Shopify POS-এর জন্য ট্যাক্স রেট সেট আপ করা

আপনি আপনার POS ডিভাইসে যে স্টোরের লোকেশন বরাদ্দ করেন, তার ওপর ভিত্তি করে Shopify POS অ্যাপ ট্যাক্স প্রয়োগ করে। ট্যাক্স সঠিকভাবে গণনা করার জন্য স্টোরের লোকেশনগুলো অবশ্যই আপনার শিপিং জোনের অন্তর্ভুক্ত হতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করা স্টোরগুলো Shopify POS অ্যাপ দিয়ে তাদের সরাসরি বিক্রির ক্ষেত্রে Shopify Tax চালু করতে পারবে। Shopify Tax চালু করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন।

আপনার US সেলস ট্যাক্স যদি Shopify দ্বারা পরিচালিত হয়, তাহলে কুইক সেল সহ আপনার পয়েন্ট অফ সেল অর্ডারের সেলস ট্যাক্স আপনার হয়ে পরিচালনা করা হয় না। আপনার সরাসরি বিক্রির উপর সেলস ট্যাক্স রেজিস্টার, সংগ্রহ এবং জমা করার জন্য আপনিই দায়ী। এই অর্ডারগুলিতে ট্যাক্স সংগ্রহ করতে, আপনাকে আপনার US সেলস ট্যাক্সটি স্ব-পরিচালিত হিসাবে সেট করতে হবে এবং এরপর আপনি যে রাজ্যগুলিতে রেজিস্টার করেছেন সেখানে ট্যাক্স সংগ্রহ সেট আপ করতে হবে।

আপনার ট্যাক্স সেটিংস কনফিগার করার পর, আপনি Shopify POS কার্ট থেকে লেনদেন চলাকালীন নির্দিষ্ট অর্ডার বা পণ্যে প্রযোজ্য ট্যাক্স সমন্বয় করতে পারবেন।

নতুন POS-এর লোকেশনের জন্য ট্যাক্স রেট সেট করুন

আপনি আপনার POS ডিভাইসে যে স্টোরের লোকেশন বরাদ্দ করেন, তার ওপর ভিত্তি করে Shopify POS অ্যাপ ট্যাক্স প্রয়োগ করে।

ধাপ:

ডেস্কটপ
  1. ট্যাক্স যাতে সঠিকভাবে গণনা করা যায়, তা নিশ্চিত করতে নতুন লোকেশনটি আপনার শিপিং জোনে অন্তর্ভুক্ত আছে কিনা সেটি দেখে নিন। আপনি কখনও আপনার পণ্য শিপ না করলেও (যেমন, আপনি যদি শুধু Shopify POS চালান) আপনাকে এই ধাপটি সম্পন্ন করতে হবে।

  2. আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > ট্যাক্স এবং শুল্ক-এ যান।

  3. সেলস ট্যাক্স সংগ্রহ পরিচালনা করুন সেকশনে, আপনার POS যে দেশে/অঞ্চলে অবস্থিত তা নির্বাচন করুন।

  4. ট্যাক্স রেট সেকশনে, ট্যাক্সের অঞ্চলে ক্লিক করে ট্যাক্স রেট সেট করুন, এরপর সেভ করুন-এ ক্লিক করুন:

    • আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে, স্বয়ংক্রিয় ট্যাক্স সেটিংস বেছে নিন অথবা শিপিং ট্যাক্স সহ স্টেট, কাউন্টি এবং মিউনিসিপ্যাল ট্যাক্সের রেট ম্যানুয়ালি উল্লেখ করুন। আপনি Shopify Tax-এর মতো একটি ট্যাক্স পরিষেবাও চালু করতে পারেন। Shopify Tax চালু করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন।
    • আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে, ডিফল্ট ভ্যালু ব্যবহার করুন অথবা দেশ ও তাদের অঞ্চলের রেটগুলো ম্যানুয়ালি নির্দিষ্ট করুন। আপনি শিপিংয়ের ওপর ট্যাক্স চার্জ করবেন কিনা সেটিও নির্দিষ্ট করতে পারেন।
  5. আপনার Shopify অ্যাডমিনে একটি লোকেশন হিসেবে আপনার নতুন স্টোরের লোকেশন যোগ করুন।

  6. নতুন লোকেশনে আপনার Shopify POS ডিভাইসটি বরাদ্দ করুন। নতুন লোকেশনটি দেখা না গেলে, আপনার ডিভাইসের হোম বাটনে চাপ দিয়ে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যান। Shopify POS অ্যাপটি আবার খুলুন, আর আপনার নতুন লোকেশনটি তখন উপলভ্য হওয়ার কথা।

মোবাইল
  1. ট্যাক্স যাতে সঠিকভাবে গণনা করা যায়, তা নিশ্চিত করতে নতুন লোকেশনটি আপনার শিপিং জোনে অন্তর্ভুক্ত আছে কিনা সেটি দেখে নিন। আপনি কখনও আপনার পণ্য শিপ না করলেও (যেমন, আপনি যদি শুধু Shopify POS চালান) আপনাকে এই ধাপটি সম্পন্ন করতে হবে।
  2. Shopify অ্যাপ থেকে, Menu > সেটিংস-এ ট্যাপ করুন।
  3. স্টোরের সেটিংস সেকশনে, ট্যাক্স এবং শুল্ক-এ ট্যাপ করুন।
  4. সেলস ট্যাক্স সংগ্রহ পরিচালনা করুন সেকশনে, আপনার POS যে দেশে/অঞ্চলে অবস্থিত তা নির্বাচন করুন।
  5. ​ ট্যাক্স রেট সেকশনে, ট্যাক্সের অঞ্চলে ট্যাপ করে ট্যাক্স রেট সেট করুন, এরপর সেভ করুন-এ ট্যাপ করুন:
    • আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে, স্বয়ংক্রিয় ট্যাক্স সেটিংস বেছে নিন অথবা শিপিং ট্যাক্স সহ স্টেট, কাউন্টি এবং মিউনিসিপ্যাল ট্যাক্সের রেট ম্যানুয়ালি উল্লেখ করুন। আপনি Shopify Tax-এর মতো একটি ট্যাক্স পরিষেবাও চালু করতে পারেন। Shopify Tax চালু করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন।
    • আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে, ডিফল্ট ভ্যালু ব্যবহার করুন অথবা দেশ ও তাদের অঞ্চলের রেটগুলো ম্যানুয়ালি নির্দিষ্ট করুন। আপনি শিপিংয়ের ওপর ট্যাক্স চার্জ করবেন কিনা সেটিও নির্দিষ্ট করতে পারেন।
  6. আপনার Shopify অ্যাডমিনে একটি লোকেশন হিসেবে আপনার নতুন স্টোরের লোকেশন যোগ করুন।
  7. নতুন লোকেশনে আপনার Shopify POS ডিভাইসটি বরাদ্দ করুন। নতুন লোকেশনটি দেখা না গেলে, আপনার ডিভাইসের হোম বাটনে চাপ দিয়ে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যান। Shopify POS অ্যাপটি আবার খুলুন, আর আপনার নতুন লোকেশনটি তখন উপলভ্য হওয়ার কথা।

Shopify Tax চালু করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়

আপনি যদি প্রথমবারের মতো Shopify Tax চালু করে থাকেন, তাহলে সবচেয়ে নির্ভুল ট্যাক্স গণনা পেতে আপনাকে কিছু ক্ষেত্র আপডেট করতে হতে পারে। Shopify Tax চালু করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • Shopify Tax পণ্যের ক্যাটাগরির উপর ভিত্তি করে পণ্যের অব্যাহতি অটোমেট করার ক্ষমতার সাথে অনেক বেশি নির্ভুলভাবে সেলস ট্যাক্স গণনা করে। আপনাকে আর কাউন্টি বা শহর-স্তরের ওভাররাইড সেট করতে হবে না।
  • Shopify Tax স্বয়ংক্রিয়ভাবে পণ্যের রেট অব্যাহতি প্রয়োগ করতে আপনার পণ্যের ক্যাটাগরি ব্যবহার করে। Shopify Tax চালু করার আগে আপনার পণ্যের ক্যাটাগরি পর্যালোচনা করুন কারণ সেগুলি আপনার অর্ডারে চার্জ করা রেটকে প্রভাবিত করতে শুরু করবে।
  • ডিজিটাল পণ্য না হলে, নিশ্চিত করুন যে আপনার পণ্যের পেজে ফিজিক্যাল পণ্য সেটিংটি চালু করা আছে। আপনি যদি পণ্য শিপিং করা নিষিদ্ধ করতে এই সেটিংটি ব্যবহার করেন, তাহলে প্রতিটি পণ্যের পেজের মধ্যে সেলস চ্যানেল পরিচালনা করুন।