মেটাঅবজেক্ট এন্ট্রি পান

ঐচ্ছিক কোয়েরির ভিত্তিতে আপনার স্টোর থেকে মেটাঅবজেক্টের জন্য এন্ট্রির তালিকা পুনরুদ্ধার করতে আপনি মেটাঅবজেক্ট এন্ট্রি পান অ্যাকশন ব্যবহার করতে পারেন। আরও তথ্যের জন্য মেটাঅবজেক্ট ডকুমেন্টেশন দেখুন।

কনফিগারেশন

ফিল্ড

মেটাঅবজেক্ট এন্ট্রি পান অ্যাকশনে মেটাঅবজেক্ট ডেফিনিশন নির্দিষ্ট করার জন্য একটি ড্রপডাউন এবং সেই সাথে নিচের ফিল্ডগুলো রয়েছে, যেগুলো কোয়েরি তৈরি করতে ব্যবহার করা হয়:

ডেটা পান অ্যাকশনে ব্যবহৃত ফিল্ড।
ফিল্ডবিবরণ
এর ভিত্তিতে ডেটা সর্ট করুনপ্রয়োজনীয়। সার্চ কোয়েরি দ্বারা রিটার্ন করা ডেটা যে প্যারামিটারের সাহায্যে সর্ট করা হয়।
ফলাফলের সর্বাধিক সংখ্যাপ্রয়োজনীয়। আপনার নির্বাচন করা সার্চ কোয়েরির মাধ্যমে রিটার্ন করা ফলাফলের সর্বাধিক পরিমাণ। আপনি একবারে 100টি পর্যন্ত রিটার্ন করতে পারেন।
কোয়েরিপ্রয়োজনীয়। সাধারণ কোয়েরি থেকে বেছে নিন বা নিজের মতো তৈরি করতে উন্নত নির্বাচন করুন।

কোয়েরি স্ট্রিং

যদি কোনো email ফিল্ডের মান একটি অর্ডারের ইমেইল ঠিকানার সাথে মিলে যায়, তাহলে মেটাঅবজেক্ট এন্ট্রি পাওয়ার জন্য এটি হলো একটি উদাহরণস্বরূপ কোয়েরি:

{{fields.email}}:"{{order.email}}"

গত দিনে আপডেট হওয়া মেটাঅবজেক্ট এন্ট্রি পাওয়ার জন্য এটি হলো একটি উদাহরণস্বরূপ কোয়েরি:

updated_at:<='{{ scheduledAt }}' AND updated_at:>'{{ scheduledAt | date_minus: "1 day" }}'

updated_at ভেরিয়েবলটি Metaobjects কোয়েরি-তে উপলভ্য একটি ফিল্টার এবং এটি একাধিক বার ব্যবহার বা অন্যান্য ভেরিয়েবলের সাথে একত্রিত করা যেতে পারে। scheduledAt Liquid ভেরিয়েবলটি সেইসব ওয়ার্কফ্লোতে উপলভ্য থাকে, যেখানে নির্ধারিত সময়ের ট্রিগার ব্যবহার করা হয়েছে। date_minus Liquid ট্যাগ হলো একটি বিশেষ Flow ট্যাগ, যা আপনাকে একটি তারিখ থেকে সময় বিয়োগ করতে দেয়।

ডেটা কোয়েরি করার সময় যা জানা সহায়ক হতে পারে:

রিটার্ন করা ডেটা

সমস্ত ডেটা পান (Get data) অ্যাকশন 0 থেকে 100-টি রিসোর্সের একটি তালিকা রিটার্ন করে। আপনার ব্যবহারের ক্ষেত্রের উপর নির্ভর করে আপনি এই ডেটা বিভিন্ন উপায়ে ব্যবহার করতে চাইতে পারেন:

  • যদি আপনাকে তালিকার প্রতিটি আইটেম আলাদাভাবে পরিচালনা করতে হয়, যেমন প্রতিটির জন্য একটি ট্যাগ যোগ করা, তাহলে আপনি For each অ্যাকশন ব্যবহার করতে পারেন।
  • যদি আপনাকে ডেটা একত্রিত করতে হয়, যেমন কতগুলি ফলাফল রিটার্ন করা হয়েছে তা গণনা করা, তাহলে আপনি গণনা করুন (Count) বা যোগ করুন (Sum) অ্যাকশন ব্যবহার করতে পারেন।
  • যদি আপনাকে তালিকার আউটপুট বের করতে হয়, যেমন সব আইটেম সহ একটি ইমেইল পাঠানো, তাহলে আপনি পরবর্তী অ্যাকশনগুলিতে সরাসরি রিটার্ন করা ডেটা ব্যবহার করতে পারেন।

এই অ্যাকশনটির পরবর্তী ধাপগুলিতে রিটার্ন করা ডেটা অ্যাক্সেস করতে মেটাঅবজেক্ট এন্ট্রি পান (Get metaobject entries) নামের ভেরিয়েবলটি ব্যবহার করুন, যা হলো মেটাঅবজেক্ট এন্ট্রির একটি তালিকা। আপনি শর্ত (condition) এবং অ্যাকশন উভয় ক্ষেত্রেই এই ভেরিয়েবলটি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি একটি আভ্যন্তরীণ ইমেইল পাঠান (Send internal email) অ্যাকশনে মেটাঅবজেক্ট এন্ট্রির জন্য কি-ভ্যালু (key-value) জোড়ার তালিকাটি এইভাবে পাঠাতে পারেন:

{% for getMetaobjectEntries_item in getMetaobjectEntries %}
Key-value pairs for entry:
  {% for fields_item in getMetaobjectEntries_item.system.fields %}
    {{fields_item.key}}:{{fields_item.value}}
  {% endfor %}
{% endfor %}

ট্রিগার

আপনি এই অ্যাকশনটি নির্ধারিত সময় (Scheduled time) ট্রিগার সহ যেকোনো ওয়ার্কফ্লোতে ব্যবহার করতে পারেন। যে ওয়ার্কফ্লোতে নির্ধারিত সময় ট্রিগার ব্যবহার করা হয়, সেটি কোনো ইভেন্টের ফলাফল হিসেবে শুরু না হয়ে আপনার নির্দিষ্ট করা সময়ে শুরু হয়। যেহেতু আপনার স্টোরে বা কোনো অ্যাপে এমন কোনো নির্দিষ্ট ইভেন্ট নেই যা ওয়ার্কফ্লোটি শুরু করতে পারে, তাই স্বয়ংক্রিয়ভাবে কোনো ডেটা অন্তর্ভুক্ত থাকে না।