গ্রাহকের মেটাফিল্ড আপডেট করুন

গ্রাহকের মেটাফিল্ড আপডেট করুন অ্যাকশনটি ওয়ার্কফ্লো ট্রিগার করা গ্রাহকের প্রোফাইলে একটি মেটাফিল্ড যোগ করে অথবা ঐ গ্রাহকের একটি বিদ্যমান মেটাফিল্ড আপডেট করে।

ফিল্ড

গ্রাহকের মেটাফিল্ড আপডেট করুন অ্যাকশনে নিচের ফিল্ডগুলো রয়েছে।

যেসব অ্যাকশন মেটাফিল্ড আপডেট করে সেগুলোতে ব্যবহৃত ফিল্ডগুলো।
ফিল্ডবিবরণ
মেটাফিল্ডপ্রয়োজনীয়। এই ড্রপডাউনটি নাম অথবা নেমস্পেস এবং কী দিয়ে একটি মেটাফিল্ড নির্বাচন করে।
নেমস্পেসএকটি অসংগঠিত মেটাফিল্ড নির্বাচন করার সময় এটি প্রয়োজনীয়। নেমস্পেস হলো মেটাফিল্ড সংজ্ঞার গ্রুপের একটি কন্টেইনার। নেমস্পেসের ভেতরে মেটাফিল্ডগুলোকে গ্রুপভুক্ত করলে তা আপনার মেটাফিল্ডগুলোকে অন্য মেটাফিল্ডের সাথে সাংঘর্ষিক হওয়া থেকে বাধা দেয়।
কীএকটি অসংগঠিত মেটাফিল্ড নির্বাচন করার সময় এটি প্রয়োজনীয়। কী হলো মেটাফিল্ড সংজ্ঞার একটি শনাক্তকারী।
ধরনএকটি অসংগঠিত মেটাফিল্ড নির্বাচন করার সময় এটি প্রয়োজনীয়। মেটাফিল্ডের মানের ডেটার ধরন।
মানমান হলো মেটাফিল্ডে সেভ করা তথ্য। ওয়ার্কফ্লো রান করার সময় ত্রুটি এড়াতে এর ডেটার ধরন অনুযায়ী মানটিকে ফর্ম্যাট করুন।

ট্রিগার

গ্রাহকের মেটাফিল্ড আপডেট করুন অ্যাকশনের জন্য গ্রাহক ID নামক একটি ফিল্ড প্রয়োজন, যা কোনো গ্রাহকের প্রোফাইলে মেটাফিল্ড যোগ করার জন্য গ্রাহককে শনাক্ত করে। গ্রাহক ID ডিফল্টভাবে সেট করা থাকে এবং তা পরিবর্তন করা যায় না।

যেসব ওয়ার্কফ্লো নিচের ট্রিগারগুলো দিয়ে শুরু হয় সেগুলোতে গ্রাহকের মেটাফিল্ড আপডেট করুন অ্যাকশনটি ব্যবহার করা যেতে পারে:

API-এর বিবরণ

আরও জানতে, MetafieldInput ইনপুট অবজেক্টটি দেখুন।

টেমপ্লেট

গ্রাহক মেটাফিল্ডে গ্রাহক কতবার রিফান্ড পেয়েছেন তা ট্র্যাক করুন

গ্রাহকের অন্তত একটি আইটেম রিফান্ড করা হলে এটি গ্রাহকের প্রোফাইলে একটি মেটাফিল্ড সেট করে। কীভাবে একটি ইনটিজার মেটাফিল্ডের মান পেতে হয় এবং তারপর সেটির সাথে একটি সংখ্যা যোগ করতে হয়, এই ওয়ার্কফ্লো সেটিও দেখায়। টেমপ্লেট দেখুন