অফলাইনে Shopify POS ব্যবহার করা
আপনার Shopify অ্যাডমিনের সাথে সিঙ্ক করতে, ইমেইলের মাধ্যমে রসিদ পাঠাতে এবং কার্ড পেমেন্ট ক্যাপচার করার জন্য Shopify POS-এর ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্ক বা সেলুলার ডেটা ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দেওয়া যেতে পারে।
আপনি যদি ইন্টারনেট কানেকশন হারান বা ইন্টারনেট অ্যাক্সেস নেই এমন কোনো লোকেশন থেকে বিক্রি করেন, তবুও আপনি Shopify POS-এর অফলাইন ফিচারগুলো ব্যবহার করে বিক্রি করতে পারবেন:
- অফলাইনে ক্যাশ ও ম্যানুয়াল পেমেন্ট গ্রহণ করুন: অফলাইন চেকআউট-এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়াই ক্যাশ এবং ম্যানুয়াল পেমেন্ট গ্রহণ করা যায়। এই ফিচারটি সব Shopify POS ব্যবহারকারীর জন্য উপলভ্য আছে।
- অফলাইনে কার্ড পেমেন্ট গ্রহণ করুন: অফলাইন পেমেন্ট ফিচারটি অফলাইন চেকআউট সম্প্রসারিত করে ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্ট গ্রহণ করার সুবিধা দেয়। আপনার Shopify অ্যাডমিনে এই ফিচারটি চালু করতে হবে।
অফলাইনে বিক্রি করার আগে, কোন POS ফিচারগুলোর জন্য ইন্টারনেট কানেকশন ও হার্ডওয়্যার সামঞ্জস্যতা প্রয়োজন, তার বিস্তারিত জানতে Shopify POS-এর অফলাইন ফিচার পর্যালোচনা করুন।