ওয়ার্কফ্লো রান খুঁজে বের করা এবং মনিটর করা

কোনো ওয়ার্কফ্লো কার্যকর হওয়ার পর, Flow কী ঘটেছে তার একটি লগ প্রদান করে, যাকে ওয়ার্কফ্লো রান বলা হয়, যার মাধ্যমে আপনি এর পারফরম্যান্স ও আচরণ মনিটর করতে পারবেন।

ওয়ার্কফ্লো রানগুলো অ্যাক্সেস করা

আপনি Flow অ্যাপে সব ওয়ার্কফ্লো রান মনিটর করতে পারবেন। ওয়ার্কফ্লো রানগুলো পর্যালোচনা করার মাধ্যমে ওয়ার্কফ্লোর আচরণের সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করতে আপনার সুবিধা হবে।

আপনি যখন ট্রাবলশুটিং করছেন বা কোন ওয়ার্কফ্লোটি চেক করতে হবে তা সম্পর্কে নিশ্চিত না থাকেন, তখন আপনি হয়তো সব ওয়ার্কফ্লোগুলোর রান পর্যালোচনা করতে চাইতে পারেন। আপনি যদি নির্দিষ্টভাবে জানেন যে কোন ওয়ার্কফ্লোটি পর্যালোচনা করতে চান, তাহলে আপনি শুধুমাত্র সেই ওয়ার্কফ্লোটির সাম্প্রতিক রানগুলো অ্যাক্সেস করতে পারবেন।

ধাপ:

সব ওয়ার্কফ্লো রান পর্যালোচনা করা
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Flow-এ যান।

  2. সাম্প্রতিক রান-এ ক্লিক করুন।

  3. ঐচ্ছিক: বিবরণ পর্যালোচনা করতে একটি নির্দিষ্ট রানে ক্লিক করুন।

নির্দিষ্ট কোনো ওয়ার্কফ্লোর জন্য ওয়ার্কফ্লো রানগুলো পর্যালোচনা করুন
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Flow-এ যান।

  2. আপনি যেসব রান পর্যালোচনা করতে চান, সেসব রান সহ ওয়ার্কফ্লোটি নির্বাচন করুন।

  3. সাম্প্রতিক রান বিভাগে তালিকাভুক্ত রানগুলো পর্যালোচনা করুন।

  4. ঐচ্ছিক: বিবরণ পর্যালোচনা করতে একটি নির্দিষ্ট রানে ক্লিক করুন।

নির্দিষ্ট কোনো ওয়ার্কফ্লো রান খোঁজা

আপনি নিচের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে Flow-তে ওয়ার্কফ্লো রান খুঁজতে পারবেন:

কী কী খোঁজা যেতে পারে

Flow অ্যাপের সাম্প্রতিক রান-এর তালিকায় নিচের যেকোনো ফিল্টারের সংমিশ্রণ দিয়ে রানের সম্পূর্ণ তালিকা ফিল্টার করার বিকল্প রয়েছে:

  • টেক্সট অন্তর্ভুক্ত আছে: ওয়ার্কফ্লো রানে ব্যবহৃত ডেটার মূল টেক্সট কনটেন্ট দ্বারা ফিল্টার করুন, যেমন একটি ট্রিগার পেলোডে থাকা অর্ডার ID বা কোনো শর্তে থাকা ট্যাগ নাম।
  • ওয়ার্কফ্লো: ওয়ার্কফ্লোর নাম দিয়ে ফিল্টার করুন।
  • গৃহীত ব্যবস্থা: রান কোনো কাজ করেছে কিনা (সত্য) বা কোনো কাজ করেনি কিনা (মিথ্যা), তা দিয়ে ফিল্টার করুন।
  • ত্রুটি: রানে কোনো ত্রুটি আছে কিনা তা দিয়ে ফিল্টার করুন।
  • শুরুর সময়: একটি তারিখ এবং সময়ের রেঞ্জ দিয়ে ফিল্টার করুন, যখন রানটি শুরু হওয়া উচিত ছিল। সময় দ্বারা রান ফিল্টার করা সম্পর্কে আরও জানুন।
  • ট্রিগারের ধরন: রানটি কীভাবে শুরু হয়েছিল তা দিয়ে ফিল্টার করুন। বিকল্পগুলোর মধ্যে রয়েছে একটি ট্রিগার ইভেন্ট, ম্যানুয়াল রান বা একটি ম্যানুয়াল রিট্রাই।
  • রিট্রাই স্ট্যাটাস: রানে কোনো রিট্রাই বা পুনরায় চেষ্টা অন্তর্ভুক্ত আছে কিনা, তা দিয়ে ফিল্টার করুন।
  • রানের ID: একটি নির্দিষ্ট রানের ID দিয়ে ফিল্টার করুন। নির্দিষ্ট রানের ID সম্পর্কিত পুনরায় চেষ্টা করার বা রিট্রাই করার বিষয়গুলোও আপনি অন্তর্ভুক্ত করতে পারেন।
  • ট্যাগ: রানে কোন ওয়ার্কফ্লো ট্যাগগুলো প্রযোজ্য, তা দিয়ে ফিল্টার করুন।

খোঁজার আগে বিবেচনা করুন যে, ওয়ার্কফ্লো রানে আপনি কী তথ্য খুঁজতে পারেন। এই তথ্যগুলো ওয়ার্কফ্লো রানের বিবরণের ভেতরে দেখানো হয় এবং এতে নিম্নলিখিত ধরনগুলো অন্তর্ভুক্ত থাকে:

  • ওয়ার্কফ্লো রানে ব্যবহৃত রিসোর্সগুলোর যেকোনো ID, যেমন অর্ডার ID বা গ্রাহক ID।
  • ওয়ার্কফ্লো রানে অন্তর্ভুক্ত যেকোনো টেক্সট বা ডেটা, যেমন ট্যাগের নাম বা পণ্যের শিরোনাম।

এ ছাড়াও, কোনো ওয়ার্কফ্লো রান খোঁজার সময়, নিচের সীমাবদ্ধতাগুলো বিবেচনা করুন:

  • সার্চটি কেস-ইনসেন্সিটিভ।
  • সার্চ করা স্ট্রিংয়ে কোনো যতিচিহ্ন থাকা উচিত নয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি অর্ডার ID খোঁজেন, তবে gid://shopify/Order/43843493 এর পরিবর্তে 43843493 লিখে সার্চ করুন।
  • আপনার ওয়ার্কফ্লোতে ব্যবহৃত রিসোর্সগুলোর ব্যাপারে সমস্ত বিবরণ লগের মধ্যে থাকে না। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার ওয়ার্কফ্লোতে কোনো পণ্যের ID ব্যবহার করেন, তবে আপনি সেই ফিল্ডগুলো ব্যবহার না করলে ওয়ার্কফ্লো রান লগে পণ্যের নাম বা শিরোনাম থাকে না।
  • সার্চটি ওয়ার্কফ্লো রানের গত 14 দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

Shopify অ্যাডমিন থেকে সার্চ করুন

যেসব রিসোর্সে আরও কাজ মেনু রয়েছে, সেগুলোর জন্য আপনি Flow রান খুঁজুন বিকল্পটি বেছে নেওয়ার মাধ্যমে ওয়ার্কফ্লো রান সার্চ করা শুরু করতে পারবেন। এই বিকল্পটি নিচের রিসোর্সগুলোর জন্য উপলভ্য:

  • অর্ডার
  • ড্রাফট অর্ডার
  • গ্রাহক
  • পণ্য
  • ভ্যারিয়েন্ট
  • কালেকশন

কোনো রান খুঁজে পেতে আপনার যদি সমস্যা হয়, তাহলে কী কী খোঁজা যেতে পারে তা পর্যালোচনা করুন।

ধাপ:

  1. Shopify অ্যাডমিনে, আপনি যে রিসোর্সটি খুঁজতে চান সেটি খুলুন, যেমন কোনো অর্ডার বা পণ্য।
  2. আরও কাজ-এ ক্লিক করুন।
  3. Flow রান খুঁজুন-এ ক্লিক করুন।

ধাপের ডেটাতে থাকা টেক্সট দিয়ে খুঁজুন

Flow অ্যাপে, আপনি এমন যেকোনো ডেটা খুঁজতে পারবেন যা কোনো ওয়ার্কফ্লো রানের ধাপের ডেটা বিভাগে অন্তর্ভুক্ত ছিল।

কোনো রান খুঁজে পেতে আপনার যদি সমস্যা হয়, তাহলে কী কী খোঁজা যেতে পারে তা পর্যালোচনা করুন।

ধাপ:

  1. Flow অ্যাপের সাম্প্রতিক রান-এর তালিকায়, ফিল্টার যোগ করুন-এ ক্লিক করুন।
  2. টেক্সট অন্তর্ভুক্ত আছে বিকল্পটি বেছে নিন।
  3. খোঁজার জন্য টেক্সট বা ID লিখুন।

সময়ের সীমা দ্বারা খুঁজুন

সময়ের সীমা দিয়ে ওয়ার্কফ্লো রান খোঁজার জন্য নিচের বিষয়গুলো বিবেচনা করুন:

  • ওয়ার্কফ্লো রানের তারিখ ও সময় আপনার ডিভাইসের টাইম জোন অনুযায়ী নয়, বরং আপনার স্টোরের টাইম জোন অনুযায়ী দেখানো হয়। কোনো সময় কোন টাইম জোনে দেখানো হচ্ছে, তা নিশ্চিত করতে সময়টির ওপর হোভার করুন।
  • শুরুর সময় ফিল্টারটিও আপনার স্টোরের টাইম জোন ব্যবহার করে, তাই আপনি যে সময়গুলো লিখবেন তা সাম্প্রতিক রান-এর তালিকায় দেখানো সময়ের সাথে মিলে যাবে।
  • হাই-ভলিউম বা বেশি পরিমাণ বিক্রি হওয়া স্টোরগুলোতে, নির্দিষ্ট ওয়ার্কফ্লো রান খুঁজে পাওয়া সহজ করতে আপনার হয়তো একটি সংক্ষিপ্ত সময়ের রেঞ্জ এবং অন্যান্য ফিল্টার ব্যবহার করার প্রয়োজন হতে পারে।
  • ওয়ার্কফ্লো রানগুলো সম্পূর্ণ হওয়ার পর, সেগুলো শুধুমাত্র 14 দিনের জন্য সেভ করে রাখা হয়।
  • একটি ওয়ার্কফ্লো রান সম্পন্ন হওয়া এবং সাম্প্রতিক রান পেজে সেটির ফলাফল দেখানো—এ দুটির মাঝে কিছুটা বিলম্ব থাকতে পারে। কোনো সাম্প্রতিক ওয়ার্কফ্লোর ফলাফল যদি এখনও না দেখায়, তবে কয়েক মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করুন।

ধাপ:

  1. Flow অ্যাপের সাম্প্রতিক রান-এর তালিকায়, ফিল্টার যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর শুরুর সময়-এ ক্লিক করুন।
  2. From ফিল্ডে, ইভেন্টটি ঘটার সঠিক সময়ের একটি তারিখ এবং সময় লিখুন। উদাহরণস্বরূপ, Order created ট্রিগারের জন্য, অর্ডার তৈরি হওয়ার সময়টি ব্যবহার করুন। AM/PM-এর সঠিক মানটি যেন লেখা হয়, তা নিশ্চিত করুন।
  3. To ফিল্ডে, From তারিখ ও সময়ের চেয়ে 10 মিনিট পরের কোনো তারিখ এবং সময় লিখুন।
  4. খোঁজার ফলাফলগুলো পর্যালোচনা করুন। সাধারণত ওয়ার্কফ্লো ট্রিগার করার ইভেন্টের সাথেই অথবা তার ঠিক পরপরই রান করে।
  5. সময়ের সাথে মিলে যায় এমন একটি ফলাফলে ক্লিক করুন এবং যাচাই করুন যে, দেখানো রিসোর্সটি আপনার খোঁজা রিসোর্সের সাথে (যেমন অর্ডার) মিলছে কিনা।

একটি সময় ফিল্টারের উদাহরণ

সাম্প্রতিক রান-এর তালিকার কলাম

ওয়ার্কফ্লোর সাম্প্রতিক রানের তালিকাটি ওয়ার্কফ্লো রান সম্পর্কে প্রধান ডেটা প্রদর্শন করে:

ওয়ার্কফ্লো রান টেবিলে অন্তর্ভুক্ত ডেটা
কলামবিবরণ
শুরুর সময়ওয়ার্কফ্লো রান শুরু হওয়ার সময়টি আপনার স্টোরের টাইম জোনে প্রদর্শিত হয়।
রানের স্ট্যাটাস
  • প্রক্রিয়াধীন - বর্তমানে এক্সিকিউট করা হচ্ছে বা আবার চেষ্টা করা হচ্ছে।
  • অপেক্ষমাণ - একটি অপেক্ষার ধাপ একটি ওয়ার্কফ্লোকে বিলম্বিত করেছে।
  • রেট সীমিত - ওয়ার্কফ্লোটি অতিরিক্ত রিসোর্স ব্যবহার করছিল, তাই Flow রানগুলির এক্সিকিউশন সীমিত করেছে। রেট সীমিত রান ট্রাবলশুটিং সম্পর্কে আরও জানুন।
  • বাতিল করা হয়েছে - ওয়ার্কফ্লোটি সম্পন্ন হওয়ার আগেই বাতিল করা হয়েছে।
  • সম্পন্ন হয়েছে - সম্পন্ন।
ফলাফলসম্পন্ন হওয়া অ্যাকশনের তালিকা এবং ধাপ অনুযায়ী ত্রুটির তালিকা।
রিট্রাইরানটি যদি পুনরায় চেষ্টা করা হয়ে থাকে, তবে রিট্রাইয়ের তালিকার একটি লিঙ্ক প্রদান করা হয়।
ট্রিগারের ধরন
  • ম্যানুয়াল রিট্রাই - এই রানটি পূর্ববর্তী একটি রানের রিট্রাই বা পুনরায় চেষ্টা ছিল
  • ম্যানুয়াল ট্রিগার - ওয়ার্কফ্লোটি Shopify অ্যাডমিন থেকে ম্যানুয়ালি চালানো হয়েছিল
  • ট্রিগার ইভেন্ট - কোনো ইভেন্ট বা শিডিউলের মাধ্যমে ট্রিগার করা হয়েছে

একটি ওয়ার্কফ্লো রানের বিবরণ দেখা

ওয়ার্কফ্লোটি যে স্টোরের ডেটা এবং অ্যাপগুলি ব্যবহার করে, সেগুলি দেখার অনুমতি যদি আপনার কাছে না থাকে, তবে আপনি ওয়ার্কফ্লো রানের ধাপের বিবরণ দেখতে পারবেন না। ওয়ার্কফ্লোটি যদি সিক্রেট ব্যবহার করে, তবে আপনার কানেকশন এবং সিক্রেট পরিচালনা করুন অনুমতিরও প্রয়োজন হবে। Shopify Flow-এর স্টাফ পারমিশন সম্পর্কে আরও জানুন।

একটি নির্দিষ্ট ওয়ার্কফ্লো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে, ওয়ার্কফ্লো রানের সারিতে ক্লিক করুন।

ওপরের স্ট্যাটাস বিভাগে ওয়ার্কফ্লোটি সম্পন্ন হয়েছে কিনা তা নির্দেশ করা হয়। অ্যাকশন বিভাগে ওয়ার্কফ্লোর কতগুলো অ্যাকশন সফলভাবে চালানো হয়েছে তা নির্দেশ করা হয়।

বিবরণ বিভাগে ওয়ার্কফ্লোর একটি প্রিভিউ দেখানো হয় এবং ওয়ার্কফ্লোটি যে পাথ(গুলি) নিয়েছে তা হাইলাইট করা হয়।

একটি ওয়ার্কফ্লোর রান লগের উদাহরণ। ওপরের দিকে স্ট্যাটাস দেখানো হয় এবং ডায়াগ্রামে হাইলাইট করা হয় যে সম্পূর্ণ রান সফল হয়েছে।

ওয়ার্কফ্লো প্রিভিউর পরে, আপনি ওয়ার্কফ্লোর প্রতিটি ধাপের ফলাফল, লগ এবং ডেটা দেখতে পারবেন।

ওয়ার্কফ্লোর রান লগের ফলাফল সেকশনের একটি উদাহরণ।

ওয়ার্কফ্লো রানে ব্যবহৃত ডেটা দেখতে প্রতিটি ধাপের জন্য আপনি ধাপের ডেটা সেকশনটিকে প্রসারিত করতে পারেন। এই ডেটার মধ্যে ওয়ার্কফ্লো রানে ব্যবহৃত যেকোনো রিসোর্সের ID (যেমন, অর্ডার ID বা গ্রাহক ID) এবং ওয়ার্কফ্লো রানে অন্তর্ভুক্ত থাকা যেকোনো টেক্সট বা ডেটা (যেমন, কোনো ট্যাগের নাম বা পণ্যের শিরোনাম) অন্তর্ভুক্ত থাকে।

'ড্রাফট অর্ডারের ডেটা পান' এর জন্য ধাপের ডেটা সেকশনের উদাহরণ।

'for each লুপ' অ্যাকশন সম্বলিত ওয়ার্কফ্লো

যে ওয়ার্কফ্লোগুলিতে for each লুপ (ইটারেট) অ্যাকশন অন্তর্ভুক্ত থাকে, সেগুলি ধাপগুলোর পুনরাবৃত্তি করে। ওয়ার্কফ্লো প্রিভিউতে কতগুলো আইটেম একটি নির্দিষ্ট পাথ অনুসরণ করেছে তা Flow হাইলাইট করে।

for each লুপসহ সাম্প্রতিক একটি ওয়ার্কফ্লো রানের উদাহরণ। উদাহরণ ডায়াগ্রামটি হাইলাইট করে যে এই রান চলাকালীন ৭ বার লুপিং অ্যাকশন নেওয়া হয়েছিল।

Flow প্রতিটি লুপ ইটারেশন থেকে পাওয়া ফলাফলগুলোও প্রদর্শন করে এবং দ্রুত লুপ ট্রাবলশুট করার জন্য আপনাকে গৃহীত অ্যাকশন ও ত্রুটি অনুযায়ী ফিল্টার করতে দেয়।

for each লুপসহ সাম্প্রতিক একটি রানের ধাপের ডেটার উদাহরণ। উদাহরণ ধাপের ডেটা আইটেম মেনুকে হাইলাইট করে, যা আপনাকে ওই ৭টি আইটেমের মধ্যে কোনটির ধাপের ডেটা পর্যালোচনা করতে চান তা বেছে নিতে দেয়।

চলমান ওয়ার্কফ্লো রান বাতিল করা

আপনি যখন কোনো ওয়ার্কফ্লো সম্পন্ন হওয়ার আগেই থামাতে চান, তখন চলমান বা রেট সীমিত স্ট্যাটাস থাকা কোনো ওয়ার্কফ্লো রান বাতিল করতে পারেন। API লিমিটে পৌঁছানো এড়াতে, ওয়ার্কফ্লোটি উদ্দেশ্য অনুযায়ী না চললে বা আপনার সাম্প্রতিক রান-এর তালিকায় ব্যর্থ হওয়া রানগুলো জমে গেলে, ওয়ার্কফ্লো রান বাতিল করা একটি কার্যকর বিকল্প হতে পারে।

চলমান ওয়ার্কফ্লো রান বাতিল করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়

চলমান ওয়ার্কফ্লো রান বাতিল করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • Flow অ্যাপে ওয়ার্কফ্লো রান বাতিল করতে আপনাকে অবশ্যই ডেস্কটপ ডিভাইস ব্যবহার করতে হবে।
  • ইতিমধ্যে সম্পন্ন হওয়া রান আপনি বাতিল করতে পারবেন না।
  • বাতিল করা রানগুলো পরে আবার চালু করা যায় না। আপনার যদি ওয়ার্কফ্লোটি আবার চালানোর প্রয়োজন হয়, তবে আপনি ওয়ার্কফ্লোটি স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন, রানটি পুনরায় চেষ্টা করতে পারেন, অথবা ম্যানুয়ালি একটি নতুন ওয়ার্কফ্লো রান শুরু করতে পারেন।
  • ওয়ার্কফ্লো রান বাতিল করলে তা এর সাথে যুক্ত ওয়ার্কফ্লোটিকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয় না। তবে, কোনো ওয়ার্কফ্লো বন্ধ করলে তা এর সকল চলমান ওয়ার্কফ্লো রানকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেয়।
  • ওয়ার্কফ্লোর জটিলতার ওপর ভিত্তি করে, ওয়ার্কফ্লো রান বাতিল হতে কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত সময় নিতে পারে।

চলমান ওয়ার্কফ্লো রান বাতিল করুন

আপনি যেকোনো সময় একটি চলমান ওয়ার্কফ্লো রান বাতিল করতে পারেন। চলমান ওয়ার্কফ্লো রান বাতিল করার একাধিক উপায় রয়েছে:

  • কোনো নির্দিষ্ট রান বাতিল করতে, আপনি সরাসরি ওয়ার্কফ্লো রানের বিবরণের পৃষ্ঠা থেকে বাতিল করতে পারেন।
  • একটি ওয়ার্কফ্লোর একাধিক রান বাতিল করতে, আপনি ওয়ার্কফ্লোর সাম্প্রতিক রান-এর তালিকা থেকে একসাথে রানগুলো বাতিল করতে পারেন।

ধাপ:

কোনো ওয়ার্কফ্লোর একটি নির্দিষ্ট রান বাতিল করুন
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Flow-এ যান।

  2. আপনি যে চলমান রানটি বাতিল করতে চান, সেটি থাকা ওয়ার্কফ্লোতে ক্লিক করুন।

  3. সাম্প্রতিক রান সেকশনে, আপনি যে চলমান রানটি বাতিল করতে চান, সেটিতে ক্লিক করুন।

  4. বাতিল করুন-এ ক্লিক করুন।

একটি ওয়ার্কফ্লোর জন্য একাধিক রান বাতিল করুন
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Flow-এ যান।

  2. আপনি যে চলমান রানটি বাতিল করতে চান, সেটি থাকা ওয়ার্কফ্লোতে ক্লিক করুন।

  3. সাম্প্রতিক রান সেকশনে, আপনি বাতিল করতে চান এমন সবগুলো চলমান রান নির্বাচন করুন।

  4. রান বাতিল করুন-এ ক্লিক করুন।

ওয়ার্কফ্লো রানের ট্রাবলশুটিং

কিছু ক্ষেত্রে, একটি ওয়ার্কফ্লো রান কোনো ত্রুটির সম্মুখীন হতে পারে অথবা উদ্দেশ্য অনুযায়ী নাও চলতে পারে। সাধারণত, ওয়ার্কফ্লোতে কোনো কনফিগারেশন সংক্রান্ত সমস্যা থাকলে এটি ঘটে থাকে। অতীতের রানগুলোর ফলাফল রেট্রোঅ্যাক্টিভভাবে (আগের থেকে) ঠিক করার জন্য Flow ত্রুটির ট্রাবলশুটিং এবং ওয়ার্কফ্লো রান পুনরায় চেষ্টা করা সম্পর্কে আরও জানুন।