Shopify POS-এ গিফট কার্ড ক্যাশ আউট করা

যখন কোনও গিফট কার্ডে অবশিষ্ট ব্যালেন্সের পরিমাণ কম থাকে যা কোনও কেনাকাটার জন্য যথেষ্ট নয়, তখন আপনি এটি ক্যাশ আউট করে গ্রাহককে সরাসরি তার মূল্য ফেরত দিতে পারেন। যেসব গ্রাহক আংশিক পেমেন্টের বদলে ক্যাশের জন্য গিফট কার্ড রিডিম করতে চান, তাদের গিফট কার্ডগুলো ক্লোজ করার ক্ষেত্রে এটি দারুণ কাজে আসে।

Shopify POS-এ গিফট কার্ড ক্যাশ আউট করার প্রয়োজনীয় বিষয়াবলি

Shopify POS-এ গিফট কার্ড ক্যাশ আউট করার আগে, নিচের প্রয়োজনীয় বিষয়াবলি দেখে নিন:

  • আপনার স্টোরে অবশ্যই ক্যাশ ব্যবহার করতে হবে। আপনি অন্য পেমেন্ট পদ্ধতিতে গিফট কার্ড ক্যাশ আউট করতে পারবেন না।
  • গিফট কার্ডের মান অবশ্যই $15 USD বা আপনার স্থানীয় মুদ্রায় সমতুল্য মূল্যের চেয়ে কম হতে হবে।
  • ক্যাশ আউট করার জন্য গিফট কার্ডটিকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়া যাবে না।
  • সুইডেনের রিটেইল লোকেশনে আপনি গিফট কার্ড ক্যাশ আউট করতে পারবেন না। সুইডেনের রিটেইল প্রয়োজনীয়তা সম্পর্কে আরও জানুন।

Shopify POS-এ একটি গিফট কার্ড ক্যাশ আউট করুন

আপনি Shopify POS-এ একটি যোগ্য গিফট কার্ড ক্যাশ আউট করতে পারবেন।

ধাপ:

  1. নিচের যেকোনো একটি পদক্ষেপ গ্রহণ করে গিফট কার্ডের বিবরণ খুঁজুন:
  1. গিফট কার্ডের বিবরণ স্ক্রিনে, Cash out balance-এ ট্যাপ করুন। যেসব গিফট কার্ড ক্যাশ আউট করার যোগ্য নয়, সেগুলোতে Cash out balance বিকল্পটি দেখা যাবে না।
  2. ক্যাশ আউটের পরিমাণ দেখতে, Confirm-এ ট্যাপ করুন।
  3. আপনার যদি ক্যাশ ড্রয়ার থাকে, তাহলে এটি খুলে যাবে এবং আপনি আপনার গ্রাহককে ক্যাশ আউট দিতে পারবেন।
  4. Done-এ ট্যাপ করুন।