ডেটা এক্সপোর্টার

Data Exporter app icon
Shopify App Store থেকে Data Exporter - Tax Compliance ইনস্টল করুন।

Shopify মার্চেন্টদের ট্যাক্সের নিয়মকানুন মেনে চলতে সাহায্য করে, কিন্তু প্রতিটি মার্চেন্টের পরিস্থিতি ভিন্ন। আপনি সব ধরনের স্থানীয় আইন ও নিয়ম মেনে চলছেন কিনা তা নির্ধারণ করতে স্থানীয় আইনি পেশাদারদের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। আপনি যদি Shopify Tax ব্যবহার না করেন এবং স্বয়ংক্রিয় ফাইলিং সেট আপ না করেন, তবে Shopify আপনার হয়ে ট্যাক্স ফাইল বা রেমিট করে না। আপনি যদি স্বয়ংক্রিয় ফাইলিং ব্যবহার না করেন, তবে Data Exporter অ্যাপটি এমন একটি ফরম্যাটে তথ্য এক্সপোর্ট করার উপায় প্রদান করে যাতে আপনি নিজে নিজের ট্যাক্স রেকর্ড জমা দিতে পারেন। আপনি কীভাবে আপনার ট্যাক্স রেকর্ড জমা দেবেন তা আপনার স্থানীয় বা জাতীয় ট্যাক্স কর্তৃপক্ষের ওপর নির্ভর করে।

ট্যাক্স কর্তৃপক্ষ যখন কোনো ডেটা জানতে চাইবে তখন Data Exporter অ্যাপের মাধ্যমে আপনি আপনার স্টোরের ডেটা যেমন- অর্ডার, পণ্য এবং ব্যবহারকারীদের তথ্য এক্সপোর্ট করতে পারবেন। Data Exporter অ্যাপটি নিচের প্রতিটি নিয়মের জন্য নির্দিষ্ট ডেটা কম্পাইল করে:

এক্সপোর্টের সীমাবদ্ধতা

Data Exporter অ্যাপের মাধ্যমে শুধুমাত্র 1 জানুয়ারি 2019 এবং এর পরের ডেটা এক্সপোর্ট করা যাবে। এক্সপোর্ট করা ডেটা যেন যতটা সম্ভব নির্ভুল এবং প্রাসঙ্গিক হয়, তা নিশ্চিত করতেই এই সীমাবদ্ধতা রাখা হয়েছে।

2019 সালের আগের ক্যালেন্ডার বছরের ডেটা প্রয়োজন হলে, আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার এক্সপোর্ট এবং পণ্য এক্সপোর্ট অ্যাকশন ব্যবহার করতে পারেন, যা একই রকম ডেটা প্রদান করে। স্টোরের ডেটা এক্সপোর্ট করার জন্য Shopify App Store-এ তৃতীয়-পক্ষের অ্যাপও উপলব্ধ আছে।

ইলেকট্রনিক সেলস সাপ্রেশন টুল (ESST)

অস্ট্রেলিয়ায় ট্যাক্স দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এমন ব্যবসাগুলোকে ইলেকট্রনিক Point of Sale (POS) সিস্টেমে তৈরি রেকর্ডসহ সব লেনদেনের রেকর্ড রাখতে হবে। ইলেকট্রনিক মাধ্যমে বিক্রির তথ্য গোপন করার টুল (ESST) ব্যবহার করে এসব রেকর্ডে কারসাজি করা বা অন্য কোনো উপায়ে আয় কম দেখানো অপরাধ। Data Exporter অ্যাপ দিয়ে Shopify Point of Sale অ্যাপের মাধ্যমে হওয়া লেনদেনের সম্পূর্ণ তথ্য এক্সপোর্ট করা যায়। এভাবে অ্যাপটি প্রযোজ্য ট্যাক্স বিধি মেনে চলা নিশ্চিত করতে সাহায্য করে।

ESST রেগুলেশন সম্পর্কে আরও জানতে ইলেকট্রনিক সেলস সাপ্রেশন টুলের ওপর ব্যান দেখুন।

ESST রেগুলেশন মেনে চলার সুবিধার্থে, আপনার স্টোর থেকে নিচের ডেটা ফাইলগুলো ডাউনলোড করতে Data Exporter অ্যাপ ব্যবহার করতে পারেন:

  • order_lines.csv
  • orders.csv
  • products.csv
  • users.csv

আর্টিকেল 88

1 জানুয়ারি 2018 থেকে, ফরাসি সরকার ফ্রান্সে বিক্রি করা এবং ভ্যাট-এর আওতাভুক্ত সব মার্চেন্টের জন্য একটি সার্টিফাইড সিস্টেম অফ রেকর্ড থাকা বাধ্যতামূলক করেছে। ট্যাক্স প্রতারণা প্রতিরোধে সহায়তা করার উদ্দেশ্যে এই আইনটি করা হয়েছে।

ফ্রান্সে আর্টিকেল 88 মেনে চলার জন্য, আপনাকে এই Loi Anti-Fraude TVA ডকুমেন্টটি ডাউনলোড করে পূরণ করতে হবে এবং আপনার রেকর্ডে রাখতে হবে।

আর্টিকেল 88 মেনে চলার সুবিধার্থে, আপনার স্টোর থেকে নিচের ডেটা ফাইলগুলো ডাউনলোড করতে Data Exporter অ্যাপ ব্যবহার করতে পারেন:

  • order_lines.csv
  • order_tax_lines.csv
  • orders.csv
  • products.csv
  • tender_transactions.csv
  • users.csv

GoBD

জার্মানিতে GoBD হলো ইলেকট্রনিক ফর্মে বই, রেকর্ড ও ডকুমেন্টগুলোর যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণ এবং ডেটা অ্যাক্সেসের একগুচ্ছ মূলনীতি। জার্মান ট্যাক্স কর্তৃপক্ষ হিসাবরক্ষণ ও ট্যাক্স-প্রাসঙ্গিক ডেটার ওপর (ইলেকট্রনিক বা কাগজ- যে ফর্মেই হোক না কেন) যেসব প্রয়োজনীয়তা আরোপ করে, তার সবই GoBD নিয়ন্ত্রণ করে। ট্যাক্স অডিটের সময় জার্মান ট্যাক্স কর্তৃপক্ষ কীভাবে ইলেকট্রনিক ডেটা অ্যাক্সেস করতে পারবে, GoBD সেই গাইডলাইনও নির্ধারণ করে। ট্যাক্স অফিসের জন্য আপনাকে কোন ডেটা রাখতে হবে তা জানতে GoBD সহায়তা করে এবং ট্যাক্স অডিটের অংশ হিসেবে অডিটর কী কী করতে পারবেন তার রূপরেখা দেয়। GoBD 1 জানুয়ারি 2015-এ কার্যকর হয়। এটি “Principles on Data Access and Verifiability of Digital Documents” (GDPdU) এবং “Principles of Proper Computerised Accounting Systems” (GoBS)-এর জায়গা প্রতিস্থাপন করেছে।

GoBD মেনে চলার সুবিধার্থে, আপনার স্টোর থেকে নিচের ডেটা ফাইলগুলো ডাউনলোড করতে Data Exporter অ্যাপ ব্যবহার করতে পারেন:

  • gobd.dtd
  • index.xml
  • order_lines.csv
  • orders.csv
  • products.csv
  • users.csv

Data Exporter অ্যাপ ইনস্টল করুন

  1. Data Exporter অ্যাপ পৃষ্ঠায় যান।
  2. অ্যাপ যোগ করুন-এ ক্লিক করুন। যদি আপনার Shopify অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে, তাহলে আপনাকে লগ ইন করতে বলা হবে।
  3. অ্যাপ ইনস্টল করুন-এ ক্লিক করুন।

Data Exporter অ্যাপ ব্যবহার করে স্টোরের ডেটা এক্সপোর্ট করুন

অ্যাকাউন্টের মালিক বা অ্যাপে অ্যাক্সেস আছে এমন যে কেউ Data Exporter অ্যাপ ব্যবহার করে স্টোরের ডেটা এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করা ডেটা একটি ZIP ফাইলে সেভ হয় এবং ফাইলটি ডাউনলোড করার একটি লিঙ্ক অ্যাকাউন্টের মালিককে ই-মেইল করা হয়। এক্সপোর্ট করা ZIP ফাইল ডাউনলোডের বিকল্পের মেয়াদ 7 দিন পর শেষ হয়ে যায়।

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Data Exporter - Tax Compliance-এ যান।

  2. স্টোরের ডেটা এক্সপোর্ট করুন বিভাগ থেকে একটি এক্সপোর্টের ধরন নির্বাচন করুন।

  3. আপনি যে বছর এক্সপোর্ট করতে চান তা নির্বাচন করুন।

  4. এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।