Shopify POS-এ কাস্টম সেল তৈরি করুন
আপনি কোনো লেনদেনের জন্য যেকোনো অতিরিক্ত মূল্য লিখতে একটি কাস্টম সেল আইটেম ব্যবহার করতে পারেন। আপনি আপনার Shopify অ্যাডমিন বা Shopify POS-এ স্থায়ীভাবে উপলভ্য আইটেম হিসেবে এখনও কোনো পণ্য যোগ না করে থাকলে, কাস্টম সেল আইটেমগুলো সেই আইটেমটি বিক্রি করার ক্ষেত্রে আদর্শ।
কাস্টম সেল আইটেমগুলোর মধ্যে অনন্য পরিস্থিতির জন্য ছোটখাটো অ্যাড-অন বা সারচার্জ অন্তর্ভুক্ত থাকতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি পেইন্টিং বিক্রি করেন, কিন্তু আপনার ইন-পারসন গ্রাহক পেইন্টিংয়ের পাশাপাশি ডিসপ্লে ইজেলও কিনতে চান, তবে আপনি গ্রাহকের কাছে যথারীতি পেইন্টিংটি বিক্রি করতে পারেন এবং ইজেলের সম্মত-মূল্যটি একটি কাস্টম সেল আইটেম হিসেবে যোগ করতে পারেন।
Shopify POS-এ কাস্টম সেলের ক্ষেত্রে বিবেচ্য বিষয়
- আপনি কাস্টম সেল যোগ করুন টাইল থেকে একটি কাস্টম সেল তৈরি করতে পারেন যা আপনার Shopify POS স্মার্ট গ্রিডে প্রদর্শিত হয়। আপনি বিনিময়ের সময় রিপ্লেসমেন্ট আইটেম হিসেবেও কাস্টম সেল আইটেম যোগ করতে পারেন।
- কাস্টম সেল আইটেমগুলো রিপোর্টে নিয়মিত পণ্য বিক্রয়ের মতো একইভাবে প্রদর্শিত হয় না। বিক্রয় রিপোর্টে কাস্টম সেল সম্পর্কে আরও জানুন।
Shopify POS-এ কাস্টম সেল তৈরি করুন
- আপনার Shopify POS স্মার্ট গ্রিড থেকে, কাস্টম সেল যোগ করুন টাইলে ট্যাপ করুন।
- সেলের জন্য একটি ঐচ্ছিক শিরোনাম এবং সেলের মূল্য লিখুন। আপনি পরিমাণও সামঞ্জস্য করতে পারেন বা আইটেমটিতে ট্যাক্স ধার্য করা হয়েছে কিনা তা নির্ধারণ করতে পারেন।
- লেনদেন চালিয়ে যেতে কার্টে যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।