ফুলফিলমেন্ট অর্ডার স্থগিত করুন

Hold fulfillment order অ্যাকশনটি সেই অর্ডারের স্ট্যাটাস পরিবর্তন করে On hold-এ সেট করে, যা ওয়ার্কফ্লোকে ট্রিগার করে। স্ট্যাটাস না সরানো পর্যন্ত On hold স্ট্যাটাস থাকা অর্ডারগুলো সম্পন্ন করা হয় না। অর্ডারের প্রতিটি ফুলফিলমেন্ট লোকেশনের জন্য একটি স্থগিতাদেশ (যাকে ফুলফিলমেন্ট অর্ডার বলা হয়) স্থাপন করে Flow এটি করে থাকে। যদি ট্রিগারে একটি মাত্র ফুলফিলমেন্ট অর্ডার দেওয়া হয়, যেমন Fulfillment order ready to fulfill ট্রিগার ব্যবহার করার সময়, তাহলে শুধু সেই ফুলফিলমেন্ট অর্ডারটি স্থগিত করা হবে।

ফিল্ড

Hold fulfillment order অ্যাকশনে নিম্নলিখিত ফিল্ডগুলো আছে।

Hold fulfillment order অ্যাকশনে ব্যবহৃত ফিল্ড।
ফিল্ডবিবরণ
কারণফুলফিলমেন্ট স্থগিত রাখার কারণ।
কারণ সম্পর্কিত নোটফুলফিলমেন্ট স্থগিত রাখার কারণ সম্পর্কে অতিরিক্ত নোট।
মার্চেন্টকে জানানএটি বেছে নেওয়া হলে, কোনো ফুলফিলমেন্ট স্থগিত করা হয়েছে মর্মে মার্চেন্টকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়।

ট্রিগার

ট্রিগারটির মাধ্যমে Hold fulfillment order অ্যাকশনে লুকানো ফিল্ড যোগ করা হয়েছে। Order ID এবং Fulfillment Order ID নামক এই ফিল্ডগুলো, কোন অর্ডারের ফুলফিলমেন্ট স্থগিত করার নির্দেশ পাঠাতে হবে তা শনাক্ত করে। অর্ডার ID এবং ফুলফিলমেন্ট অর্ডার ID ডিফল্টরূপে সেট করা থাকে এবং এগুলো পরিবর্তন করা যায় না।

কোনো অর্ডারের সব ফুলফিলমেন্ট অর্ডার স্থগিত রাখতে, একটি অর্ডার অবজেক্ট থাকে এমন ট্রিগার দিয়ে শুরু হওয়া ওয়ার্কফ্লোগুলোতে Hold fulfillment order অ্যাকশন ব্যবহার করা যেতে পারে:

শুধু একটি মাত্র ফুলফিলমেন্ট অর্ডার স্থগিত রাখতে, একটি ফুলফিলমেন্ট অর্ডার অবজেক্ট থাকে এমন ট্রিগার দিয়ে শুরু হওয়া ওয়ার্কফ্লোগুলোতে Hold fulfillment order অ্যাকশন ব্যবহার করা যেতে পারে:

API-এর বিবরণ

আরও জানতে, fulfillmentOrderHold মিউটেশনটি দেখুন।

টেমপ্লেট

চার্জব্যাক হওয়া গ্রাহকদের ফুলফিলমেন্ট অর্ডার স্থগিত করুন

কোনো অর্ডার সম্পন্ন করার জন্য প্রস্তুত হলে, ওয়ার্কফ্লোটি একই গ্রাহকের গত 60 দিনের মধ্যে চার্জব্যাক হওয়া যেকোনো অর্ডার নিয়ে আসে। যদি এমন কোনো অর্ডার থাকে, তবে এটি প্রতিটি শিপমেন্টের ফুলফিলমেন্ট স্থগিত রাখে এবং আপনার অপারেশনকে অবহিত করতে একটি ইন্টারনাল ইমেইল পাঠায়। টেমপ্লেট দেখুন

ঝুঁকির লেভেলের ওপর ভিত্তি করে ফুলফিলমেন্ট স্থগিত রাখুন

ঝুঁকির মাত্রা বেশি হলে ফুলফিলমেন্ট অর্ডার স্থগিত রাখে। টেমপ্লেট দেখুন

অর্ডারের মোট মূল্যের ভিত্তিতে ফুলফিলমেন্ট স্থগিত করুন

অর্ডারের মোট মূল্য $1000-এর বেশি হলে ফুলফিলমেন্ট স্থগিত রাখে। টেমপ্লেট দেখুন

কোনো গ্রাহক 24 ঘণ্টার মধ্যে একাধিক অর্ডার দিলে ফুলফিলমেন্ট স্থগিত করুন

কোনো গ্রাহক 24 ঘণ্টা সময়ের মধ্যে একাধিক অর্ডার দিয়েছেন কিনা তা যাচাই করুন। যদি দিয়ে থাকেন, তাহলে ফুলফিলমেন্ট স্থগিত করুন এবং শিপিং একত্রিত করুন। টেমপ্লেট দেখুন

গ্রাহকের নির্দিষ্ট কোনো ট্যাগ থাকলে অর্ডার স্থগিত করুন এবং অর্ডার ট্যাগ যোগ করুন

নতুন কোনো অর্ডার এলে উচ্চ ঝুঁকি (high risk) বা সন্দেহজনকের (suspicious) মতো কোনো গ্রাহক ট্যাগ আছে কিনা যাচাই করে দেখুন। যদি থাকে, তাহলে অর্ডারটি স্থগিত করুন এবং একটি "high risk" ট্যাগ যোগ করুন। টেমপ্লেট দেখুন

গ্রাহক গত 24 ঘণ্টায় 1টির বেশি অর্ডার দিলে অর্ডারগুলো স্থগিত করুন

কোনো অর্ডার তৈরি হলে, গ্রাহক গত 24 ঘণ্টায় অন্য কোনো অর্ডার দিয়েছেন কিনা তা যাচাই করুন। যদি দিয়ে থাকেন, তাহলে সমস্ত অর্ডার স্থগিত (on hold) রাখুন। টেমপ্লেট দেখুন

নির্দিষ্ট ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করা পেইড অর্ডারের জন্য ফুলফিলমেন্টের অনুরোধ জমা দিন

ফুলফিলমেন্ট প্রস্তুত হলে, যদি অর্ডারের পেমেন্ট হয়ে থাকে, শিপিংয়ের প্রয়োজন হয় এবং তা একটি নির্দিষ্ট ফুলফিলমেন্ট পরিষেবার জন্য হয়, তবে এটি ফুলফিলমেন্টের অনুরোধ করবে। অন্যথায়, এটি অর্ডারটিকে স্থগিত রাখবে। টেমপ্লেট দেখুন