ইমেইল নোটিফিকেশন আপডেট করুন
ইউএস অর্ডারের জন্য Shopify-এর ট্যাক্স পরিষেবার সর্বশেষ ভার্সন ব্যবহার করা মার্চেন্টদের জন্য ইমেইল নোটিফিকেশনের ডিফল্ট টেমপ্লেটগুলোকে অপ্টিমাইজ করা হয়েছে। আপনি যদি ডিফল্ট টেমপ্লেটগুলো ব্যবহার করেন, তাহলে আপনার ইমেইল নোটিফিকেশন টেমপ্লেটগুলো গ্রাহকের কেনাকাটার সেরা অভিজ্ঞতা বজায় রাখে।
আপনি যদি আপনার নোটিফিকেশন টেমপ্লেটগুলো কাস্টমাইজ করে থাকেন, তাহলে ম্যানুয়ালি আপনার নোটিফিকেশন টেমপ্লেটগুলো পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সব কাস্টমাইজ করা টেমপ্লেট স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা যায় না। আনুমানিক ট্যাক্স প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় পরিবর্তনের পাশাপাশি আপনার টেমপ্লেটে আরও কিছু পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এসব পরিবর্তনের ফলে আপনার টেমপ্লেটগুলো একটি অনুমোদিত পেমেন্ট (যা গ্রাহকের ক্রেডিট কার্ডে উপলব্ধ হিসেবে যাচাই করা হয়েছে) এবং একটি ক্যাপচার করা পেমেন্ট-এর (যাতে পেমেন্ট চূড়ান্ত করে গ্রাহকের কার্ডে চার্জ করা হয়েছে) মধ্যে পার্থক্য নির্ভুলভাবে বর্ণনা করতে এবং দেখাতে পারবে।
নিচের লিংকগুলোতে প্রতিটি ধরনের নোটিফিকেশন টেমপ্লেট আপডেট করার ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। কোন কোন টেমপ্লেট আপডেট করতে হবে, তা ট্র্যাক করতে আপনি এই চেকলিস্টটিও ব্যবহার করতে পারেন: