Shopify Tax-এর সাথে স্বয়ংক্রিয় ফাইলিং পরিচালনা
আপনার অ্যাকাউন্টের বিবরণ এবং স্টেট ট্যাক্স রিটার্ন সেটআপ হওয়ার পরে, আপনার Shopify অ্যাডমিনের ট্যাক্স ফাইলিং পেজে ট্যাক্স রিটার্ন মনিটর করতে পারবেন। এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে ফাইল করার জন্য সেটআপ করা ট্যাক্স রিটার্নের একটি তালিকা, সেই সাথে রিটার্নের স্ট্যাটাস ও অতিরিক্ত তথ্য প্রদর্শন করে। এই ড্যাশবোর্ডে প্রদান করা তথ্য সম্পর্কে আরও জানতে, নিচের সারণিটি দেখুন।
| শিরোনাম | সংজ্ঞা |
|---|---|
| ফাইলিংয়ের মেয়াদ | যে মাসে আপনার ট্যাক্স রিটার্ন ফাইল করা প্রয়োজন। |
| ট্যাক্স রিটার্ন | ট্যাক্স রিটার্ন, যা রিটার্নের জন্য ব্যবহার করা ট্যাক্স ফর্মের দ্বারা শনাক্ত করা হয়। |
| স্ট্যাটাস | ট্যাক্স রিটার্নের স্ট্যাটাস।
|
| বিক্রির মেয়াদ | যে মেয়াদের জন্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয়। রিটার্নটি মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক নাকি বার্ষিক তার ওপর নির্ভর করে তারিখের রেঞ্জটি ভিন্ন হয়ে থাকে। |
| বিক্রি | যে মেয়াদের জন্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় সেই মেয়াদে করা মোট বিক্রয়। |
| ট্যাক্সযোগ্য পরিমাণ | যে মেয়াদের জন্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় সেই মেয়াদে করা মোট ট্যাক্সযোগ্য বিক্রয়। |
| বকেয়া ট্যাক্স | প্রাসঙ্গিক ট্যাক্স কর্তৃপক্ষের কাছে বকেয়া ট্যাক্স। এই পরিমাণ অর্থ আপনার অ্যাকাউন্ট সেটআপের সময় নির্দিষ্ট করা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। রিটার্নটি শিডিউল করা হয়েছে স্ট্যাটাসে প্রবেশ করার সময়, উল্লিখিত অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ফান্ড আছে কি না তা নিশ্চিত করুন, কারণ ফান্ড কেটে নেওয়ার সঠিক তারিখ পরিবর্তিত হতে পারে। বকেয়া ট্যাক্সের পরিমাণের জন্য প্রি-পেমেন্টের কোনো সুবিধা নেই। |
এই পেজে
ট্যাক্স রিটার্ন রিভিউ করুন
আরও বিস্তারিতভাবে রিভিউ করতে যেকোনো রিটার্নে ক্লিক করতে পারেন। রিটার্নের বিবরণ পেজে রিটার্নের বিষয়ে অতিরিক্ত তথ্য অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে রয়েছে:
- রিটার্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ, যেমন পরিবর্তন করার শেষ তারিখ, বকেয়া পরিশোধের তারিখ এবং রিটার্নটি আগে থেকেই জমা দেওয়া হয়ে থাকলে ফাইল করার তারিখ
- ফর্মের ধরন এবং ফাইলিংয়ের ফ্রিকোয়েন্সির মতো ফর্ম সেটআপের বিবরণ
- যে মেয়াদের জন্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় সেই মেয়াদে করা অব্যাহতিপ্রাপ্ত এবং অ-ট্যাক্সযোগ্য বিক্রয়ের পরিমাণ
ধাপ:
- Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > ট্যাক্স ফাইলিং-এ যান।
- আপনি যে ট্যাক্স রিটার্নটি রিভিউ করতে চান সেটিতে ক্লিক করুন।
- ট্যাক্স রিটার্নের সারাংশ রিভিউ করুন।
- ঐচ্ছিক: রিটার্নের একটি কপি ডাউনলোড করতে ডকুমেন্ট বিভাগের রিটার্ন রিপোর্ট-এ ক্লিক করুন।
স্বয়ংক্রিয় ফাইলিং এড়িয়ে যান
আপনার যদি কোনো ফাইলিং এড়িয়ে যাওয়ার প্রয়োজন হয় বা নিজের রিটার্ন নিজেই ফাইল করতে চান, তাহলে আপনি স্বয়ংক্রিয় ফাইলিং এড়িয়ে গিয়ে ম্যানুয়ালি রিটার্ন ফাইল করতে পারবেন। এই কাজটি প্রত্যেক মাসের ৯ম দিনের আগে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি মাসের ৮ম দিন বা তার আগে ফাইলিং এড়িয়ে যাবেন, ততক্ষণ আপনার থেকে স্বয়ংক্রিয় ফাইলিংয়ের জন্য কোনো চার্জ নেওয়া হবে না। যদি আপনি ৯ম দিনের আগে কোনো ফাইলিং এড়িয়ে না যান, তাহলে রিটার্ন ফাইল করা যাক বা না যাক, রিটার্ন তৈরি করার জন্য আপনার থেকে চার্জ নেওয়া হবে।
নিচের যেকোনো একটি স্ট্যাটাস থাকা রিটার্নের জন্য ফাইলিং এড়িয়ে যাওয়া যায়:
- শুরু হয়নি
- রিভিউয়ের জন্য উন্মুক্ত
- পদক্ষেপ প্রয়োজন
নিচের যেকোনো একটি স্ট্যাটাস থাকা রিটার্নগুলো এড়িয়ে যাওয়া যায় না:
- শিডিউল করা হয়েছে
- ফাইল করা হয়েছে
- ফাইল করা হয়নি
স্বয়ংক্রিয় ফাইলিং এড়িয়ে যাওয়ার কাজটিকে আনডু করা যায় না। আপনি যদি ফাইলিং এড়িয়ে যান, তাহলে আপনাকে অবশ্যই নিজের ট্যাক্স রিটার্ন নিজেই ফাইল করতে হবে। কোনো অমীমাংসিত সমস্যার কারণে আপনি ফাইলিং এড়িয়ে গেলে, স্বয়ংক্রিয়ভাবে ফাইলিং চালিয়ে যেতে পরবর্তী ফাইলিং মেয়াদের আগে সমস্যাটির সমাধান করা হয়েছে কি না তা নিশ্চিত করুন।
ধাপ:
- Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > ট্যাক্স ফাইলিং-এ যান।
- আপনি যে ট্যাক্স রিটার্নটি এড়িয়ে যেতে চান সেটিতে ক্লিক করুন।
- স্বয়ংক্রিয় ফাইলিং এড়িয়ে যান-এ ক্লিক করুন।
ট্যাক্স রিটার্ন এডিট করুন
ধাপ:
- Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > ট্যাক্স ফাইলিং-এ যান।
- ট্যাক্স রিটার্ন সেটআপ করুন-এ ক্লিক করুন।
- যে স্টেটের জন্য আপনার রিটার্ন ফর্ম এডিট করা প্রয়োজন, সেটিতে ক্লিক করুন।
- প্রয়োজনীয় যেকোনো পরিবর্তন করুন, এরপর সেভ করুন-এ ক্লিক করুন।
ট্যাক্স রিটার্ন মুছুন
ধাপ:
- Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > ট্যাক্স ফাইলিং-এ যান।
- ট্যাক্স রিটার্ন সেটআপ করুন-এ ক্লিক করুন।
- যে স্টেটের জন্য আপনার রিটার্ন ফর্ম মোছা প্রয়োজন, সেটিতে ক্লিক করুন।
- সরান-এ ক্লিক করুন।
- নিশ্চিত করুন-এ ক্লিক করুন।
ট্যাক্স রিটার্ন মুছে ফেলার পর, রিটার্নগুলো আর স্বয়ংক্রিয়ভাবে ফাইল করা হয় না। স্বয়ংক্রিয় ফাইলিং পুনরায় চালু করতে, আপনাকে আবার ট্যাক্স রিটার্ন সেটআপ করতে হবে।