ট্যাক্স অ্যাপ অ্যাক্টিভেট করা

একটি বিশেষ ট্যাক্স পরিষেবা ব্যবহার করে আপনার স্টোরে ট্যাক্স গণনা করতে আপনি তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপ ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে পারেন। আপনি আপনার Shopify অ্যাডমিনের ট্যাক্স এবং শুল্ক সেকশন থেকে আপনার ট্যাক্স অ্যাপগুলো ম্যানেজ করতে পারেন।

ট্যাক্স অ্যাপ ইনস্টল করার আগে, তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপ ব্যবহারের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন।

তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপ ইনস্টল ও অ্যাক্টিভেট করা

যতক্ষণ না আপনি এই ধাপগুলো পুরোপুরি সম্পন্ন করছেন এবং একটি ট্যাক্স অ্যাপ অ্যাক্টিভেট করছেন, ট্যাক্স সংগ্রহ করার জন্য Shopify অ্যাডমিনে আপনার বিদ্যমান ট্যাক্স সেটিংস ব্যবহৃত হবে।

ট্যাক্স অ্যাপ ইনস্টল করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > ট্যাক্স এবং শুল্ক-এ যান।

  2. ট্যাক্স অ্যাপ সেকশনে আপনার কাঙ্ক্ষিত ট্যাক্স অ্যাপটি খুঁজুন এবং তারপর ইনস্টল করুন-এ ক্লিক করুন।

  3. সম্পর্কে এবং ইনস্টল করার আগে সেকশনে থাকা তথ্যাদি সতর্কতার সাথে পর্যালোচনা করুন এবং সব ধাপ সম্পন্ন করতে পারবেন কি না তা যাচাই করুন।

  4. ইনস্টল করুন-এ ক্লিক করুন।

  5. অ্যাপটির গোপনীয়তা ও অনুমতির বিবরণ পর্যালোচনা করুন এবং তারপর অ্যাপ ইনস্টল করুন-এ ক্লিক করুন।

অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স পার্টনারের লগইন পেজে রিডাইরেক্ট করা হবে। এরপর আপনি সার্ভিস প্রোভাইডারের সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাপটি কানেক্ট করে আপনার সেটিংস কনফিগার করতে পারবেন। অ্যাপ প্রদানকারী তৃতীয়-পক্ষ সার্ভিস প্রোভাইডার তাদের সিস্টেমে আপনার লগইন ক্রেডেনশিয়াল ও ট্যাক্স সেটিংসের কনফিগারেশন ম্যানেজ করে, তাই কোনো সমস্যা হলে সহায়তার জন্য অ্যাপ প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন।

ট্যাক্স অ্যাপ অ্যাক্টিভেট করুন

  1. ট্যাক্স প্রোভাইডারের সিস্টেমে আপনার ট্যাক্স সেটিংস কনফিগার করুন।
  2. আপনার Shopify অ্যাডমিনে ফিরে যান। ট্যাক্স এবং শুল্ক সেকশনের ব্যানারে অ্যাক্টিভেট করুন-এ ক্লিক করুন।
  3. অ্যাক্টিভেট করুন-এ ক্লিক করুন।

তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপ ডিঅ্যাক্টিভেট ও আনইনস্টল করা

আপনি যখন কোনো সক্রিয় তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপ ডিঅ্যাক্টিভেট বা আনইনস্টল করেন, তখন আপনার ট্যাক্স গণনা অবিলম্বে আপনার Shopify অ্যাডমিনের সেটিংস দ্বারা নির্ধারিত হওয়ার অবস্থায় ফিরে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই, ট্যাক্স অ্যাপ অ্যাক্টিভেট করার আগে আপনি যে ট্যাক্স পরিষেবা ব্যবহার করতেন আপনার সেটিংস তাতে ফিরে যায়, তবে নিচের ব্যতিক্রমগুলো রয়েছে:

  • আপনার আগের ইউএস (US) ট্যাক্স পরিষেবাটি বেসিক ট্যাক্স হলে, আপনার সেটিংস এর বদলে Shopify Tax-এ ফিরে যায়।
  • ট্যাক্স অ্যাপটি সক্রিয় থাকা অবস্থায় আপনি ইউএস (US) ট্যাক্স লোকেশন যোগ করলে বা সরিয়ে দিলে আপনার পরিষেবাটি পরিবর্তিত হতে পারে।
    • আপনি ট্যাক্স অ্যাপ অ্যাক্টিভেট করার আগে যদি আপনার কোনো ইউএস (US) লোকেশন থেকে থাকে, ট্যাক্স অ্যাপটি অ্যাক্টিভ থাকাকালীন আপনি সব ইউএস (US) লোকেশন সরিয়ে দেন এবং তারপর আপনি ট্যাক্স অ্যাপটি ডিঅ্যাক্টিভেট করেন, তাহলে আপনার স্টোরের ট্যাক্স সেটিংস ইউএস (US) লোকেশনবিহীন স্টোরগুলোর জন্য সবচেয়ে কাছাকাছি থাকা সম্ভাব্য ট্যাক্স পরিষেবাটিতে ফিরে যাবে।
    • আপনি ট্যাক্স অ্যাপ অ্যাক্টিভেট করার আগে যদি আপনার কোনো ইউএস (US) লোকেশন না থেকে থাকে, ট্যাক্স অ্যাপটি অ্যাক্টিভ থাকাকালীন আপনি কোনো লোকেশন যোগ করেন এবং তারপর আপনি ট্যাক্স অ্যাপটি ডিঅ্যাক্টিভেট করেন, তাহলে আপনার স্টোরের ট্যাক্স সেটিংস ইউএস (US) লোকেশন থাকা স্টোরগুলোর জন্য সবচেয়ে কাছাকাছি থাকা সম্ভাব্য ট্যাক্স পরিষেবাটিতে ফিরে যাবে।

কোনো ট্যাক্স অ্যাপ ডিঅ্যাক্টিভেট করলে সেটি ব্যবহার করে ট্যাক্সের হিসাব করা বন্ধ হয়ে যায়, কিন্তু এটি আপনার সব কনফিগারেশন সেটিংস ধরে রেখে অ্যাপটিকে আপনার Shopify অ্যাডমিনে উপলভ্য রাখে। কোনো ট্যাক্স অ্যাপ আনইনস্টল করলে সেটি আপনার Shopify অ্যাডমিন থেকে পুরোপুরি সরে যায়। আপনি কোনো ট্যাক্স অ্যাপ আনইনস্টল করার পর আবার সেটির সাহায্যে আপনার ট্যাক্সের হিসাব করতে চাইলে, আপনাকে ট্যাক্স অ্যাপটি পুনরায় ইনস্টল, কনফিগার এবং অ্যাক্টিভেট করতে হবে।

তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপ ডিঅ্যাক্টিভেট করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > ট্যাক্স এবং শুল্ক-এ যান।

  2. বর্তমান ট্যাক্স পরিষেবা সেকশনে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।

  3. ডিঅ্যাক্টিভেট করুন-এ ক্লিক করুন।

  4. ট্যাক্স অ্যাপ ডিঅ্যাক্টিভেট করলে তা অবিলম্বে Shopify-এর ট্যাক্স সেটিংস প্রয়োগ করবে, এটি আপনি বুঝতে পেরেছেন তা নির্দেশ করুন।

  5. ডিঅ্যাক্টিভেট করুন-এ ক্লিক করুন।

তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপ আনইনস্টল করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > ট্যাক্স এবং শুল্ক-এ যান।

  2. বর্তমান ট্যাক্স পরিষেবা সেকশনে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।

  3. আনইনস্টল করুন-এ ক্লিক করুন।

  4. আপনি যে অ্যাপটি আনইনস্টল করছেন সেটি যদি বর্তমানে অ্যাক্টিভ থাকে, তবে ট্যাক্স অ্যাপ ডিঅ্যাক্টিভেট করলে তা অবিলম্বে Shopify-এর ট্যাক্স সেটিংস প্রয়োগ করবে, এটি আপনি বুঝতে পেরেছেন তা নির্দেশ করুন।

  5. আনইনস্টল করুন-এ ক্লিক করুন।

তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপের ব্যাকআপ রেট

কোনো তৃতীয়-পক্ষ ট্যাক্স অ্যাপে এমন কোনো সমস্যা দেখা দিলে যার ফলে এর ট্যাক্স রেট সাময়িকভাবে অনুপলব্ধ হয়ে যায়, তবে আপনার অনলাইন স্টোরে চার্জ করা ট্যাক্স আপনার Shopify অ্যাডমিনের ট্যাক্স সেটিংস ব্যবহার করে গণনা করা হয়। এক্ষেত্রে ব্যবহৃত ট্যাক্স রেটগুলো ট্যাক্স অ্যাপ অ্যাক্টিভেট করার আগের সেই সব সেটিংস দ্বারা নির্ধারিত হয়, যা আপনার ট্যাক্স গণনা করত:

  • শিপিং বা পণ্যের জন্য Shopify-তে আপনার সেট আপ করা সমস্ত ট্যাক্স ওভাররাইড ব্যবহার করা হয়।
  • আপনার ট্যাক্স রেট যদি Shopify Tax দিয়ে গণনা করা হয়ে থাকে, তবে একটি নিবন্ধন-ভিত্তিক ট্যাক্স সিস্টেম ব্যবহার করে ব্যাকআপ ট্যাক্স গণনা প্রদান করা হয়।
  • Shopify-তে আপনার ট্যাক্স সেটিংস যদি ট্যাক্স নিবন্ধনের ওপর ভিত্তি করে তৈরি হয়, তবে যেসব দেশ এবং অঞ্চলে আপনার অ্যাক্টিভ ট্যাক্স নিবন্ধন রয়েছে সেগুলোর জন্য ব্যাকআপ ট্যাক্স গণনা প্রদান করা হয়।
  • Shopify-তে আপনার ট্যাক্স সেটিংস যদি লোকেশনের ওপর ভিত্তি করে তৈরি হয়, তবে যেসব দেশ এবং অঞ্চলে আপনি ম্যানুয়ালি ট্যাক্স রেট যোগ করেছেন সেগুলোর জন্য ব্যাকআপ ট্যাক্স গণনা প্রদান করা হয়।