Shopify POS কার্টে ট্যাক্স রেট সামঞ্জস্য করুন

আপনার রিটেইল ব্যবসা চালানোর ক্ষেত্রে ট্যাক্স একটি অত্যাবশ্যকীয় অংশ। সঠিক ট্যাক্স ধার্য করলে তা আপনাকে স্থানীয় ট্যাক্সের নিয়মকানুন মেনে চলতে সাহায্য করে এবং আপনার গ্রাহকদের কাছ থেকে যে সঠিক পরিমাণ বিল নেওয়া হচ্ছে তা নিশ্চিত করে।

আপনার ডিভাইসে নির্ধারণ করা স্টোরের লোকেশন-এর ওপর ভিত্তি করে Shopify POS অ্যাপ ট্যাক্স অ্যাপ্লাই করে। আপনার Shopify অ্যাডমিনে আপনি একটি Shopify POS লোকেশনের ট্যাক্স রেট পরিবর্তন করতে পারবেন।

কার্টের ট্যাক্স রেট চালু বা বন্ধ করুন

কোনো অর্ডারের সব আইটেমের কার্ট ট্যাক্স রেট চালু বা বন্ধ করতে:

  1. Shopify POS-এর হোম পেজে, আপনার কার্টে থাকা Taxes-এ ট্যাপ করুন।
  2. আপনার অর্ডারের জন্য যেকোনো ট্যাক্স রেট নিষ্ক্রিয় বা সক্রিয় করুন এবং এরপর Save-এ ট্যাপ করুন।

কোনো পণ্যের ট্যাক্স রেট চালু বা বন্ধ করুন

কোনো অর্ডারের একটি নির্দিষ্ট পণ্যের জন্য ট্যাক্স রেট চালু বা বন্ধ করতে:

  1. Shopify POS-এর হোম পেজে, আপনার কার্টে থাকা একটি আইটেমে ট্যাপ করুন।
  2. আইটেমটির জন্য যেকোনো ট্যাক্স রেট নিষ্ক্রিয় বা সক্রিয় করুন।