Shopify অ্যাপে একটি Quick Sale তৈরি করুন

দ্রুত লেনদেনের জন্য Quick Sale তৈরি করতে আপনি Shopify অ্যাপ ব্যবহার করতে পারেন। কোনো সম্পূর্ণ ড্রাফট অর্ডার তৈরি না করে বা Shopify POS অ্যাপ ব্যবহার না করেই দ্রুত বিক্রি সম্পন্ন করতে আপনি আপনার স্টোর থেকে পণ্য যোগ করতে, কাস্টম পরিমাণ লিখতে এবং ডিসকাউন্ট প্রয়োগ করতে পারবেন।

Shopify অ্যাপে Quick Sale তৈরি করার জন্য বিবেচ্য বিষয়গুলি

Shopify অ্যাপে Quick Sale তৈরি করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করে নিন।

উপলভ্যতা এবং পেমেন্টের প্রয়োজনীয়তা

  • Shopify পরিচালিত হয় এমন সব দেশেই Quick Sale উপলব্ধ। আপনি যেকোনো সমর্থিত দেশে পেমেন্ট লিঙ্ক বা ক্যাশ ব্যবহার করে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
  • Tap to Pay অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর (শুধুমাত্র Android ডিভাইস), সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অতিরিক্ত পেমেন্ট পদ্ধতি হিসেবে উপলব্ধ আছে। Tap to Pay ব্যবহার করতে হলে, আপনাকে অবশ্যই Shopify অ্যাপে Tap to Pay-এর যোগ্যতার শর্তগুলিপূরণ করতে হবে।
    • কানাডায় Quick Sale-গুলি Interac পেমেন্ট সমর্থন করে।
    • অস্ট্রেলিয়ায় Quick Sale-গুলি EFTPOS পেমেন্ট সমর্থন করে।
  • একটি Quick Sale তৈরি করতে, আপনার একটি Shopify প্ল্যান এবং একজন পেমেন্ট প্রদানকারী প্রয়োজন৷ যে দেশগুলোতে Shopify Payments উপলব্ধ, সেখানে আপনাকে অবশ্যই Shopify Payments ব্যবহার করতে হবে। অন্যান্য দেশে আপনি PayPal বা যেকোনো সমর্থিত পেমেন্ট প্রদানকারী ব্যবহার করতে পারেন।

ডিভাইসের অ্যাক্সেস এবং স্টাফ পারমিশন

  • কোনো Quick Sale চলাকালীন আইটেমগুলো স্ক্যান করতে আপনার মোবাইল ডিভাইসের ক্যামেরা ব্যবহার করার জন্য, আপনাকে অবশ্যই আপনার ডিভাইসের ক্যামেরা অ্যাক্সেসের অনুমতি (permissions) দিতে হবে।
  • একটি Quick Sale তৈরি করতে এবং Tap to Pay ব্যবহার করে পেমেন্ট গ্রহণ করতে, ব্যবহারকারীদের তাদের ভূমিকার অংশ হিসেবে Quick Sale-এর অনুমতি (permission) প্রয়োজন।
  • Quick Sale চলাকালীন আপনার ডিভাইসটি হারিয়ে গেলে আপনার Shopify অ্যাডমিন সুরক্ষিত রাখতে, একটি Quick Sale বের হতে FaceID প্রয়োজন বিকল্পটি চালু করুন। বায়োমেট্রিক্স ব্যবহার করে Shopify অ্যাপে লগ-ইন করা সম্পর্কে আরও জানুন।

ডিসকাউন্ট এবং বৈশিষ্ট্যের সীমাবদ্ধতা

  • যে ক্রমানুসারে ডিসকাউন্ট প্রয়োগ করা হয়, Quick Sale-এ প্রয়োগ করা অন্যান্য ডিসকাউন্টের সাথে ডিসকাউন্টগুলি সেভাবেই স্ট্যাক বা জমা হয়। Quick Sale-এ ডিসকাউন্ট প্রয়োগ করা সম্পর্কে আরও জানুন।
  • একটি Quick Sale সাধারণ ও দ্রুত লেনদেনের উপর ফোকাস করে, এবং এতে নিয়মিত সরাসরি বিক্রির জন্য বিশদ বৈশিষ্ট্যগুলোর অভাব রয়েছে, যেমন ক্যাশ ট্র্যাকিং বা অর্ডারে থাকা শুধুমাত্র নির্দিষ্ট আইটেমের উপর ট্যাক্স ধার্য করা, যেগুলো Shopify POS দিয়ে বিক্রি করারসময় পাওয়া যায়। এছাড়াও এতে সেই বিস্তারিত বৈশিষ্ট্যগুলোর অভাব রয়েছে যেগুলো Shopify অ্যাডমিনে একটি ড্রাফট অর্ডার তৈরি করারসময় পাওয়া যায়, যেমন নিচের বিকল্পগুলি:
    • লেনদেন সম্পন্ন করার আগে কোনো অর্ডারের সাথে গ্রাহক প্রোফাইল যুক্ত করা।
    • অর্ডারে স্বয়ংক্রিয় ছাড় প্রয়োগ করা।
    • কোনো পণ্যের স্টক না থাকলে বা অতিরিক্ত বিক্রি হলে আপনাকে সেটি জানানো।
    • পরবর্তীতে পরিবর্তন বা সম্পন্ন করার জন্য অর্ডারটিকে ড্রাফট অবস্থায় সেভ করে রাখা।

একটি Quick Sale শুরু করুন

Shopify অ্যাপে Quick Sale শুরু করতে, Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।

আপনার স্টোরের সাথে যদি 1-টির বেশি লোকেশন যুক্ত থাকে, তাহলে Quick Sale-এ ইনভেন্টরি মেনু ব্যবহার করে আপনি কোন লোকেশন থেকে বিক্রি করতে চান তা নির্বাচন করতে পারবেন। Quick Sale-এর জন্য নির্বাচিত লোকেশনটি হলো সেই লোকেশন, যার ইনভেন্টরিটি প্রদর্শিত হয় ও আপডেট করা হয়, লেনদেনের সময় আপনি যেসব পণ্য বিক্রি করেন তার উপর ভিত্তি করে। Quick Sale-এ দেখানো এবং প্রয়োগ করা ট্যাক্স রেটের উপরও এটি প্রভাব ফেলে।

Quick Sale-এ বিদ্যমান পণ্য যোগ করুন

আপনি আপনার Shopify অ্যাডমিনের যেকোনো পণ্য একটি Quick Sale-এ যোগ করতে পারবেন। Quick Sale চলাকালীন আপনি আইটেমের পরিমাণ সমন্বয় করতে বা নির্দিষ্ট পণ্যের ভ্যারিয়েন্ট নির্বাচন করতে পারেন।

ধাপ:

  1. Shopify অ্যাপ-এ, একটি Quick Sale শুরু করুন:

    1. Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।
    2. ঐচ্ছিক: Quick Sale-এর জন্য ভিন্ন একটি লোকেশন নির্বাচন করতে ইনভেন্টরি মেনুতে ট্যাপ করুন।
  2. পণ্য যোগ করুন-এ ট্যাপ করুন।

  3. সকল পণ্য তালিকা থেকে, আপনি Quick Sale-এ যে পণ্যগুলো যোগ করতে চান তা নির্বাচন করুন:

    • আপনি যে কয়টি আইটেম যোগ করতে চান তা কাস্টমাইজ করতে একটি পণ্যের পাশে থাকা + আইকনে ট্যাপ করুন। আপনি আইটেমগুলোর সংখ্যার উপর ট্যাপ করে ম্যানুয়ালিও সংখ্যাটি কাস্টমাইজ করতে পারবেন।
    • Quick Sale থেকে আইটেমটি সরাতে Delete-এ ট্যাপ করুন।
    • নির্দিষ্ট পণ্য খুঁজতে সার্চবারটি ব্যবহার করুন।
    • আপনি যে পণ্যটি যোগ করতে চান তার বারকোড স্ক্যান করার উদ্দেশ্যে আপনার ডিভাইসের ক্যামেরা ব্যবহার করতে Scan barcode-এ ট্যাপ করুন।
  4. নির্বাচিত পণ্যগুলো Quick Sale-এ যোগ করতে Done-এ ট্যাপ করুন।

  5. ঐচ্ছিক: Quick Sale-এ পণ্যগুলো যোগ করার পর, আপডেট করতে আপনি Quick Sale-এর যেকোনো পণ্যে ট্যাপ করতে পারেন:

    • আপনি যে কয়টি আইটেম অন্তর্ভুক্ত করতে চান তা কাস্টমাইজ করতে + বা - আইকনে ট্যাপ করুন। আপনি আইটেমগুলোর সংখ্যার উপর ট্যাপ করে ম্যানুয়ালিও সংখ্যাটি কাস্টমাইজ করতে পারবেন। এরপর, পরিবর্তনগুলো প্রয়োগ করতে Done-এ ট্যাপ করুন।
    • Quick Sale থেকে আইটেম সরাতে Remove-এ ট্যাপ করুন।

আপনার Quick Sale-এ কাস্টম পরিমাণ যোগ করুন

আপনি একটি Quick Sale-এ যেকোনো সংখ্যার কাস্টম পরিমাণ যোগ করতে পারেন। কাস্টম পরিমাণ যোগ করা এককালীন চার্জ যোগ করার একটি কার্যকরী উপায়, অথবা এমন কোনো আইটেম বিক্রি করার জন্য যা আপনি নিয়মিত বিক্রি করেন না।

ধাপ:

  1. Shopify অ্যাপ-এ, একটি Quick Sale শুরু করুন:

    1. Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।
    2. ঐচ্ছিক: Quick Sale-এর জন্য ভিন্ন একটি লোকেশন নির্বাচন করতে ইনভেন্টরি মেনুতে ট্যাপ করুন।
  2. Custom amount-এ ট্যাপ করুন।

  3. আপনি Quick Sale-এ যে কাস্টম পরিমাণ যোগ করতে চান তা কনফিগার করুন:

    • ঐচ্ছিক: কাস্টম পরিমাণের একটি নাম যোগ করতে Name ফিল্ডে ট্যাপ করুন। আপনি যদি কোনো নাম না দেন, তাহলে এটি ডিফল্ট হিসেবে “Custom amount” থাকে।
    • কাস্টম মূল্য প্রয়োগ করতে price ফিল্ডে ট্যাপ করুন।
  4. Quick Sale-এ কাস্টম পরিমাণ যোগ করতে Add-এ ট্যাপ করুন।

  5. ঐচ্ছিক: Quick Sale-এ কাস্টম পরিমাণ যোগ করার পর, আপডেট করার জন্য আপনি Quick Sale-এর যেকোনো কাস্টম পরিমাণে ট্যাপ করতে পারেন:

    • মানগুলি আপডেট করতে name বা price ফিল্ডে ট্যাপ করুন। এরপর, পরিবর্তনগুলি প্রয়োগ করতে Done-এ ট্যাপ করুন।
    • Quick Sale থেকে কাস্টম পরিমাণ সরাতে Remove-এ ট্যাপ করুন।

Quick Sale-এ ডিসকাউন্ট প্রয়োগ করুন

আপনি ম্যানুয়ালভাবে মূল্য ছাড় বা শতাংশভিত্তিক ডিসকাউন্ট যোগ করতে পারেন যা সম্পূর্ণ Quick Sale-এ প্রয়োগ হয়। Quick Sale-এ স্বয়ংক্রিয় ছাড় প্রয়োগ হয় না, এবং আপনি ডিসকাউন্ট কোড বা এমন কোনো ডিসকাউন্ট প্রয়োগ করতে পারবেন না যা শুধুমাত্র লেনদেনের নির্দিষ্ট লাইন আইটেমগুলির ক্ষেত্রে প্রযোজ্য।

আপনি একটি Quick Sale-এ একাধিক ম্যানুয়াল ডিসকাউন্ট প্রয়োগ করতে পারেন। তবে, যখন একটি Quick Sale-এ একাধিক ডিসকাউন্ট প্রয়োগ করা হয়, তখন সেগুলি পর্যায়ক্রমে প্রসেস করা হয়, অর্থাৎ পূর্ববর্তী ডিসকাউন্ট প্রয়োগ হওয়ার পর Quick Sale-এর মূল্যের ওপর ভিত্তি করে প্রতিটি ডিসকাউন্টের হিসাব করা হয়।

উদাহরণস্বরূপ, আপনি যদি $100 এর একটি Quick Sale তৈরি করেন এবং 10% ডিসকাউন্ট প্রয়োগ করার পর $10 মূল্য ছাড়ের ডিসকাউন্ট প্রয়োগ করেন, তাহলে চূড়ান্ত মূল্য হবে $80। কারণ, ব্যবহৃত সূত্রটি হবে (100 - 10%) - 10 = 80। তবে, আপনি যদি আগে $10 ছাড়ের ডিসকাউন্ট প্রয়োগ করেন এবং এরপর 10% ডিসকাউন্ট প্রয়োগ করেন (বিপরীত ক্রমানুসারে), তাহলে চূড়ান্ত মূল্য হবে $81, কারণ $10 ছাড় প্রয়োগের পর নতুন মোট মূল্য $90 এর ওপর 10% ডিসকাউন্টটি প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে ব্যবহৃত সূত্রটি হবে (100 - 10) - 10% = 81।

অন্য একটি উদাহরণ হিসেবে বলা যায়, Quick Sale-এ 10% ডিসকাউন্টের পর 20% ডিসকাউন্ট প্রয়োগ করা এবং এককভাবে 30% ডিসকাউন্ট প্রয়োগ করার চূড়ান্ত মূল্য এক হবে না। যদি একটি Quick Sale $100 হয় এবং এরপর 2টি আলাদা শতাংশভিত্তিক ডিসকাউন্ট প্রয়োগ করা হয়, তবে চূড়ান্ত মূল্য হবে $72, কারণ (100 - 10%) - 20% = 72। অপরদিকে, $100 Quick Sale-এ এককভাবে 30% ডিসকাউন্ট প্রয়োগ করলে চূড়ান্ত মূল্য হবে $70, কারণ 100 - 30% = 70।

Quick Sale-এ ডিসকাউন্ট প্রয়োগ করার পর আপনি সেগুলিকে পুনরায় সাজাতে পারবেন না।

ধাপ:

  1. Shopify অ্যাপ-এ, একটি Quick Sale শুরু করুন:

    1. Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।
    2. ঐচ্ছিক: Quick Sale-এর জন্য ভিন্ন একটি লোকেশন নির্বাচন করতে ইনভেন্টরি মেনুতে ট্যাপ করুন।
  2. More Actions-এ ট্যাপ করুন এবং এরপর নিম্নলিখিত যেকোনো ডিসকাউন্ট মডিফায়ার নির্বাচন করুন:

    • শতাংশভিত্তিক ডিসকাউন্ট প্রয়োগ করতে Apply % discount-এ ট্যাপ করুন।
    • মূল্য ছাড়ের ডিসকাউন্ট প্রয়োগ করতে Apply $ discount-এ ট্যাপ করুন।
  3. আপনি Quick Sale-এ যে ডিসকাউন্টটি যোগ করতে চান তা কনফিগার করুন:

    • ঐচ্ছিক: ডিসকাউন্টে একটি নাম যোগ করতে Name ফিল্ডে ট্যাপ করুন। আপনি যদি কোনো নাম না দেন, তাহলে এটি ডিফল্ট হিসেবে “Custom amount” থাকে।
    • কাস্টম মূল্য ছাড় বা শতাংশের মান প্রয়োগ করতে discount ফিল্ডে ট্যাপ করুন।
  4. Quick Sale-এ ডিসকাউন্ট যোগ করতে Add-এ ট্যাপ করুন।

  5. ঐচ্ছিক: Quick Sale-এ ডিসকাউন্ট যোগ করার পর, আপডেট করার জন্য আপনি Quick Sale-এর ডিসকাউন্টে ট্যাপ করতে পারেন:

    • মানগুলি আপডেট করতে name বা discount ফিল্ডে ট্যাপ করুন। এরপর, পরিবর্তনগুলি প্রয়োগ করতে Done-এ ট্যাপ করুন।
    • Quick Sale থেকে ডিসকাউন্ট সরাতে Remove-এ ট্যাপ করুন।

Quick Sale-এ শিপিং যোগ করুন

গ্রাহক এখনই পেমেন্ট করতে চাইলে কিন্তু তাদের আইটেমগুলি নিজেদের ঠিকানায় শিপ করার প্রয়োজন হলে আপনি Quick Sale-এ শিপিং যোগ করতে পারেন। আপনি একটি কাস্টম শিপিং রেট তৈরি করতে পারেন, বা আপনার Shopify অ্যাডমিনে সেট আপ করা শিপিং ক্যারিয়ার এবং সেটিংসের ওপর ভিত্তি করে উপলভ্য শিপিং রেট থেকে নির্বাচন করতে পারেন।

আপনি যখন শিপিং যোগ করবেন, তখন Quick Sale-এ একটি Shipping লাইন আইটেম যোগ হয়। আপনি ম্যানুয়ালভাবে শিপিংয়ের ঠিকানা কনফিগার করতে পারেন এবং সরাসরি Quick Sale থেকে শিপিং রেট নির্বাচন করতে পারেন, অথবা আপনি শিপিংয়ের বিবরণ ফাঁকা রাখতে পারেন। আপনি যদি শিপিংয়ের বিবরণ ফাঁকা রাখেন, তাহলে অর্ডারের সারাংশের Shipping ফিতে একটি Not yet calculated মেসেজ দেখা যাবে। শিপিংয়ের বিবরণ হিসাব না করেই আপনি গ্রাহকের কাছে একটি পেমেন্ট লিঙ্ক পাঠাতে পারেন এবং তারা অনলাইন অর্ডারের ক্ষেত্রে Shopify Checkout-এর অভিজ্ঞতার মতোই নিজেদের শিপিংয়ের বিবরণ জমা দিতে ও শিপিং রেট নির্বাচন করতে পারবেন। আপনি যদি পেমেন্ট লিঙ্ক পাঠানোর আগে Quick Sale-এ ম্যানুয়ালভাবে শিপিংয়ের বিবরণ কনফিগার করেন, তাহলে আপনার গ্রাহক পেমেন্টের সময় ম্যানুয়ালভাবে কোনো শিপিং রেট নির্বাচন করতে পারবেন না।

Quick Sale সম্পন্ন হলে এবং গ্রাহকের কাছে অর্ডারটি শিপ করার জন্য আপনি প্রস্তুত হলে, অনলাইন অর্ডার পূরণ করার মতোই আপনার Shopify অ্যাডমিনের Orders পৃষ্ঠা থেকে অর্ডারটি পূরণ করতে পারবেন। অর্ডার পূরণ করার বিষয়ে আরও জানুন।

Quick Sale-এ শিপিং যোগ করার আগে, নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করুন:

  • আপনি Quick Sale-এ যে ঠিকানাটি যোগ করেছেন তা আপনার সমর্থিত শিপিং জোনের বাইরে থাকলে, Shipping লাইন আইটেমে Address out of zone সতর্কতাটি প্রদর্শিত হবে। আপনি এখনও Quick Sale সম্পূর্ণ করতে পারবেন, কিন্তু আপনাকে একটি কাস্টম শিপিং রেট যোগ করতে হবে, কারণ ক্যারিয়ারের দ্বারা হিসাব করা কোনো বিকল্প উপলব্ধ নেই।
  • আপনি যদি আপনার Quick Sale-এ একটি কাস্টম পরিমাণ যোগ করেন, তাহলে কাস্টম পরিমাণ লাইন আইটেমের জন্য শিপিং রেট আপনার ডিফল্ট প্যাকেজ সেটিংসের ওপর ভিত্তি করে হিসাব করা হয়। এছাড়াও, আপনি একটি উপযুক্ত শিপিংয়ের পরিমাণ ম্যানুয়ালভাবে প্রবেশ করাতে এর বদলে কাস্টম রেট যোগ করতে পারেন।
  • যদি আপনার গ্রাহক তাদের অর্ডারের পেমেন্ট ক্যাশে বা Tap to Pay ব্যবহার করে দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে আগেই ম্যানুয়ালভাবে শিপিংয়ের ঠিকানা কনফিগার করতে হবে এবং একটি শিপিং রেট নির্বাচন করতে হবে। ক্যাশ বা Tap to Pay-এর মাধ্যমে পেমেন্ট করার সময় শিপিংয়ের বিবরণ ফাঁকা রাখা যাবে না।

ধাপ:

  1. Shopify অ্যাপ-এ, একটি Quick Sale শুরু করুন:

    1. Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।
    2. ঐচ্ছিক: Quick Sale-এর জন্য ভিন্ন একটি লোকেশন নির্বাচন করতে ইনভেন্টরি মেনুতে ট্যাপ করুন।
  2. More Actions-এ ট্যাপ করুন এবং এরপর Add shipping-এ ট্যাপ করুন।

  3. ঐচ্ছিক: ম্যানুয়ালভাবে শিপিংয়ের বিবরণ কনফিগার করতে Quick Sale-এ Shipping লাইন আইটেমে ট্যাপ করুন:

    1. Address ট্যাবে, শিপিংয়ের ঠিকানার বিবরণ যোগ করুন, যেমন প্রথম এবং শেষ নাম, রাস্তার ঠিকানা ও পোস্টাল কোড। আপনার বিদ্যমান শিপিং বিকল্পগুলির ওপর ভিত্তি করে সেই ঠিকানার জন্য উপলব্ধ সবচেয়ে সস্তা রেটে শিপিং রেটটি আপডেট হয়ে যায়।
    2. ঐচ্ছিক: Method ট্যাবে, ক্যারিয়ারের দ্বারা হিসাব করা একটি শিপিং রেট নির্বাচন করুন, অথবা কাস্টম শিপিং রেট ও কাস্টম রেটের নাম যোগ করতে Custom rate-এ ট্যাপ করুন।
    3. Done-এ ট্যাপ করুন।
  4. ঐচ্ছিক: Quick Sale-এ শিপিং যোগ করার পর, আপডেট করার জন্য আপনি Quick Sale-এর Shipping লাইন আইটেমে ট্যাপ করতে পারেন:

    • ঠিকানা বা শিপিং পদ্ধতির বিবরণ আপডেট করতে Shipping লাইন আইটেমে ট্যাপ করুন। এরপর, পরিবর্তনগুলি প্রয়োগ করতে Done-এ ট্যাপ করুন।
    • Address ট্যাবে, Quick Sale থেকে শিপিং লাইন আইটেমটি সরাতে Delete আইকনে ট্যাপ করুন।

আপনার Quick Sale-এ ট্যাক্স চালু বা বন্ধ করুন

আপনি সম্পূর্ণ Quick Sale-এর জন্য প্রযোজ্য ট্যাক্স ম্যানুয়ালি নির্বাচন বা অনির্বাচন করতে পারেন। Quick Sale-এ নির্দিষ্ট লাইন আইটেমের ক্ষেত্রে কোন ট্যাক্সগুলো প্রযোজ্য হবে তা আপনি পরিচালনা করতে পারবেন না। Quick Sale-এ যে ট্যাক্স রেটগুলো দেখা যায়, সেগুলো Quick Sale শুরু করার সময় আপনার নির্বাচিত লোকেশন এবং আপনার Shopify অ্যাডমিনে সেট আপ করা ট্যাক্স সেটিংসের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। Quick Sale-এ আপনি শিপিং যোগ করেছেন কি না, তার ভিত্তিতেও এটি পুনরায় হিসাব করা হয়। Shopify ব্যবহার করে ট্যাক্স চার্জ করা সম্পর্কে আরও জানুন।

আপনার গ্রাহকদের সঠিক সেলস ট্যাক্স রেটে চার্জ করছেন কি না এবং সঠিকভাবে ট্যাক্স ফাইল ও রেমিট করছেন কি না, তা নিশ্চিত করতে আপনার সর্বদা স্থানীয় ট্যাক্স কর্তৃপক্ষ বা ট্যাক্স অ্যাকাউন্ট্যান্টের সাথে যোগাযোগ করা উচিত।

ধাপ:

  1. Shopify অ্যাপ-এ, একটি Quick Sale শুরু করুন:

    1. Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।
    2. ঐচ্ছিক: Quick Sale-এর জন্য ভিন্ন একটি লোকেশন নির্বাচন করতে ইনভেন্টরি মেনুতে ট্যাপ করুন।
  2. আপনার Quick Sale-এ পণ্য বা কাস্টম পরিমাণ যোগ করুন।

  3. Quick Sale সারাংশে, ট্যাক্স-এর পাশে থাকা Edit-এ ট্যাপ করুন এবং তারপর Quick Sale-এ কোনো ট্যাক্স রেট প্রয়োগ করতে বা তা সরাতে নির্বাচন বা অনির্বাচন করুন।

একটি Quick Sale-এ নোট যোগ করুন

সেল সম্পর্কিত নির্দিষ্ট বিবরণ রেকর্ড করতে বা গ্রাহকের অনুরোধ অন্তর্ভুক্ত করতে আপনি Quick Sale-এ একটি নোট যোগ করতে পারেন। গ্রাহককে নোট দেখানো হয় না, তাই শুধুমাত্র আপনি এবং আপনার স্টাফরা Shopify অ্যাডমিন থেকে নোটে অ্যাক্সেস করতে পারবেন।

Quick Sale নোটে সর্বোচ্চ 5000 ক্যারেক্টার লেখা যায়।

ধাপ:

  1. Shopify অ্যাপ-এ, একটি Quick Sale শুরু করুন:

    1. Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।
    2. ঐচ্ছিক: Quick Sale-এর জন্য ভিন্ন একটি লোকেশন নির্বাচন করতে ইনভেন্টরি মেনুতে ট্যাপ করুন।
  2. More Actions > নোট যোগ করুন-এ ট্যাপ করুন।

  3. নোট ডায়ালগে, আপনি নোটে যে কনটেন্ট অন্তর্ভুক্ত করতে চান তা টাইপ করুন।

  4. Quick Sale-এ নোট যোগ করতে সম্পন্ন-এ ট্যাপ করুন।

  5. ঐচ্ছিক: Quick Sale-এ নোট যোগ করার পরে, আপনি এটি আপডেট করতে Quick Sale-এ থাকা নোটে ট্যাপ করতে পারেন:

    • কনটেন্ট আপডেট করতে নোটে ট্যাপ করুন। তারপর, পরিবর্তনগুলো প্রয়োগ করতে সম্পন্ন-এ ট্যাপ করুন।
    • Quick Sale থেকে নোটটি সরাতে নোট সরান-এ ট্যাপ করুন।

Quick Sale-এ কার্ট ক্লিয়ার করুন

Quick Sale-কে খালি অবস্থায় রিসেট করতে আপনি যেকোনো সময় একটি চলমান কার্ট ক্লিয়ার করতে পারেন। এই প্রসেসটি Quick Sale থেকে সমস্ত পণ্য, কাস্টম পরিমাণ এবং কার্টের যেকোনো মডিফায়ার, যেমন ডিসকাউন্ট বা নোট সরিয়ে দেয়। একবার কার্ট ক্লিয়ার করলে তা আগের অবস্থায় ফেরানো যায় না।

ধাপ:

  1. Shopify অ্যাপ-এ, একটি Quick Sale শুরু করুন:

    1. Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।
    2. ঐচ্ছিক: Quick Sale-এর জন্য ভিন্ন একটি লোকেশন নির্বাচন করতে ইনভেন্টরি মেনুতে ট্যাপ করুন।
  2. আপনার Quick Sale-এ যেকোনো কাস্টমাইজেশন করুন, যেমন আপনার Quick Sale-এ পণ্য বা কাস্টম পরিমাণ যোগ করা।

  3. কার্ট ক্লিয়ার করতে, More Actions > কার্ট ক্লিয়ার করুন-এ ট্যাপ করুন।

  4. ক্লিয়ার করুন-এ ট্যাপ করার মাধ্যমে ক্লিয়ার করা নিশ্চিত করুন।

আপনার Quick Sale-এ টিপস চালু বা বন্ধ করুন

পেমেন্ট প্রসেস করার আগে আপনি গ্রাহকের জন্য Quick Sale-এ টিপস অন্তর্ভুক্ত করার অপশনটি চালু বা বন্ধ করতে পারেন। ডিফল্টরূপে, টিপস বন্ধ করা থাকে এবং Quick Sale তৈরি করার সময় বন্ধ হিসেবে দেখা যায়। আপনি যেকোনো সময় Quick Sale-এর জন্য টিপস চালু করতে পারবেন, আর আপনি সেটিংটি বন্ধ না করা পর্যন্ত টিপস অপশনটি পরবর্তী সমস্ত Quick Sale-এর জন্য চালু থাকবে।

টিপস সেটিংটি চালু থাকলে, পেমেন্ট করার সময় গ্রাহককে দেখানো 3টি প্রিসেট টিপের শতাংশের অপশন আপনি কাস্টমাইজ করতে পারেন। ডিফল্টরূপে, প্রিসেট টিপের অপশনগুলো হলো 15%, 18% এবং 20%। টিপস সেটিংসে যেভাবে সাজানো থাকে, সেটির ওপর ভিত্তি করে সংখ্যা ক্রমানুসারে আপনার গ্রাহককে 3টি কাস্টম টিপের শতাংশের অপশন দেখানো হয় এবং পেমেন্ট করার সময় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ছোট থেকে বড় হিসেবে পুনরায় সাজানো হয় না। উদাহরণস্বরূপ, প্রথমে অপশন 1, দ্বিতীয়তে অপশন 2 এবং তৃতীয়তে অপশন 3 দেখা যায়।

আপনার বাছাই করা 3টি প্রিসেট শতাংশের অপশন ছাড়াও, পেমেন্ট করার সময় গ্রাহকের কাছে অপশন হিসেবে কাস্টম টিপ এবং কোনো টিপ নয় অন্তর্ভুক্ত করার অপশনও দেখা যায়। Quick Sale-এর জন্য টিপস সেটিংটি চালু থাকলে এই অতিরিক্ত অপশনগুলো লুকানো যায় না।

ধাপ:

  1. Shopify অ্যাপ-এ, একটি Quick Sale শুরু করুন:

    1. Menu-এ ট্যাপ করুন এবং এরপর মূল মেনু থেকে Quick Sale-এ ট্যাপ করুন।
    2. ঐচ্ছিক: Quick Sale-এর জন্য ভিন্ন একটি লোকেশন নির্বাচন করতে ইনভেন্টরি মেনুতে ট্যাপ করুন।
  2. More Actions > টিপস-এ ট্যাপ করুন।

  3. আপনার গ্রাহকের জন্য টিপস সেটিং চালু বা বন্ধ করতে টিপস চালু করুন সেটিংয়ে ট্যাপ করুন।

  4. ঐচ্ছিক: বিভিন্ন প্রিসেট টিপের অপশন-এ ট্যাপ করুন এবং পেমেন্ট করার সময় আপনার গ্রাহকদের দেখানোর জন্য ভিন্ন ভিন্ন শতাংশের মান লিখুন।

  5. আপনার পরিবর্তনগুলো সেভ করতে, সম্পন্ন-এ ট্যাপ করুন।