Shopify POS-এর জন্য আপনার নেটওয়ার্ক সেট-আপ করা

নেটওয়ার্ক সেট-আপ করলে, তা Shopify POS এবং সংযুক্ত হার্ডওয়্যার নির্ভরযোগ্যভাবে কাজ করা নিশ্চিত করে। একটি স্থিতিশীল এবং সঠিকভাবে কনফিগার করা নেটওয়ার্ক বিক্রয়ের সময় বাধা রোধ করতে সহায়তা করে, আপনার পেমেন্ট হার্ডওয়্যার কানেক্ট করে রাখে এবং Shopify POS ডেটা আপনার Shopify অ্যাডমিনের সাথে সিঙ্ক হওয়ার অনুমতি দেয়। আপনার স্টোর যাতে সশরীরে ভালোভাবে পরিচালিত হয় তাতে সহায়তা করতে এই প্রয়োজনীয়তাগুলি এবং টিপস পর্যালোচনা করুন।

ইন্টারনেট এবং Wi-Fi-এর প্রয়োজনীয়তা

নির্ভরযোগ্য Shopify POS পারফরম্যান্সের জন্য, আপনার নেটওয়ার্ক নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলো পূরণ করে কিনা তা নিশ্চিত করুন:

  • ন্যূনতম ব্যান্ডউইথ: 5 Mbps ডাউনলোড। বৃহত্তর পণ্যের ক্যাটালগ বা একই লোকেশনে চালিত একাধিক রেজিস্টারের জন্য উচ্চতর ব্যান্ডউইথের পরামর্শ দেওয়া হয়।
  • ব্যাকআপ কানেকশন: বিশেষ করে লঞ্চের দিনের জন্য একটি সেলুলার হটস্পট বা সেকেন্ডারি ইন্টারনেট কানেকশন চালু রাখুন। আপনার প্রাথমিক নেটওয়ার্ক ডাউন হয়ে গেলে ব্যাকআপ কানেকশন পেমেন্ট প্রসেসিং অনলাইনে চালু রাখে।
  • নেটওয়ার্কযুক্ত পেরিফেরালগুলির জন্য একই নেটওয়ার্ক: Shopify POS ডিভাইস এবং Wi-Fi বা ইথারনেটের মাধ্যমে কানেক্ট হয় এমন যেকোনো পেরিফেরাল, যেমন- Shopify POS Terminal, নেটওয়ার্কযুক্ত রসিদ প্রিন্টার এবং Wi-Fi বারকোড স্ক্যানার অবশ্যই একই নেটওয়ার্কে থাকতে হবে। VLAN, গেস্ট নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক বিভাজন, Shopify POS-কে এই পেরিফেরালগুলি আবিষ্কার করা থেকে আটকাতে পারে। ব্লুটুথ এবং USB পেরিফেরালগুলি সরাসরি হোস্ট ডিভাইসের সাথে কানেক্ট হয় এবং সেগুলির জন্য এই প্রয়োজনীয়তা প্রযোজ্য নয়।
  • Wi-Fi পেরিফেরালগুলির জন্য 2.4GHz সহায়তা: যেকোনো Wi-Fi রসিদ প্রিন্টার বা বারকোড স্ক্যানার 2.4GHz সমর্থন করে কিনা তা নিশ্চিত করুন। শুধু 5GHz সম্প্রচার করে এমন নেটওয়ার্কে কিছু পেরিফেরাল কানেক্ট হতে পারে না।
  • প্রাইভেট নেটওয়ার্ক: আপনার POS ডিভাইস ও POS হার্ডওয়্যার এমন একটি নেটওয়ার্কে সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়, যা শুধু আপনি ও আপনার স্টাফ ব্যবহার করেন। Shopify POS-এর জন্য প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা সম্পর্কে আরও জানুন।

Shopify POS-এর জন্য প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করুন

আপনার POS ডিভাইস ও POS হার্ডওয়্যার শুধু এমন একটি নেটওয়ার্কে সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়, যা আপনি ও আপনার স্টাফ ব্যবহার করেন। Shopify POS ব্যবহার করতে প্রাইভেট নেটওয়ার্ক থাকা বাধ্যতামূলক নয়, তবে এটি POS ডিভাইসগুলো সুরক্ষিত রাখতে সাহায্য করে। আপনার POS ডিভাইসগুলো পেমেন্ট প্রক্রিয়া করে এবং গ্রাহকের তথ্য নিয়ে কাজ করে। ব্যবসার বাইরের কেউ একই নেটওয়ার্কে যোগ দিতে পারলে তারা আপনার POS ডিভাইসগুলোর পাঠানো তথ্য দেখতে, নেটওয়ার্কে ডিভাইসগুলো খুঁজে পেতে বা সেগুলোতে সংযুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন।

সম্ভব হলে নিচের নেটওয়ার্কগুলোতে আপনার POS ডিভাইস ও POS হার্ডওয়্যার সংযুক্ত করা এড়িয়ে চলুন:

  • পাবলিক Wi-Fi: যেমন, শপিং মল, বিমানবন্দর, ক্যাফে বা হোটেলের Wi-Fi।
  • গ্রাহকদের সঙ্গে শেয়ার করা Wi-Fi: পাসওয়ার্ড দেওয়া নেটওয়ার্কও এর অন্তর্ভুক্ত। পাসওয়ার্ড স্টোরে টাঙিয়ে রাখলে, রসিদে প্রিন্ট করলে বা গ্রাহক চাইলে দিয়ে দিলে তা আপনার নেটওয়ার্ককে প্রাইভেট রাখে না।
  • অন্য ব্যবসার সঙ্গে শেয়ার করা Wi-Fi: যেমন, পাশের স্টোরের নেটওয়ার্ক বা পুরো ভবনের জন্য একটি নেটওয়ার্ক।

স্টোরে একটি প্রাইভেট নেটওয়ার্ক সেট আপ করুন

স্থায়ী স্টোরে নিজস্ব রাউটার বা Wi-Fi অ্যাক্সেস পয়েন্টে একটি প্রাইভেট নেটওয়ার্ক সেট আপ করতে পারেন:

  • নিজস্ব ইন্টারনেট সংযোগ ও রাউটার ব্যবহার করুন।
  • পাসওয়ার্ড দিয়ে প্রাইভেট নেটওয়ার্ক সুরক্ষিত রাখুন। শুধু যেসব স্টাফের প্রয়োজন, তাদেরই পাসওয়ার্ড দিন এবং কোনো স্টাফ ব্যবসা ছেড়ে চলে গেলে পাসওয়ার্ড বদলে দিন।
  • গ্রাহকদের Wi-Fi ব্যবহারের সুবিধা দিলে তাদের জন্য আলাদা একটি গেস্ট নেটওয়ার্ক সেট আপ করুন। বেশিরভাগ রাউটারেই গেস্ট নেটওয়ার্কের সেটিং থাকে। আপনার POS ডিভাইস ও POS হার্ডওয়্যার গেস্ট নেটওয়ার্কে নয়, প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত করুন।
  • নিশ্চিত করুন যেন গেস্ট নেটওয়ার্কের ডিভাইসগুলো আপনার প্রাইভেট নেটওয়ার্কে অ্যাক্সেস করতে না পারে। রাউটারের সেটিংসে গেস্ট নেটওয়ার্কের এমন সব অপশন বন্ধ করুন, যা গেস্টদের লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস করতে দেয়। যেমন, গেস্টদের একে অন্যের ডিভাইস দেখতে ও লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস করতে দেওয়ার অপশনটি।
  • আপনার POS ডিভাইস এবং Wi-Fi বা Ethernet ব্যবহার করে এমন সব POS হার্ডওয়্যার একই প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত করুন। এর মধ্যে রয়েছে Shopify POS Terminal, রসিদ প্রিন্টার ও বারকোড স্ক্যানার।

প্রাইভেট নেটওয়ার্ক ও আলাদা একটি গেস্ট নেটওয়ার্ক সেট আপ করতে সাহায্য লাগলে আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করুন।

স্টোরের বাইরে বিক্রি করার সময় মোবাইল ডেটা ব্যবহার করুন

পপ-আপ শপ, বাজার বা কোনো অনুষ্ঠানে বিক্রি করার সময় সেখানকার Wi-Fi-এর বদলে 4G বা 5G-এর মতো মোবাইল ডেটা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়:

  • আপনার POS ডিভাইসে মোবাইল ডেটার সুবিধা থাকলে সেটিকে মোবাইল ডেটায় সংযুক্ত করুন।
  • Shopify POS Terminal-এর মতো Wi-Fi-তে সংযুক্ত হয় এমন POS হার্ডওয়্যার ব্যবহার করলে ব্যবসার মালিকানাধীন কোনো ফোন বা মোবাইল হটস্পট ডিভাইসে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত একটি হটস্পট চালু করুন। আপনার POS ডিভাইস ও POS হার্ডওয়্যার সেই হটস্পটে সংযুক্ত করুন এবং ব্যবসার বাইরের কারও সঙ্গে হটস্পটটি শেয়ার করবেন না।

আপনার ফায়ারওয়াল সেটিংস চেক করুন

আপনার নেটওয়ার্কে যদি ফায়ারওয়াল চালু থাকে, তবে এটি POS-এর কার্যকারিতায় বাধা সৃষ্টি করতে পারে।

আপনার অ্যালো-লিস্টে ডোমেইনগুলি যোগ করলে তা Shopify POS সঠিকভাবে কাজ করা নিশ্চিত করে। আপনার ফায়ারওয়াল সেটিংসে, নিচের ডোমেইনগুলির সমস্ত হোস্টনেমের জন্য সমস্ত পোর্ট আপনার অ্যালো-লিস্টে যোগ করুন:

  • shopify.com
  • shopifyapps.com
  • shopifycs.com
  • shopifysvc.com
  • shopifyinc.com
  • shopifycloud.com
  • myshopify.com
  • pos.api.myshopify.com
  • cdn.shopify.com
  • extensions.shopifycdn.com
  • stripe.com
  • stripecdn.com
  • stripe.network
  • hcaptcha.com
  • bbpos.com
  • bugsnag.com
  • clients3.google.com
  • storage.googleapis.com
  • আপনার স্টোরের কাস্টম ডোমেইনগুলো

আপনাকে অবশ্যই অ্যালো-লিস্টে আপনার স্টোরের কাস্টম ডোমেইনগুলো যোগ করতে হবে কারণ Shopify POS এবং অ্যাপগুলি প্রায়শই Shopify পরিষেবাগুলোর সাথে কানেক্ট হতে আপনার কাস্টম ডোমেইন নাম ব্যবহার করে।

আপনার অ্যালো-লিস্টে এই ডোমেইনগুলি যোগ করতে সহায়তার প্রয়োজন হলে, আপনার নেটওয়ার্ক প্রশাসকের সাথে যোগাযোগ করুন।

Stripe-এর ডোমেইন অ্যালো-লিস্ট সেট-আপ করুন

Stripe হলো এমন একটি পেমেন্ট প্রসেসর, যা Shopify Payments পেমেন্ট প্রসেস করতে ব্যবহার করে। আপনার নেটওয়ার্ককে অবশ্যই Stripe-এর নেটওয়ার্ক কনফিগারেশনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

Verifone-এর ডোমেইন অ্যালো-লিস্ট সেট-আপ করুন

আপনি যদি Shopify POS-এর সাথে Verifone পেমেন্ট হার্ডওয়্যার ব্যবহার করেন, তাহলে আপনার ফায়ারওয়াল অ্যালো-লিস্টে নিচের ডোমেইনগুলোর সমস্ত হোস্টনেমের জন্য সমস্ত পোর্ট যোগ করুন:

  • verifone.com
  • verifone.cloud
  • verifonehq.net
  • vfcarbon.com

ভৌগোলিক IP ঠিকানা ফিল্টারিং

POS দ্বারা ব্যবহৃত পরিষেবাগুলো বিশ্বব্যাপী হোস্ট করা হতে পারে। আপনার ফায়ারওয়াল যদি ভৌগলিক লোকেশনের ওপর ভিত্তি করে IP ঠিকানা ফিল্টার করে, তবে আপনাকে এই ফিল্টারটি নিষ্ক্রিয় করতে হবে।

ফায়ারওয়াল সেটিংস পরিবর্তন করতে সহায়তার প্রয়োজন হলে, আপনার নেটওয়ার্ক প্রশাসকের সাথে যোগাযোগ করুন।

POS Terminal-এর জন্য নেটওয়ার্ক সেট-আপ

POS Terminal আপনার লোকাল নেটওয়ার্কের মাধ্যমে Shopify POS অ্যাপের সাথে যোগাযোগ করে। সাধারণ নেটওয়ার্কের প্রয়োজনীয়তার পাশাপাশি, POS Terminal নির্ভরযোগ্যভাবে কানেক্ট হওয়ার জন্য ও পেমেন্ট প্রসেস করার জন্য, আপনার নেটওয়ার্ককে নিচের প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে।

আপনার পোর্টগুলি সেট-আপ করুন

আপনি যদি POS Terminal ব্যবহার করেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার পোর্ট সেট-আপ করতে হবে। ইন্টারনেট প্রোটোকলে বিভিন্ন পরিষেবা নির্দিষ্ট করতে পোর্ট নম্বরগুলো ব্যবহার করা হয়। এগুলো নেটওয়ার্কের অ্যাড্রেসিং তথ্যের একটি অংশ এবং ডিভাইসের সঠিক অ্যাপ্লিকেশনে নেটওয়ার্ক বার্তা নির্দেশ করতে সহায়তা করে।

আপনার নেটওয়ার্কে Shopify POS কাজ করার জন্য অবশ্যই নিচের পোর্টগুলি খোলা রাখতে হবে:

  • 4443
  • 8080
  • 27000
  • 27001

এই পোর্টগুলি খুলতে সহায়তার প্রয়োজন হলে, আপনার নেটওয়ার্ক প্রশাসক বা ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

আপনার DNS সেটিংস চেক করুন

কিছু DNS প্রদানকারী লোকাল IP ঠিকানার রেজোলিউশন ব্লক করে দেয়, যার কারণে POS Terminal, POS অ্যাপের সাথে কানেক্ট হতে পারে না। আপনি যদি একটি DNS ত্রুটি দেখতে পান, তবে লোকাল IP রেজোলিউশন অনুমোদন করে এমন একটি প্রদানকারী ব্যবহার করতে আপনার নেটওয়ার্কের DNS সেটিংস পরিবর্তন করুন, যেমন:

  • Cloudflare DNS: 1.1.1.1 এবং 1.0.0.1
  • Google Public DNS: 8.8.8.8 এবং 8.8.4.4

আপনার লোকেশনের সমস্ত ডিভাইস যাতে সঠিক DNS কনফিগারেশন পায় তার জন্য, Shopify আপনার রাউটারে এই পরিবর্তনটি করার পরামর্শ দেয়। আপনি যদি আপনার রাউটারের সেটিংস অ্যাক্সেস করতে না পারেন, তবে সরাসরি আপনার POS ডিভাইসে DNS সেটিংস পরিবর্তন করুন। আপনার DNS সেটিংস পরিবর্তন করতে সাহায্যের প্রয়োজন হলে, আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

Shopify POS নেটওয়ার্কের সমস্যাগুলির ট্রাবলশুটিং

নেটওয়ার্কের সমস্ত প্রয়োজনীয়তা সেট আপ করার পরেও যদি আপনার Shopify POS-এ কানেক্টিভিটির সমস্যা দেখা দেয়, তাহলে উন্নত ফায়ারওয়াল ট্রাবলশুটিং আর্টিকেলটি দেখুন।