EU ট্যাক্স

ইউরোপীয় ইউনিয়নে আপনাকে কোথায় ট্যাক্স চার্জ করতে হবে তা নির্ধারণ করার পর, আপনার বিক্রয়ের উপর ট্যাক্স হিসাব করার জন্য ব্যবহৃত ট্যাক্স রেটগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে আপনি আপনার Shopify স্টোর সেট আপ করতে পারবেন এবং বিশেষ ট্যাক্স রেট থাকা পণ্যগুলোর জন্য ট্যাক্স ওভাররাইড সেট আপ করতে পারবেন। আপনার ট্যাক্স সেট আপ করার বিষয়ে আরও জানতে নিচের রিসোর্সগুলো দেখুন:

  • আপনি যদি Shopify-তে নতুন হয়ে থাকেন, তাহলে EU ট্যাক্স সেট-আপ করা দেখুন।
  • আপনি যদি আগে থেকেই Shopify ব্যবহার করে থাকেন এবং আপনার সেটিংস আপডেট করার প্রয়োজন হয়, তাহলে EU-তে ট্যাক্স পরিষেবা দেখুন। আপনার ট্যাক্স সেটিংসে তালিকাভুক্ত এমন দেশ থাকলে যেখানে আপনি ট্যাক্স সংগ্রহ করার জন্য নিবন্ধিত নন অথবা আপনি সেই দেশগুলোতে ট্যাক্স সংগ্রহ করতে চান না, তবে আপনি সেগুলো সরিয়ে দিতে পারবেন।
  • আপনি যদি আগে থেকেই Shopify ব্যবহার করে থাকেন এবং আপনার অঞ্চলে উপলভ্য বিভিন্ন ট্যাক্স পরিষেবা সম্পর্কে আরও জানতে চান, তাহলে একটি ট্যাক্স পরিষেবা বেছে নেওয়া দেখুন।

আপনার ব্যবসাটি যদি ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশে অবস্থিত হয়ে থাকে এবং আপনি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে পণ্য বিক্রি করতে চান, তবে একটি ভ্যালু-অ্যাডেড ট্যাক্স (VAT) নম্বরের জন্য আপনাকে স্থানীয় জুরিসডিকশনে নিবন্ধন করতে হবে। একটি ভ্যাট নম্বর আপনাকে আপনার গ্রাহকদের লোকেশনের ভিত্তিতে EU-তে ভ্যাট চার্জ করতে দেয়। আপনি বিশেষ ট্যাক্স রেট থাকা পণ্যগুলোর জন্য ট্যাক্স ওভাররাইড সেট আপ করতে পারবেন।

স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স চার্জ করতে আপনি Shopify ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার ট্যাক্স রেমিট বা জমা দেওয়ার জন্য আপনি Shopify ব্যবহার করতে পারবেন না। কোথায় কোথায় ট্যাক্স চার্জ করা আপনার দায়িত্ব তা যখন আপনার জানা থাকবে, তখন আপনার Shopify স্টোর সঠিক রেট চার্জ করার জন্য কনফিগার করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে আপনি এই গাইডটি অনুসরণ করতে পারবেন।

আপনার স্টোর চালু হওয়ার এবং বিক্রি শুরু হওয়ার পর, কোথায় কোথায় আপনার স্টোরের নেক্সাস আছে তা নির্ধারণ করতে ট্যাক্স লায়াবিলিটি পর্যালোচনা পৃষ্ঠাটি আপনাকে সাহায্য করতে পারে।

এই বিভাগে