাক্সেস করুন

  1. আপনার Shopify অ্যাডমিনে, অ্যাপ > Stocky-তে যান।
  2. রিপোর্ট ড্রপ-ডাউন মেনু থেকে, আপনি যে রিপোর্টটি চালাতে চান তাতে ক্লিক করুন।

Stocky রিপোর্ট

আপনি Stocky-র মধ্যে থেকে নিচে দেওয়া রিপোর্টগুলো দেখতে পারবেন।

ABC বিশ্লেষণ

আপনি প্রতিটি পণ্যের জন্য একটি ABC বিশ্লেষণ দেখতে পারবেন, যা গত 8 সপ্তাহের বিক্রয়ের ইতিহাসের ওপর ভিত্তি করে আপনার পণ্যগুলোকে গ্রেড করে।

বেস্ট সেলার

আপনি পণ্য বা ভ্যারিয়েন্ট SKU অনুযায়ী আপনার বেস্ট সেলারগুলোর একটি তালিকা দেখতে পারবেন।

কম স্টক থাকা রিপোর্ট

আপনি ভেন্ডর, পণ্য বা ভ্যারিয়েন্ট SKU-এর ওপর ভিত্তি করে কম স্টক থাকা রিপোর্ট দেখতে পারবেন।

কোন ভেন্ডরদের কাছে থাকা ভ্যারিয়েন্টের স্টক কম এবং কোন ভ্যারিয়েন্টের স্টক নেই ও তার সম্ভাব্য কত রেভিনিউ ক্ষতি হচ্ছে তা Low Stock Vendors (কম স্টক থাকা ভেন্ডর) রিপোর্টে দেখানো হয়। আপনি ভেন্ডরের কাছ থেকে অর্ডার করেছেন কিন্তু এখনও পাননি এমন অনন্য ভ্যারিয়েন্টগুলোও এখানে দেখানো হয়।

Low Stock Products (কম স্টক থাকা পণ্য) রিপোর্টে দেখানো হয় যে কোন পণ্যগুলোর স্টক কম এবং কোন পণ্যগুলোর স্টক নেই ও ভেন্ডরের কাছ থেকে সেগুলোর অর্ডার করা নেই। কোনো ভ্যারিয়েন্টের স্টক না থাকলে, এতে প্রতিদিন আনুমানিক কত রেভিনিউ ক্ষতি হচ্ছে তাও দেখানো হয়।

Low Stock Variants (কম স্টক থাকা ভ্যারিয়েন্ট) হলো কম স্টকের সবচেয়ে বিশদ রিপোর্ট। এতে আপনার কাছে আর কত দিনের স্টক অবশিষ্ট আছে, আনুমানিক কোন তারিখে আপনার ইনভেন্টরি শেষ হয়ে যাবে এবং ডেলিভারি পেতে কত সময় লাগে তার ওপর ভিত্তি করে আনুমানিক কোন তারিখে আপনার আরও ইনভেন্টরি রিঅর্ডার করা উচিত, তার মতো বিশদ বিবরণ দেখানো হয়।

অর্ডার

অর্ডার রিপোর্টে মাস, সপ্তাহ বা দিন অনুযায়ী আপনার অর্ডারের একটি গ্রাফ দেখানো হয়। অর্ডার রিপোর্টে আপনার অর্ডারের একটি তালিকাও দেখানো হয়। ভেন্ডর, পণ্য বা ভ্যারিয়েন্টের মতো নির্দিষ্ট মানদণ্ডের সাথে মিলে যায় এমন অর্ডারগুলো দেখতে আপনি ফিল্টার এডিট করতে পারেন।

পণ্য

পণ্য রিপোর্টে আপনার পণ্য সম্পর্কে বিশদ বিবরণ দেখানো হয়, যেমন- বর্তমান ইনভেন্টরি এবং বিক্রয়ের পরিমাণ।

পারচেজ অর্ডার

পারচেজ অর্ডার রিপোর্টে আপনার প্রতিটি পারচেজ অর্ডার সম্পর্কে বিশদ বিবরণ দেখানো হয়, যেমন- পৌঁছানোর গন্তব্য, ডেলিভারি স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস। এছাড়াও এই রিপোর্টে এগুলো অন্তর্ভুক্ত থাকে:

পারচেজ অর্ডার রিপোর্ট সম্পর্কিত পরিভাষার শব্দকোষ
স্টকরিপোর্ট করার সময় স্টকে থাকা বর্তমান পরিমাণ।
অর্ডার করা হয়েছেসমস্ত বাকি থাকা পারচেজ অর্ডারে বর্তমানে অর্ডার করা পরিমাণ যা এখনও পাওয়া যায়নি। যদি একাধিক পারচেজ অর্ডারে এই ভ্যারিয়েন্টটি বাকি থাকে, তাহলে এই মানটি সেই সমস্ত পারচেজ অর্ডারের মোট পরিমাণ উপস্থাপন করবে।
পরিমাণনির্দিষ্ট পারচেজ অর্ডারে প্রাথমিকভাবে অর্ডার করা সেই ভ্যারিয়েন্টের পরিমাণ। এই সংখ্যাটি নির্দিষ্ট পারচেজ অর্ডারের জন্য এবং আইটেমগুলো পাওয়ার পর এটি পরিবর্তন হবে না।

সেল আইটেম

সেল আইটেম রিপোর্টে আপনার সেল আইটেমগুলো পণ্য বা ভ্যারিয়েন্ট অনুযায়ী দেখানো হয়।

SKU/ভ্যারিয়েন্ট

SKU/ভ্যারিয়েন্ট রিপোর্টে প্রতিটি ভ্যারিয়েন্টের একক প্রতি খরচ, বিক্রয় মূল্য এবং বিক্রয়ের সংখ্যা দেখানো হয়। প্রতিটি ভ্যারিয়েন্টের আরও বিশদ বিশ্লেষণ তৈরি করতে আপনি অতিরিক্ত কলাম যোগ করতে পারেন।

পরিসংখ্যান

পরিসংখ্যান রিপোর্টে স্টোরের পরিসংখ্যান তুলনা করা হয়, যেমন- গত 28 দিন এবং গত 7 দিনের জন্য অর্ডারের গড় মূল্য ও প্রতিদিনের অর্ডারের গড় মোট পরিমাণ।

হাতে থাকা স্টকের রিপোর্ট

আপনি আপনার হাতে থাকা স্টকের বর্তমান বা ইতিহাস সম্পর্কিত রিপোর্ট দেখতে পারবেন।

বর্তমানে হাতে থাকা স্টক-এ আপনার ইনভেন্টরির বর্তমান মূল্য এবং খরচ দেখানো হয়।

সব লোকেশনের জন্য ইতিহাসে হাতে থাকা স্টক-এ একটি নির্দিষ্ট তারিখের রেঞ্জের প্রতিটি তারিখের জন্য সব ইনভেন্টরির একটি নির্দিষ্ট মোট পরিমাণ, যেমন- খরচের দাম, মূল্য বা পরিমাণ দেখানো হয়। সমস্ত ভেন্ডর বা কোনো নির্দিষ্ট ভেন্ডরের ওপর ভিত্তি করে মোট পরিমাণ বের করতে আপনি রিপোর্টটি ফিল্টার করতে পারেন।

অ্যাডজাস্টমেন্ট

অ্যাডজাস্টমেন্ট রিপোর্টে প্রতিটি স্টক অ্যাডজাস্টমেন্টের বিশদ বিবরণ দেখানো হয়, যেমন- তারিখ, কারণ এবং যে কর্মী এটি করেছেন তার নাম।

ট্রান্সফার

ট্রান্সফার রিপোর্টে প্রতিটি স্টক ট্রান্সফারের বিশদ বিবরণ দেখানো হয়, যেমন- এর স্ট্যাটাস, উৎস ও গন্তব্য এবং ট্রান্সফার করার কারণ।

মুনাফা

মুনাফা রিপোর্টে আপনার স্টোরের আর্থিক তথ্য দেখানো হয়, যেমন- রিটার্ন, গ্রস বিক্রয় এবং বিক্রিত পণ্যের খরচ।

রিপোর্টের ধরন

হাতে থাকা স্টকের একাধিক ভিন্ন ভিন্ন রিপোর্ট উপলভ্য রয়েছে।

মোট খরচ

আপনার স্টকে থাকা সমস্ত ভ্যারিয়েন্টের জন্য প্রতিটি ভ্যারিয়েন্টের পরিমাণকে এর খরচের দাম দিয়ে গুণ করলে মোট খরচ পাওয়া যায়। এই গণনায় নেতিবাচক স্টক লেভেলের ভ্যারিয়েন্ট এবং লুকানো ভ্যারিয়েন্টগুলো অন্তর্ভুক্ত করা হয় না।

মোট খুচরা

প্রতিটি ভ্যারিয়েন্টের পরিমাণকে এর খুচরা মূল্য দিয়ে গুণ করলে মোট খুচরা মূল্য পাওয়া যায়। আপনি যদি আপনার সমস্ত স্টক বর্তমান মূল্যে বিক্রি করেন, তাহলে আপনি এই পরিমাণ অর্থ উপার্জন করবেন।

মোট আইটেম

মোট আইটেম হলো আপনার স্টোরে স্টকে থাকা মোট আইটেমের সংখ্যা। আপনার কাছে যদি 10টি লাল মোজা এবং 5টি নীল মোজা থাকে, তাহলে মোট আইটেমের সংখ্যা হবে 15।

ভেন্ডর প্রতি হাতে থাকা স্টক

Stocky প্রতিটি ভেন্ডরের জন্য হাতে থাকা স্টকের রেকর্ড রাখে। কোনো ভেন্ডরের হাতে থাকা স্টক দেখতে হাতে থাকা স্টকের রিপোর্টের উপরের ফর্মটি ব্যবহার করুন। কিছু রিপোর্টে স্টক Shopify-এর মাধ্যমে ট্র্যাক করা হয়েছে হিসেবে তালিকাভুক্ত থাকতে পারে। এটি হলো Shopify-এর মাধ্যমে ট্র্যাক করা আইটেম অনুযায়ী আপনার হাতে থাকা স্টকের রিপোর্টগুলো সেগমেন্ট করার একটি উপায়। আপনার ড্রপশিপ করা পণ্যগুলো যদি Shopify ট্র্যাক না করে, তাহলে প্রতিটি রিপোর্টের Shopify-এর মাধ্যমে ট্র্যাক করা হয়েছে ভার্সনটি বেছে নিয়ে হাতে থাকা স্টকের রিপোর্টগুলো থেকে ড্রপশিপ করা স্টক বাদ দেওয়া যেতে পারে।

Stocky-তে রাউন্ডিং

বিভিন্ন অ্যাকাউন্টিং এবং ইনভেন্টরি পরিচালনার সিস্টেম বিভিন্ন উপায়ে রাউন্ডিংয়ের কাজ করে। Stocky লাইন আইটেমের স্তরে সংখ্যাগুলোকে দুই দশমিক স্থান পর্যন্ত রাউন্ড করে এবং এরপর লাইন আইটেমগুলো যোগ করে আপনাকে মোট পরিমাণ জানায়। যোগ করার পর রাউন্ডিংয়ের অন্যান্য পদ্ধতির সাথে তুলনা করা হলে এতে সামান্য ভিন্নতা দেখা দিতে পারে।

আপনি ম্যানুয়ালি কোনো সংখ্যা অ্যাডজাস্ট করতে চাইলে অ্যাডজাস্টমেন্ট ফিল্ডে তা করতে পারবেন। আপনার সরবরাহকারীর অ্যাকাউন্টিং সিস্টেম রাউন্ডিংয়ের জন্য আলাদা পদ্ধতি ব্যবহার করলে অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হতে পারে।