Shopify POS ইনভেন্টরি ট্র্যাক এবং সমন্বয় করা
Shopify POS-এ, আপনি আপনার ইনভেন্টরি দেখতে পারবেন এবং ইনভেন্টরির পরিমাণ সমন্বয় করতে Quick counts POS UI এক্সটেনশন ব্যবহার করতে পারবেন।
আপনার Shopify অ্যাডমিনের ইনভেন্টরি পেজে, আপনি নিজের ইনভেন্টরি দেখতে, ইনভেন্টরি হিসাব সমন্বয় করতে এবং ইনভেন্টরি ট্রান্সফার তৈরি করতে পারবেন। যেসব পণ্য ও ভ্যারিয়েন্টের ইনভেন্টরি Shopify-এর মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে, আপনি সেগুলোর ইনভেন্টরি সমন্বয়ের ইতিহাসও দেখতে পারবেন। আপনার Shopify অ্যাডমিনের বিবরণের পেজে গিয়ে আপনি কোনো পণ্যের জন্য ইনভেন্টরি ট্র্যাকিং চালু করতে পারবেন।
কীভাবে আপনার Shopify অ্যাডমিনে ইনভেন্টরি পরিচালনা করবেন সেই সম্পর্কে আরও জানুন।
এই পেজে
Shopify POS-এ ইনভেন্টরি ট্র্যাকিংয়ের প্রয়োজনীয়তা
আপনার রিটেইল লোকেশনগুলোতে ইনভেন্টরি ট্র্যাকিং সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে নিচের প্রয়োজনীয়তাগুলো পর্যালোচনা করুন:
- Shopify POS-এ আপনার পণ্যের ইনভেন্টরি ট্র্যাক করতে এবং ওভারসেলিং রোধ করতে, আপনাকে প্রথমে আপনার Shopify অ্যাডমিনে ইনভেন্টরি ট্র্যাকিং চালু করতে হবে।
- প্রতিটি লোকেশনে স্টক পর্যবেক্ষণ করতে, আপনাকে আপনার Shopify অ্যাডমিনে নিজের লোকেশনগুলোতে ইনভেন্টরি বরাদ্দ করতে হবে।
Shopify POS ইনভেন্টরি ট্র্যাকিং
আপনি Shopify POS-এ পণ্য সার্চ করতে পারেন এবং এরপর পণ্যের বিবরণ স্ক্রিনে ইনভেন্টরি ট্র্যাক করতে পারেন।
পণ্যের বিবরণ স্ক্রিন নিচের ক্যাটাগরিগুলোর জন্য ইনভেন্টরি প্রদর্শন করে:
- উপলব্ধ
- প্রতিশ্রুতিবদ্ধ (অপূর্ণ অর্ডারে যোগ করা ইনভেন্টরি)
- অনুপলব্ধ
- অন্যান্য লোকেশন থেকে আগত
আপনার Shopify অ্যাডমিনের পণ্যের পেজে গিয়েও আপনি ইনভেন্টরি ট্র্যাক করতে পারবেন।
স্টকের পরিমাণ কমে যাওয়ার সরাসরি নোটিফিকেশন পেতে চাইলে, আপনি Shopify App Store থেকে একটি ইনভেন্টরি অ্যালার্ট অ্যাপ ইনস্টল করতে পারেন।
Shopify POS ইনভেন্টরি সমন্বয় করা
আপনার Shopify অ্যাডমিনের ইনভেন্টরি পেজে আপনি ইনভেন্টরির পরিমাণ সমন্বয় করতে পারবেন। এছাড়াও আপনি বাল্ক এডিটর ব্যবহার করে অথবা CSV ফাইল এক্সপোর্ট এবং ইমপোর্টের মাধ্যমে একসাথে অনেকগুলো ইনভেন্টরির পরিমাণ সমন্বয় করতে পারবেন।
সরাসরি Shopify POS-এ ইনভেন্টরির পরিমাণ সমন্বয় করতে আপনি Quick count POS UI এক্সটেনশন ব্যবহার করতে পারেন।
যখন আপনার রিটেইল আউটলেটগুলো বন্ধ থাকে এবং বড় কোনো অনলাইন সেল ইভেন্ট চলে না, তখন আপনার ইনভেন্টরির পরিমাণ আপডেট করার কথা বিবেচনা করুন। প্রতিটি লোকেশনে আপনার ইনভেন্টরির একটি বাস্তব হিসাব (ফিজিক্যাল কাউন্ট) করে, Shopify-তে ইনভেন্টরির পরিমাণ সঠিক রয়েছে কিনা তা নিশ্চিত করতে ওই ডেটা রেকর্ড করতে পারেন।
একাধিক লোকেশনে ইনভেন্টরি পরিচালনা করা
আপনি যদি একাধিক ঠিকানায় Shopify POS ব্যবহার করেন, তাহলে আপনি নিজের Shopify POS ডিভাইস থেকে বিক্রয়ের লোকেশন নির্বাচন করতে পারবেন। Shopify POS আপনার ডিভাইসের নির্বাচিত লোকেশনের ইনভেন্টরি সম্পর্কিত তথ্য প্রদর্শন করে, যেমন কোনো পণ্য স্টকে নেই, বিক্রি হয়ে গেছে, নাকি আংশিকভাবে উপলব্ধ রয়েছে।
সঠিক ট্যাক্স প্রয়োগ করতে এবং লোকেশন অনুযায়ী অর্ডার ট্র্যাক করতে আপনাকে সঠিক লোকেশন নির্বাচন করতে হবে। Shopify POS-এ কোনো পণ্য বিক্রি বা রিস্টক করার সময়, ওই লোকেশনের জন্য ইনভেন্টরি হিসাব আপডেট হয়ে যায়।