চেকআউটের সময় আনুমানিক ট্যাক্স
নির্ভুলতা উন্নত করতে, গ্রাহকরা চেকআউট প্রক্রিয়ায় থাকলে তাদের একটি আনুমানিক ট্যাক্সের হিসাব দেখানো হয়। চেকআউট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ গণনা করা হয় এবং গ্রাহকের কাছ থেকে চার্জ করা হয়।
এই পেজে
চেকআউটের সময় আনুমানিক ট্যাক্সের সাথে গ্রাহকের অভিজ্ঞতা
যখন কোনো গ্রাহক চেকআউট প্রক্রিয়ায় থাকেন, তখন ট্যাক্স আনুমানিক ট্যাক্স হিসেবে তালিকাভুক্ত থাকে এবং সেখানে একটি ? আইকন থাকে। গ্রাহক আইকনের উপর কার্সার রাখলে একটি টুলটিপ দেখানো হয়, যেখানে বলা থাকে যে অর্ডার প্লেস করার পর চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ দেখা যাবে এবং সেটি তাকে টেক্সট বা ইমেইলের মাধ্যমে পাঠানো হবে।
চেকআউট প্রক্রিয়া সম্পন্ন হলে, গ্রাহকের অর্ডারের স্ট্যাটাস পেজ-এ আনুমানিক ট্যাক্স দেখানো হয়, যতক্ষণ না ট্যাক্স গণনা করা হয় এবং আনুমানিক ট্যাক্সের পরিমাণের জন্য গ্রাহকের ক্রেডিট কার্ড অনুমোদিত হয়। চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ গণনা না হওয়া পর্যন্ত পেমেন্ট ক্যাপচার করা হয় না।
ট্যাক্স চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হলে, গ্রাহকের অর্ডার নিশ্চিতকরণ ইমেইল বা টেক্সটে চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ দেখানো হয়। গ্রাহকের অর্ডারের স্ট্যাটাস পেজটিও আপডেট করে চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ অন্তর্ভুক্ত করা হয়। গ্রাহকের কাছ থেকে চূড়ান্ত ট্যাক্সের পরিমাণসহ নতুন মোট পরিমাণের চার্জ কাটা হয়।
চেকআউটের সময় গ্রাহককে দেওয়া আনুমানিক পরিমাণের চেয়ে চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ কম বা বেশি হতে পারে। এমন ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই, যেমন- রিফান্ড দেওয়া। আনুমানিক ট্যাক্স শুধু পেমেন্ট পদ্ধতির মাধ্যমে অনুমোদিত হয়, কিন্তু এটি গ্রাহকের কাছ থেকে চার্জ করা হয় না।
যদি কোনো অর্ডারে ট্যাক্সের পরিমাণ বেশি অনুমান করা হয়, অর্থাৎ চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ যদি চেকআউটের সময় গ্রাহককে দেওয়া আনুমানিক পরিমাণের চেয়ে কম হয়, তাহলে গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে শুধু চূড়ান্ত পরিমাণ ক্যাপচার করা হয়। গ্রাহকের ক্রেডিট কার্ডে অনুমোদিত অবশিষ্ট তহবিল ছেড়ে দেওয়া হয়। আপনি যদি Shopify Payments ব্যবহার করেন, তাহলে অনুমোদিত পরিমাণ এবং প্রকৃত ক্যাপচার করা পরিমাণের মধ্যে পার্থক্যটি আপনার পেআউট পেজ-এ রিফান্ড হিসেবে দেখানো হয়।
যদি কোনো অর্ডারে ট্যাক্স কম অনুমান করা হয়, অর্থাৎ চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ যদি চেকআউটের সময় গ্রাহককে দেওয়া আনুমানিক পরিমাণের চেয়ে বেশি হয়, তাহলে গ্রাহকের ক্রেডিট কার্ডের অনুমোদন বাতিল হয়ে যায় এবং চূড়ান্ত পরিমাণের জন্য একটি নতুন অনুমোদন তৈরি হয়। যদি গ্রাহকের পেমেন্ট পদ্ধতিতে নতুন অনুমোদিত পরিমাণের জন্য প্রয়োজনীয় তহবিল না থাকে, তাহলে অর্ডারটি একটি আনপেইড অর্ডার এবং ফুলফিলমেন্ট হোল্ড সহ আপনার অর্ডার পেজে দেখানো হয়। আপনার গ্রাহককে একটি ইমেইল বিজ্ঞপ্তি পাঠানো হয় যা নির্দেশ করে যে তাদের পেমেন্ট ব্যর্থ হয়েছে এবং তাদের ক্রয় সম্পন্ন করার প্রম্পট দেয়। এই ক্ষেত্রে পাঠানো বিজ্ঞপ্তির টেমপ্লেটটি পর্যালোচনা করতে, আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > বিজ্ঞপ্তি > অপেক্ষমাণ পেমেন্ট সংক্রান্ত ত্রুটি-তে যান।
আনুমানিক ট্যাক্সের মাধ্যমে পেমেন্ট অনুমোদন এবং ক্যাপচার
আপনি যখন আনুমানিক ট্যাক্স ব্যবহার করেন, তখন আনুমানিক ট্যাক্সের পরিমাণের জন্য গ্রাহকের ক্রেডিট কার্ড কিছু সময়ের জন্য অনুমোদিত থাকে। চূড়ান্ত ট্যাক্স গণনা করার পর, পেমেন্ট ক্যাপচার করা হয় এবং গ্রাহকের কার্ড থেকে চার্জ কাটা হয়।
পেমেন্ট অনুমোদন ও ক্যাপচার করার প্রক্রিয়া অর্ডারের টাইমলাইন-এ দেখানো হয়।
আনুমানিক ট্যাক্সের কারণে অর্ডারের টাইমলাইনে পরিবর্তন
আপনার Shopify অ্যাডমিনের অর্ডার পেজে, অর্ডারের টাইমলাইন-এ আনুমানিক ট্যাক্সের উপর ভিত্তি করে অনুমোদিত পেমেন্ট পরিমাণ এবং চূড়ান্ত ট্যাক্সের উপর ভিত্তি করে ক্যাপচার করা পেমেন্টের পরিমাণের তালিকা থাকে। যদি কোনো অর্ডারে ট্যাক্স অনুমান ব্যবহার করা হয়, তাহলে অর্ডারের টাইমলাইনে নিচের তথ্যগুলো দেখানো হয়:
- অনুমোদিত পরিমাণ - অর্ডারের টাইমলাইনের এই এন্ট্রিটি আনুমানিক ট্যাক্সের ওপর ভিত্তি করে গ্রাহকের ক্রেডিট কার্ডে অনুমোদিত তহবিল নির্দেশ করে। উদাহরণস্বরূপ,
7525 দিয়ে শেষ হওয়া Visa কার্ডে $432.00 USD অনুমোদিত হয়েছে। - ট্যাক্সের পরিমাণ আপডেট - চূড়ান্ত ট্যাক্সের পরিমাণ আনুমানিক ট্যাক্সের পরিমাণের চেয়ে আলাদা হলে অর্ডারের টাইমলাইনে এই এন্ট্রিটি দেখা যায়। উদাহরণস্বরূপ,
ট্যাক্সের পরিমাণ $22.00 USD থেকে $20.00 USD-এ আপডেট করা হয়েছে। - ক্যাপচার করা পরিমাণ - অর্ডারের টাইমলাইনের এই এন্ট্রিটি চূড়ান্ত ট্যাক্সের ওপর ভিত্তি করে গ্রাহকের কাছ থেকে প্রকৃতপক্ষে কত টাকা চার্জ করা হয়েছে তা নির্দেশ করে। উদাহরণস্বরূপ,
7525 দিয়ে শেষ হওয়া Visa কার্ডে $430 USD ক্যাপচার করা হয়েছে।