পণ্য তৈরি করা হয়েছে
আপনার অর্গানাইজেশনের কোনো ব্যবহারকারী বা তৃতীয়-পক্ষের অ্যাপ Shopify অ্যাডমিনে অথবা API-এর মাধ্যমে নতুন পণ্য যোগ করলে পণ্য তৈরি করা হয়েছে ট্রিগারটি একটি ওয়ার্কফ্লো শুরু করে।
অ্যাকশন
এই ট্রিগার একটি পণ্য প্রদান করে, তাই এটি আপনাকে এমন যেকোনো অ্যাকশন ব্যবহার করার সুবিধা দেয় যার জন্য একটি পণ্যের প্রয়োজন হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত হলো:
পণ্য তৈরি করা হয়েছে ট্রিগার পরীক্ষা করা
এই ট্রিগার দিয়ে শুরু হওয়া কোনো ওয়ার্কফ্লো পরীক্ষা করতে, Shopify অ্যাডমিনে একটি নতুন পণ্য তৈরি করুন।
API-এর বিবরণ
পণ্য তৈরি করা হয়েছে ট্রিগারটি Product Graphql API অবজেক্ট-এর সাহায্যে নানা অ্যাকশন নেওয়ার সুযোগ দেয়।
টেমপ্লেট
Run code অ্যাকশন ব্যবহার করে প্রিফিক্স থাকা ট্যাগগুলোকে পণ্যের মেটাফিল্ডে কনভার্ট করুন
এই ওয়ার্কফ্লোটি ‘color:’-এর মতো প্রিফিক্স দিয়ে শুরু হওয়া ট্যাগগুলোকে নিয়ে একটি পণ্যের মেটাফিল্ড তালিকায় যোগ করবে। এটি মেটাফিল্ড তালিকায় থাকা ট্যাগ ও বিদ্যমান আইটেমগুলোকে পার্স করতে Run code অ্যাকশন ব্যবহার করে। পণ্য তৈরি করার সময় ওয়ার্কফ্লোটি রান করে, কিন্তু বিদ্যমান পণ্যের ক্ষেত্রে এটি ম্যানুয়ালি রান করা যেতে পারে। টেমপ্লেট দেখুন
নতুন পণ্য সম্পর্কে সাবস্ক্রাইবারদের জানান
আপনার যোগ করা নতুন পণ্যে “Push notification” পণ্যের ট্যাগ অন্তর্ভুক্ত থাকলে, আপনার PushOwl সাবস্ক্রাইবারদের কাছে একটি ব্রাউজার পুশ নোটিফিকেশন পাঠান। টেমপ্লেট দেখুন
গিফট কার্ডগুলোকে নির্দিষ্ট কালেকশনে সাজান
গিফট কার্ডগুলোকে নির্দিষ্ট কালেকশনে ট্যাগ করে সাজান। টেমপ্লেট দেখুন
নির্দিষ্ট সময় পর কালেকশন থেকে পণ্যগুলো সরান এবং পণ্যের ট্যাগগুলো সরান
নির্দিষ্ট সময় পর কালেকশন থেকে পণ্যগুলো সরান এবং পণ্যের ট্যাগগুলো সরান। টেমপ্লেট দেখুন
নির্দিষ্ট পণ্য রিলিজের জন্য ব্রাউজার পুশ নোটিফিকেশন পাঠান
আপনার যোগ করা নতুন পণ্যে “Push notification” পণ্যের ট্যাগ অন্তর্ভুক্ত থাকলে আপনার সব PushOwl সাবস্ক্রাইবারের কাছে একটি ব্রাউজার পুশ নোটিফিকেশন পাঠান। টেমপ্লেট দেখুন
নতুন পণ্যের জন্য ট্যাগিং স্ট্যান্ডার্ডাইজ করুন
শিরোনাম, SKU, রঙ এবং আরও অনেক কিছুর ওপর ভিত্তি করে নতুন যোগ করা বা ইমপোর্ট করা পণ্যগুলোকে ট্যাগ করে সাজান। টেমপ্লেট দেখুন
SKU-এর ভিত্তিতে নতুন পণ্যগুলোকে ট্যাগ করে সাজান
SKU-এর ভিত্তিতে নতুন পণ্যের ট্যাগিং এবং মার্চেন্ডাইজিং স্ট্যান্ডার্ডাইজ করুন। টেমপ্লেট দেখুন
রঙের ভিত্তিতে নতুন পণ্যগুলোকে ট্যাগ করে সাজান
স্টোরফ্রন্টে নির্ভুলভাবে খুঁজে পাওয়ার জন্য রঙের ভ্যারিয়েন্টের ভিত্তিতে নতুন পণ্যে ট্যাগ যোগ করুন। টেমপ্লেট দেখুন
প্রাইস পয়েন্টের ভিত্তিতে নতুন পণ্যগুলোকে ট্যাগ করে সাজান
প্রাইস পয়েন্টের ভিত্তিতে নতুন পণ্যগুলোকে ট্যাগ করে সাজান। টেমপ্লেট দেখুন
শিরোনামের ভিত্তিতে নতুন পণ্যগুলোকে ট্যাগ করে সাজান
পণ্যের শিরোনামের ভিত্তিতে নতুন পণ্যের ট্যাগিং, মার্চেন্ডাইজিং ও যত্নের নির্দেশিকা স্ট্যান্ডার্ডাইজ করুন। টেমপ্লেট দেখুন
ধরনের ভিত্তিতে নতুন পণ্যগুলোকে ট্যাগ করে সাজান
পণ্যের ধরনের ভিত্তিতে নতুন পণ্যের ট্যাগিং ও মার্চেন্ডাইজিং স্ট্যান্ডার্ডাইজ করুন। টেমপ্লেট দেখুন
পণ্যের বিবরণ থেকে ট্যাগ জেনারেট করতে OpenAI ব্যবহার করে নতুন পণ্যগুলোতে ট্যাগ লাগান
স্টোরে কোনো পণ্য যোগ করা হলে, পণ্যের বিবরণ ও (একই কালেকশনগুলোর) পরিচিত ট্যাগ সেটের ওপর ভিত্তি করে ট্যাগ জেনারেট করতে OpenAI ব্যবহার করুন। এর জন্য OpenAI কানেক্টর এবং API কি প্রয়োজন। টেমপ্লেট দেখুন
ছবি ছাড়াই তৈরি হওয়া পণ্যগুলোতে ট্যাগ লাগান
স্টোরে কোনো পণ্য যোগ করা হলে, (যেকোনো প্রাথমিক এডিটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর) এই ওয়ার্কফ্লোটি পণ্যে ছবি আছে কিনা তা চেক করবে। যদি পণ্যে কোনো ছবি না থাকে, তাহলে এই টেমপ্লেটটি পণ্যে ট্যাগ লাগাবে। টেমপ্লেট দেখুন
পণ্যের ট্যাগে নির্দিষ্ট কোনো প্রিফিক্স থাকলে পণ্যের মেটাফিল্ড আপডেট করুন
স্টোরে কোনো পণ্য যোগ করা হলে, কোনো পণ্যের ট্যাগে “prefix_” আছে কিনা চেক করুন এবং এরপর ট্যাগের বাকি অংশ পণ্যের মেটাফিল্ড হিসেবে যোগ করুন। টেমপ্লেট দেখুন