পণ্যের ভ্যারিয়েন্টের ডেটা পান
পণ্যের ভ্যারিয়েন্টের ডেটা ব্যবহার করে এমন ওয়ার্কফ্লোতে, আপনার স্টোর থেকে পণ্যের ভ্যারিয়েন্টের তথ্য পুনরুদ্ধার করতে আপনি পণ্যের ভ্যারিয়েন্টের ডেটা পান অ্যাকশনটি ব্যবহার করতে পারেন।
কনফিগারেশন
ফিল্ড
Get product variant data অ্যাকশনে নিচের ফিল্ডগুলো রয়েছে, যা কোয়েরি তৈরি করতে ব্যবহৃত হয়:
| ফিল্ড | বিবরণ |
|---|---|
| যে হিসেবে ডেটা সাজাবেন | প্রয়োজনীয়। সার্চ কোয়েরি থেকে রিটার্ন হওয়া ডেটা যেসব প্যারামিটারের ভিত্তিতে সাজানো হয়। |
| ফলাফলের সর্বোচ্চ সংখ্যা | প্রয়োজনীয়। আপনার নির্বাচিত সার্চ কোয়েরি থেকে রিটার্ন হতে পারে এমন ফলাফলের সর্বোচ্চ সংখ্যা। আপনি একবারে সর্বোচ্চ 100টি ফলাফল রিটার্ন করতে পারবেন। |
| কোয়েরি | প্রয়োজনীয়। সাধারণ কোয়েরিগুলো থেকে বেছে নিন বা নিজের কোয়েরি তৈরি করতে Advanced নির্বাচন করুন। |
কোয়েরি স্ট্রিং
গত দিনে আপডেট হওয়া পণ্যের ভ্যারিয়েন্টগুলো পাওয়ার জন্য এটি একটি উদাহরণ কোয়েরি:
updated_at:<='{{ scheduledAt }}' AND updated_at:>'{{ scheduledAt | date_minus: "1 day" }}'updated_at ভেরিয়েবল হলো Product Variants কোয়েরি-তে উপলভ্য একটি ফিল্টার এবং এটি একাধিকবার ব্যবহার করা যায় বা অন্যান্য ভেরিয়েবলের সাথে একত্রিত করা যায়। scheduledAt Liquid ভেরিয়েবলটি সেইসব ওয়ার্কফ্লোতে উপলভ্য থাকে যেগুলো Scheduled time ট্রিগার ব্যবহার করেছে। date_minus Liquid ট্যাগ হলো একটি বিশেষ Flow ট্যাগ, যা আপনাকে কোনো তারিখ থেকে সময় বিয়োগ করার সুযোগ দেয়।
ডেটা কোয়েরি করার সময়, এই বিষয়গুলো জেনে রাখা সহায়ক:
- উপলভ্য পণ্যের ভ্যারিয়েন্ট ফিল্টারগুলোর তালিকা
- কোয়েরিতে অবশ্যই একটি নির্দিষ্ট সিনট্যাক্স অনুসরণ করতে হবে
- কোয়েরি ফিল্ডের মান সবসময় নথিবদ্ধ থাকে না। কিছু কিছু ক্ষেত্রে, API ডক্স দেখে এই মানগুলো পাওয়া যেতে পারে। এছাড়া, অ্যাডমিনে ফিল্টার করার সময় আপনি অনেক সময়ই URL-গুলোতে ফিল্ডের মান খুঁজে পেতে পারেন। উদাহরণস্বরূপ, কিছু অর্ডার কোয়েরির মান খুঁজতে, অ্যাডমিনে অর্ডার পেজ ফিল্টার করুন এবং এরপর URL চেক করুন।
- Shopify GraphiQL অ্যাপ ব্যবহার করে আপনি আপনার শপে একটি কোয়েরি রান বা টেস্ট করতে পারেন।
- আপনার কোয়েরি ফেইল করলে কী ঘটে, সেদিকে লক্ষ্য রাখুন। বেশিরভাগ ক্ষেত্রেই API সব ফলাফল (কোনোটিই না-এর পরিবর্তে) রিটার্ন করবে।
রিটার্ন করা ডেটা
সব Get data অ্যাকশন 0 থেকে 100টি রিসোর্সের একটি তালিকা রিটার্ন করে। আপনার ব্যবহারের ক্ষেত্রের ওপর নির্ভর করে, আপনি এই ডেটা বিভিন্নভাবে ব্যবহার করতে চাইতে পারেন:
- আপনার যদি তালিকার প্রতিটি আইটেম আলাদাভাবে পরিচালনা করার প্রয়োজন হয়, যেমন প্রতিটির জন্য একটি ট্যাগ যোগ করা, তাহলে আপনি For each অ্যাকশন ব্যবহার করতে পারেন।
- আপনার যদি ডেটা একত্রিত করার প্রয়োজন হয়, যেমন কতগুলো ফলাফল রিটার্ন হয়েছে তা গণনা করা, তাহলে আপনি Count বা Sum অ্যাকশন ব্যবহার করতে পারেন।
- আপনার যদি তালিকার আউটপুট প্রয়োজন হয়, যেমন সব আইটেম সহ একটি ইমেইল পাঠানো, তাহলে আপনি পরবর্তী অ্যাকশনগুলোতে সরাসরি রিটার্ন করা ডেটা ব্যবহার করতে পারেন।
এই অ্যাকশনের পরের ধাপগুলোতে রিটার্ন করা ডেটা অ্যাক্সেস করতে, Get product variant data নামের ভেরিয়েবলটি ব্যবহার করুন, যা হলো পণ্যের ভ্যারিয়েন্টগুলোর একটি তালিকা। আপনি এই ভেরিয়েবলটি শর্ত এবং অ্যাকশন উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি একটি Send internal email অ্যাকশনে অর্ডারের তালিকাটি এভাবে পাঠাতে পারেন:
{% for single_variant in GetProductVariantData %}
* {{ single_variant.name }}
{% endfor %}ট্রিগার
আপনি Scheduled time ট্রিগার সহ যেকোনো ওয়ার্কফ্লোতে এই অ্যাকশনটি ব্যবহার করতে পারবেন। Scheduled time ট্রিগার ব্যবহার করে এমন ওয়ার্কফ্লোতে, কোনো ইভেন্টের ফলাফল হিসেবে শুরু হওয়ার পরিবর্তে আপনার নির্দিষ্ট করা সময়ে ওয়ার্কফ্লো শুরু হয়। যেহেতু আপনার স্টোর বা কোনো অ্যাপের এমন কোনো নির্দিষ্ট ইভেন্ট নেই যা ওয়ার্কফ্লো শুরু করে, তাই স্বয়ংক্রিয়ভাবে কোনো ডেটা অন্তর্ভুক্ত করা হয় না।
টেমপ্লেট
নতুন অর্ডারে বিনামূল্যের (100% ডিসকাউন্ট দেওয়া) আইটেম যোগ করুন
এই টেমপ্লেটটি স্টকে থাকলে নতুন অর্ডারে একটি বিনামূল্যের, ডিসকাউন্ট দেওয়া আইটেম যোগ করে। এটি ইনভেন্টরি চেক করে, 100% ডিসকাউন্ট প্রয়োগ করে এবং গ্রাহককে না জানিয়েই অর্ডারটি আপডেট করে। এই অটোমেশনটি যেসব ক্ষেত্রে কাজে লাগতে পারে: (1) অর্ডারে গ্রাহকের অজান্তেই বিনামূল্যের আইটেম যোগ করে তাদের সন্তুষ্টি বাড়াতে, (2) অর্ডারে বিনামূল্যের নমুনা হিসেবে নতুন বা স্বল্প-পরিচিত পণ্য যোগ করে সেগুলোর প্রচার করতে অথবা (3) বিনামূল্যের আইটেম অন্তর্ভুক্ত করা ও সেগুলোতে ডিসকাউন্ট দেওয়ার প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করার মাধ্যমে প্রচারণাকে সহজ করতে। টেমপ্লেট দেখুন
স্টক কম থাকা ভ্যারিয়েন্টের তালিকাসহ সাপ্তাহিক ইমেইল সারাংশ পাঠান
এই ওয়ার্কফ্লোটি নির্দিষ্ট শিডিউলে (যেমন প্রতি সপ্তাহে একবার) রান হয়। এটি স্টক কম আছে এমন পণ্যের ভ্যারিয়েন্টগুলোর একটি তালিকা পায়, ফলাফলগুলো গণনা করে এবং ভ্যারিয়েন্টের শিরোনাম ও ভ্যারিয়েন্টটির জন্য অ্যাডমিন পেজের একটি লিঙ্ক সহ ইমেইলে একটি সারাংশ পাঠায়। টেমপ্লেট দেখুন