পণ্যের দামে ট্যাক্স অন্তর্ভুক্ত করুন

যুক্তরাজ্যসহ কিছু দেশে, বেশিরভাগ ধরনের মার্চেন্ডাইজের ক্ষেত্রে প্রদর্শিত দামের সাথে সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত করতে হয়।

যখন আপনি এই ফিচারটি অ্যাক্টিভেট করবেন, তখন ট্যাক্স = (ট্যাক্স রেট X দাম) / (1 + ট্যাক্স রেট) ফর্মুলা ব্যবহার করে ট্যাক্স গণনা করা হবে। কোনো ট্যাক্স যোগ না করা হলেও, ট্যাক্স আপনার ও আপনার গ্রাহক উভয়ের জন্যই একটি লাইন আইটেম হিসেবে প্রদর্শিত হয়। উপমোট এবং মোট পরিমাণ একই থাকে, তবে অর্ডারের জন্য আপনাকে যে পরিমাণ ট্যাক্স রেমিট করতে হবে তাও নির্দেশ করা থাকে।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > ট্যাক্স এবং শুল্ক-এ যান।

  2. পণ্যের দাম এবং শিপিং রেটের মধ্যে সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত করুন নির্বাচন করুন।

  3. সেভ করুন-এ ক্লিক করুন।

আপনার স্থানীয় ট্যাক্স রেটের পরিবর্তে গ্রাহকের স্থানীয় ট্যাক্স রেট ব্যবহার করতে, আপনি যেসব মার্কেটে বিক্রি করেন তার প্রতিটির জন্য ট্যাক্স-অন্তর্ভুক্ত মূল্য নির্ধারণ সেট আপ করুন।

ট্যাক্স অন্তর্ভুক্ত করার জন্য দাম সেট আপ করার পরে, আপনার পণ্যের পেজে এই পণ্যের ওপর ট্যাক্স চার্জ করুন নির্বাচন করা অবস্থায় রাখুন, যাতে প্রদর্শিত দামের মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে। অন্তর্ভুক্ত ট্যাক্সের পরিমাণ চেকআউটের সময় গ্রাহকদের মোট পরিমাণের পাশে প্রদর্শিত হয়।

ট্যাক্স অন্তর্ভুক্ত করার জন্য দাম সেট আপ করলে তা আপনার ট্যাক্স রিপোর্টিংয়ে কোনো প্রভাব ফেলে না।

উদাহরণস্বরূপ, মায়া এবং গ্যাব্রিয়েল উভয়েই একই অঞ্চলে বসবাস করেন এবং উভয়েরই অনলাইন স্টোর রয়েছে। অঞ্চলটিতে 10% ট্যাক্স রেট রয়েছে এবং ব্যবসার মালিকরা তাদের দামে ট্যাক্স অন্তর্ভুক্ত করবেন কি না তা বেছে নিতে পারেন।

  • মায়া তার দামে ট্যাক্স অন্তর্ভুক্ত করেন না। তিনি যদি $100-এ কোনো পণ্য তালিকাভুক্ত করেন, তবে ট্যাক্স হিসাব করে তা $10 হবে এবং মোট বিক্রয় মূল্য হবে $110। এর ফর্মুলা হলো মোট = তালিকাভুক্ত দাম X (1 + ট্যাক্স রেট):

    $100 X (1 + 0.1) = $100 X 1.1 = $110

  • গ্যাব্রিয়েল তার তালিকাভুক্ত দামগুলোতে সব ট্যাক্স অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়েছে এমন একটি $100 মোট তালিকাভুক্ত দামে পৌঁছানোর জন্য, ট্যাক্সের অংশটুকু গণনা করতে ট্যাক্স-অন্তর্ভুক্ত ফর্মুলা ব্যবহার করা হয়। এর ফর্মুলাটি হলো ট্যাক্স = (ট্যাক্স রেট X দাম) / (1 + ট্যাক্স রেট):

    দামের ট্যাক্স অংশ = (0.1 X $100) / (1 + 0.1) = $10 / 1.1 = $9.09

    দামের পণ্য অংশ = $100 - $9.09 = $90.91

    এই হিসাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়। ট্যাক্সের পরিমাণটি সকল অর্ডারের বিবরণে দেখা যায়, যাতে প্রকৃত চার্জ করা ট্যাক্সের পরিমাণ গ্যাব্রিয়েল এবং তার গ্রাহক উভয়ের কাছেই প্রদর্শিত হয়।

আপনার গ্রাহকের দেশের ওপর ভিত্তি করে ট্যাক্স অন্তর্ভুক্ত বা বাদ দিন

আপনি যদি আন্তর্জাতিকভাবে বিক্রি করেন, তবে গ্রাহকের লোকেশনের ওপর ভিত্তি করে আপনি আপনার পণ্যের দামে ট্যাক্স অন্তর্ভুক্ত করতে বা বাদ দিতে পারেন। যুক্তরাজ্যর মতো দেশ বা অঞ্চলের গ্রাহকদের ক্ষেত্রে তাদের স্থানীয় ভ্যালু-অ্যাডেড ট্যাক্স (VAT) অন্তর্ভুক্ত করে দাম দেখানো হয়, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ বা অঞ্চলের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া দাম দেখানো হয়, যেখানে গ্রাহকরা চেকআউটের সময় ট্যাক্স যোগ হবে বলে আশা করেন।

আপনি যেসব মার্কেটে বিক্রি করেন তার প্রতিটির জন্য ট্যাক্স অন্তর্ভুক্তি সেট করতে পারেন। কীভাবে করবেন তা জানতে, ট্যাক্স-অন্তর্ভুক্ত মূল্য নির্ধারণ এবং মার্কেট-এ নির্দিষ্ট মার্কেটের জন্য শুল্ক এবং ট্যাক্স সেট করুন দেখুন।

আপনি যদি নির্দিষ্ট পণ্য বা পণ্যের কালেকশনের জন্য ট্যাক্স ওভাররাইড ব্যবহার করেন, তবে আপনার মার্জিন প্রভাবিত হতে পারে। গ্রাহকের দেশের ওপর ভিত্তি করে ট্যাক্স অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার বিষয়গুলো সম্পর্কে আরও জানুন।

উদাহরণস্বরূপ, গ্যাব্রিয়েল 10% ট্যাক্স রয়েছে এমন একটি অঞ্চলে বসবাস করেন, তার দামগুলোতে ট্যাক্স অন্তর্ভুক্ত করে সেট করা আছে এবং তিনি তার নিজের অঞ্চলের বাইরেও বেশ কয়েকটি অঞ্চলে বিক্রি করেন। তার গ্রাহকের লোকেশনের ওপর ভিত্তি করে তার মার্কেটগুলোতে ট্যাক্স অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়া সেট করা আছে। তিনি একটি পণ্য $100-এ বিক্রি করেন।

  • নিজের অঞ্চলে পণ্যটির দাম $100। ট্যাক্স = (ট্যাক্স রেট X দাম) / (1 + ট্যাক্স রেট) ফর্মুলাটি ব্যবহার করলে, দামের পণ্য অংশ হয় $90.91 এবং দামের ট্যাক্স অংশ হয় $9.09।
  • যেসব অঞ্চলে গ্যাব্রিয়েলের ট্যাক্স চার্জ করার প্রয়োজন নেই, সেখানে চেকআউটের সময় পণ্যটির দাম হয় $90.91, যা দামের পণ্য অংশ।
  • যেসব অঞ্চলে গ্যাব্রিয়েলকে 20% ট্যাক্স রেটে ট্যাক্স চার্জ করতে হয়, সেখানে চেকআউটের সময় পণ্যটির দাম হয় $109.09। দামের পণ্য অংশের ওপর অঞ্চলটির 20% ট্যাক্স রেট প্রয়োগ করে এই দাম গণনা করা হয়।

Shopify অ্যাডমিনে থাকা আপনার স্টোরের ঠিকানা আপনার হোম ট্যাক্স রেট নির্ধারণ করতে ব্যবহৃত হয়, আপনি অন্য কোনো ট্যাক্স-অন্তর্ভুক্ত দেশ বা অঞ্চলে বিক্রি করার সময় আপনার ট্যাক্স-অন্তর্ভুক্ত দাম থেকে তা কেটে নেওয়া হয়। অ্যাডমিনে আপনার স্টোরের ঠিকানা অন্য দেশ বা অঞ্চলে পরিবর্তন করলে হোম ট্যাক্স রেট পরিবর্তন হয়ে যায়।

গ্রাহকের দেশের ভিত্তিতে ট্যাক্স অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ

আপনার গ্রাহকের লোকেশনের ভিত্তিতে ট্যাক্স অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলো রিভিউ করে নিন।

  • নিচের ক্ষেত্রগুলোতে আপনার গ্রাহকের দেশ বা অঞ্চলের ভিত্তিতে ট্যাক্স অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়া সমর্থন করা হয় না:
    • যেসব স্টোর ক্রয়-পরবর্তী আপসেলিং অফার করে এমন তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করে।
    • Google Pay বা Apple Pay-এর মতো দ্রুত পেমেন্ট পদ্ধতিগুলো কেবল Shopify Payments ব্যবহার করা মার্চেন্টদের জন্যই সমর্থিত। অন্যান্য পেমেন্ট গেটওয়ে ব্যবহারকারী মার্চেন্টদের জন্য দ্রুত পেমেন্ট পদ্ধতিগুলো সমর্থিত নয়।
    • গ্রাহকের দেশের ভিত্তিতে ট্যাক্স অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার ক্ষেত্রে দ্রুত চেকআউট বাটনগুলো ব্যবহার করা সমর্থিত নয়। আপনি যদি গ্রাহকের লোকেশনের ভিত্তিতে আপনার দামে ট্যাক্স অন্তর্ভুক্ত করতে বা বাদ দিতে চান, তবে আপনার দ্রুত চেকআউট বাটনগুলো নিষ্ক্রিয় করুন।
  • আপনার হোম ট্যাক্স রেট আপনার স্টোরের ঠিকানা দিয়ে নির্ধারিত হয়। এটি আপনার ট্যাক্স ওভাররাইডগুলোকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার এমন কোনো পণ্যের জন্য ওভাররাইড থাকে যার ট্যাক্স রেট 10% হয়, কিন্তু আপনার স্টোরের হোম ট্যাক্স রেট আরও বেশি হয়, তাহলে আন্তর্জাতিকভাবে শিপিং করার সময় এই পণ্যগুলো থেকে বেশি হোম ট্যাক্স রেটটি কেটে নেওয়া হয়। এটি আপনার মার্জিনকে প্রভাবিত করতে পারে। আপনি যদি এই ধরনের আইটেমগুলোর আন্তর্জাতিক শিপিং রোধ করতে চান, তাহলে শিপিং প্রোফাইলগুলো ব্যবহার করুন।
  • চেকআউটে দাম হিসাব করতে আপনার হোম ট্যাক্স রেট ব্যবহার করা হয়। আপনার যদি আলাদা আলাদা ট্যাক্স রেট থাকা অঞ্চলে ফুলফিলমেন্ট লোকেশন থাকে, তাহলে এর ফলে হিসাবে ভুল হতে পারে।
  • গ্রাহকের লোকেশনের ভিত্তিতে ট্যাক্স অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া হলে চেকআউটে দাম সঠিকভাবে দেখানো হয়। তবে, নিচের যেকোনো একটি সত্য না হলে পণ্যের পেজ বা কার্টে দাম সঠিকভাবে দেখানো হয় না:
    • আপনি একাধিক মুদ্রায় বিক্রি করেন এবং Shopify payments ব্যবহার করেন। এই ক্ষেত্রে চেকআউটে, পণ্যের পেজে এবং কার্টে দাম সঠিকভাবে দেখানো হয়।
    • গ্রাহকরা মূল্য সমন্বয়ের যোগ্য কোনো অঞ্চলে অবস্থিত ঠিকানা ব্যবহার করে কেনাকাটা করেন, কুকি সক্রিয় রাখেন, ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার করেননি এবং ছদ্মবেশী (incognito) মোড ব্যবহার করে স্টোরে ভিজিট করছেন না। এই ক্ষেত্রে পরবর্তীতে স্টোর ভিজিট করার সময় চেকআউটে, পণ্যের পেজে এবং কার্টে দাম সঠিকভাবে দেখানো হয়।

ট্যাক্স অন্তর্ভুক্ত থাকা দামের সাথে ট্যাক্স অব্যাহতির ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ

আপনি যদি আপনার পণ্যের দামে ট্যাক্স অন্তর্ভুক্ত করেন, তাহলে নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য ট্যাক্স অব্যাহতি দেওয়া দাম দেখাতে পারবেন না, যেমন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাইরের গ্রাহকদের জন্য GST অব্যাহতি।

নির্দিষ্ট গ্রাহকদের ট্যাক্স অব্যাহতি দিতে হলে মূল্যের মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত করবেন না।