আপনার Shopify POS PIN ম্যানেজ করা
Shopify POS নিচের ধরনের অ্যাক্সেসগুলো ব্যবহার করে:
- কোনো ডিভাইসে Shopify POS খোলার জন্য একটি প্রাথমিক লগইন।
- Shopify POS খোলার পর তা আনলক করার জন্য স্টাফের PIN অ্যাক্সেস।
স্টাফরা কোনো ডিভাইসে সেল প্রসেস করার আগে, Shopify অ্যাডমিন এবং Point of Sale-এর অ্যাক্সেস থাকা একজন ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে অবশ্যই Shopify POS-এ লগ ইন করতে হবে। প্রাথমিক লগইনের পরে, যেসব স্টাফের কাছে Shopify POS-এর অ্যাক্সেস আছে তারা নিজেদের স্টাফ প্রোফাইল দিয়ে Shopify POS আনলক করতে তাদের নিজস্ব 4 থেকে 6-ডিজিটের PIN ব্যবহার করতে পারেন।
কোন স্টাফ Shopify POS ব্যবহার করছেন তা একটি PIN-এর মাধ্যমে চিহ্নিত করা হয়। Shopify POS-এর বিভিন্ন কার্যকলাপ, যেমন অর্ডার এবং রেজিস্টারের অ্যাক্টিভিটিগুলো এমন স্টাফের সাথে যুক্ত থাকে যিনি তার PIN প্রবেশ করান। স্টাফের অনুমতিগুলো PIN থেকে আলাদাভাবে ম্যানেজ করা হয়। POS Pro লোকেশনগুলোতে, POS রোল দিয়ে অনুমতি ম্যানেজ করা হয়। POS রোল নির্ধারণ করে যে স্টাফ তার PIN প্রবেশ করানোর পর কী করতে পারবেন, যেমন রিটার্ন প্রসেস করা, ডিসকাউন্ট যোগ করা, অথবা ক্যাশ ট্র্যাকিং ম্যানেজ করা।
Shopify POS-এর অ্যাক্সেস থাকা প্রত্যেক স্টাফের একটি নির্দিষ্ট PIN থাকে। আপনি যখন কোনো স্টাফকে Shopify POS-এর অ্যাক্সেস দেন, তখন Shopify সেই স্টাফকে একটি PIN বরাদ্দ করে। আপনার প্রয়োজন হলে একটি নতুন PIN তৈরি করতে পারবেন।
এই পৃষ্ঠায়
POS দিয়ে PIN ম্যানেজ করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়াবলি
Shopify POS PIN ম্যানেজ করার ক্ষেত্রে নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:
- POS Pro-তে থাকা লোকেশনগুলোর জন্য, স্টাফকে বরাদ্দ করা POS রোল নির্ধারণ করে যে তিনি তার PIN প্রবেশ করানোর পর কী করতে পারবেন। POS Lite-এ থাকা লোকেশনগুলোর জন্য, POS রোল প্রযোজ্য নয়।
- শুধুমাত্র POS অ্যাপ ব্যবহারকারী স্টাফরা তাদের PIN শুধুমাত্র POS Pro লোকেশনগুলোতে ব্যবহার করতে পারবেন। কোনো লোকেশন যদি POS Lite-এ থাকে, তাহলে শুধুমাত্র POS অ্যাপ ব্যবহারকারী স্টাফরা সেই লোকেশন অ্যাক্সেস করতে তাদের PIN ব্যবহার করতে পারবেন না।
- স্টাফদের যদি নির্দিষ্ট POS লোকেশনে বরাদ্দ করা হয়, তাহলে তারা শুধুমাত্র এমন লোকেশনে তাদের PIN ব্যবহার করতে পারবেন যেগুলোতে তাদের অ্যাক্সেস আছে।
- Shopify অ্যাডমিনের অ্যাক্সেস থাকা স্টাফদের Shopify POS-এ তাদের PIN ব্যবহার করার আগে অবশ্যই নিজেদের স্টাফ অ্যাকাউন্টের আমন্ত্রণ গ্রহণ করতে হবে এবং অ্যাকাউন্টের সেটআপ সম্পন্ন করতে হবে।
- নিচের ব্যবহারকারীরা নিজেদের PIN এডিট করতে পারবেন এবং অন্য POS স্টাফদের PIN-ও এডিট করতে পারবেন:
- স্টোরের মালিক।
- অর্গানাজেশনের মালিক।
- যেসব ব্যবহারকারীর POS ইউজার অ্যাডমিনিস্ট্রেটর ভূমিকা আছে।
- যেসব ব্যবহারকারীর POS অ্যাডমিনিস্ট্রেটর ভূমিকা আছে।
- আপনাকে যে স্টোরের জন্য একটি PIN পরিবর্তন করতে হবে সেটি যদি কোনো অর্গানাইজেশনের অংশ হয়, এবং আপনি যদি অর্গানাজেশনের মালিক না হন, তাহলে ওই অর্গানাইজেশনের জন্য আপনার অর্গানাইজেশন POS অ্যাডমিনিস্ট্রেটর ভূমিকা থাকতে হবে।
একটি POS PIN তৈরি বা পরিবর্তন করুন
আপনি যখন স্টাফদের একটি POS রোল বরাদ্দ করেন তখন PIN তৈরি হয়। আপনি যদি স্টোরের মালিক হন, অথবা প্রয়োজনীয় অনুমতিগুলো থাকা একজন স্টাফ হন, তাহলে আপনি Shopify POS অ্যাপ বা Shopify অ্যাডমিন থেকে কোনো স্টাফের PIN পরিবর্তন করতে পারবেন।
ধাপসমূহ:
Shopify POS
Shopify POS থেকে,
আইকনে ট্যাপ করুন।
স্টাফ-এ ট্যাপ করুন এবং এরপর স্টাফের নামে ট্যাপ করুন।
নিরাপত্তা সেকশনে, এডিট করুন-এ ট্যাপ করুন।
র্যান্ডম PIN জেনারেট করুন-এ ট্যাপ করুন অথবা নতুন একটি PIN লিখুন।
সেভ করুন-এ ট্যাপ করুন।
Shopify অ্যাডমিন
আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > ব্যবহারকারী-এ যান।
ব্যবহারকারীর নামের ওপর ক্লিক করুন।
PIN বিভাগে,
আইকনে ক্লিক করুন।
Point of Sale PIN বিভাগে,
আইকনে ক্লিক করুন বা একটি PIN লিখুন। আপনি যদি অন্য কোনো স্টাফ মেম্বারের PIN পরিবর্তন করেন, তবে নতুন PIN সম্পর্কে তাকে নিশ্চিতভাবে জানান।
সম্পন্ন-এ ক্লিক করুন।
Shopify POS PIN-এর সমস্যার ট্রাবলশুটিং
কোনো স্টাফ মেম্বার যখন Shopify POS অ্যাক্সেস করতে তাদের PIN ব্যবহার করতে পারেন না, তখন নিচের সাধারণ সমস্যাগুলো পর্যালোচনা করুন।
PIN-টি ভুল বা এটি Shopify POS আনলক করে না
কোনো স্টাফ মেম্বারের PIN যদি Shopify POS আনলক না করে, তবে ট্রাবলশুটিংয়ের নিচের ধাপগুলো চেষ্টা করে দেখুন:
- স্টাফ মেম্বার সঠিক PIN লিখছেন কি না, তা নিশ্চিত করুন।
- সম্প্রতি PIN পরিবর্তন করা হয়ে থাকলে, নতুন PIN-টি ডিভাইসে সিঙ্ক হওয়ার জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন।
- ডিভাইসটি ইন্টারনেটে কানেক্ট করা আছে কি না, তা নিশ্চিত করুন।
- লেটেস্ট স্টোরের ডেটা সিঙ্ক করতে Shopify POS থেকে
> কানেক্টিভিটি > স্টোরের ডেটা > রিফ্রেশ করুন-এ ট্যাপ করুন।
- Shopify POS জোর করে বন্ধ করে আবার খুলুন এবং তারপর আবার PIN দিয়ে চেষ্টা করুন।
৫ বার ভুল PIN দেওয়ার পর, আবার চেষ্টা করার আগে Shopify POS পরবর্তী চেষ্টার ক্ষেত্রে ৩০ সেকেন্ডের জন্য ব্লক করে দেয়।
স্টাফ মেম্বারকে অ্যাকাউন্ট সেটআপ সম্পূর্ণ করতে বলা হচ্ছে
যেসব স্টাফ মেম্বারের Shopify অ্যাডমিনের অ্যাক্সেস রয়েছে, Shopify POS-এ তাদের PIN ব্যবহার করার আগে অবশ্যই তাদের স্টাফ অ্যাকাউন্টের আমন্ত্রণ গ্রহণ করতে হবে এবং অ্যাকাউন্ট সেটআপ সম্পূর্ণ করতে হবে।
যদি এমন কোনো এরর দেখা যায় যে, POS অ্যাক্সেস করতে তাদের অ্যাকাউন্ট সেটআপ সম্পূর্ণ করতে হবে, তবে তাদের ইমেইল চেক করতে হবে এবং স্টাফ অ্যাকাউন্টের আমন্ত্রণ গ্রহণ করতে হবে। যদি আমন্ত্রণের মেয়াদ শেষ হয়ে যায়, তবে নতুন করে আমন্ত্রণ পাঠাতে স্টাফ মেম্বারকে সরান এবং আবার যোগ করুন।
স্টাফ মেম্বারের কাছে লোকেশনের অ্যাক্সেস নেই
স্টাফদের যদি নির্দিষ্ট POS লোকেশনে বরাদ্দ করা হয়, তাহলে তারা শুধুমাত্র এমন লোকেশনে তাদের PIN ব্যবহার করতে পারবেন যেগুলোতে তাদের অ্যাক্সেস আছে।
কোনো স্টাফ মেম্বার যদি কোনো লোকেশনে তাদের PIN ব্যবহার করতে না পারেন, তবে নিচের বিষয়গুলো নিশ্চিত করুন:
- স্টাফ মেম্বার যে লোকেশনে Shopify POS ব্যবহার করার চেষ্টা করছেন, তার অ্যাক্সেস তার কাছে আছে।
- Shopify POS লেটেস্ট স্টাফ এবং লোকেশনের পরিবর্তনগুলো সিঙ্ক করেছে।
- স্টাফ মেম্বার লেটেস্ট বরাদ্দ করা PIN ব্যবহার করছেন।
লোকেশন অ্যাক্সেস সম্পর্কে আরও জানতে, লোকেশন অনুযায়ী POS স্টাফ পরিচালনা করা দেখুন।
শুধুমাত্র POS অ্যাপ ব্যবহারকারী স্টাফরা POS Lite লোকেশনে তাদের PIN ব্যবহার করতে পারবেন না
শুধুমাত্র POS অ্যাপ ব্যবহারকারী স্টাফের ভূমিকাগুলো কেবল Shopify POS Pro সাবস্ক্রিপশনের লোকেশনগুলোর জন্য উপলভ্য। কোনো লোকেশন যদি POS Lite-এ থাকে, তবে শুধুমাত্র POS অ্যাপ ব্যবহারকারী স্টাফরা সেই লোকেশনটি অ্যাক্সেস করতে তাদের PIN ব্যবহার করতে পারবেন না।
শুধুমাত্র POS অ্যাপ ব্যবহারকারী স্টাফদের যদি POS Lite লোকেশনে অ্যাক্সেসের প্রয়োজন হয়, তবে নিচের যেকোনো একটি বিকল্প ব্যবহার করুন:
এমন একজন স্টাফ মেম্বারকে ওই লোকেশনে তার PIN ব্যবহার করতে বলুন, যার কাছে Shopify অ্যাডমিন ও Point of Sale-এর অ্যাক্সেস আছে।
লোকেশনটি Shopify POS Pro সাবস্ক্রিপশন-এ আপগ্রেড করুন।