সিকিউরিটি কি ব্যবহার করে টু-স্টেপ অথেনটিকেশন

আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য দ্বিতীয় পর্যায় হিসেবে আপনি WebAuthn স্টান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সিকিউরিটি কি ব্যবহার করতে পারেন। একটি সিকিউরিটি কি দিয়ে টু-স্টেপ অথেনটিকেশন চালু করার জন্য, আপনার একটি সামঞ্জস্যপূর্ণ ব্রাউজার এবং একটি সামঞ্জস্যপূর্ণ সিকিউরিটি কি প্রয়োজন৷ আপনি আপনার অ্যাকাউন্টে একটি নতুন সিকিউরিটি কি যুক্ত করার পরে, আপনি যখনই লগ ইন করবেন তখনই আপনাকে সিকিউরিটি কি-টি চালু করতে বলা হবে।

আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাওয়া এড়াতে, আপনি একাধিক সিকিউরিটি কি এবং একাধিক টু-স্টেপ অথেনটিকেশন পদ্ধতি এনরোল করতে পারেন।

নিম্নলিখিত ব্রাউজারগুলো সিকিউরিটি কি-এর সাথে সামঞ্জস্যপূর্ণ:

  • ডেস্কটপের জন্য Google Chrome ভার্সন 67 এবং এর ওপরের ভার্সন
  • ডেস্কটপের জন্য Mozilla Firefox ভার্সন 60 এবং এর ওপরের ভার্সন
  • Android-এর জন্য Google Chrome ভার্সন 73 এবং এর ওপরের ভার্সন
  • Android-এর জন্য Mozilla Firefox ভার্সন 66 এবং এর ওপরের ভার্সন
  • Microsoft Edge ভার্সন 18 এবং এর ওপরের ভার্সন
  • Opera ভার্সন 54 এবং এর ওপরের ভার্সন
  • Safari Technology Preview 83 বা তার পরের ভার্সন
  • iOS-এর জন্য Brave ভার্সন 1.11.3 এবং এর ওপরের ভার্সন

প্রস্তাবিত ডিভাইস প্রস্তুতকারকগুলোর মধ্যে নিচের ব্র্যান্ডগুলো অন্তর্ভুক্ত রয়েছে:

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে আপনার স্টোরের নামে ক্লিক করুন।

  2. আপনার প্রোফাইলে ক্লিক করুন, এরপর নিরাপত্তা-তে ক্লিক করুন।

  3. টু-স্টেপ অথেনটিকেশন বিভাগে, টু-স্টেপ চালু করুন-এ ক্লিক করুন।

  4. আপনার পাসওয়ার্ড লিখুন এবং এরপর পরবর্তী-তে ক্লিক করুন।

  5. অথেনটিকেশন পদ্ধতি তালিকা থেকে, সিকিউরিটি কি নির্বাচন করুন।

  6. আপনার সিকিউরিটি কি-এর জন্য একটি নাম লিখুন এবং তারপর চালু করুন-এ ক্লিক করুন।

  7. USB সিকিউরিটি কি-তে ক্লিক করুন।

  8. আপনার সিকিউরিটি কি চালু করুন। আপনাকে 10টি রিকভারি কোডের একটি তালিকা দেওয়া হবে।

  9. ঐচ্ছিক: একটি ব্যাকআপ অথেনটিকেশন পদ্ধতি তৈরি করুন, যা আপনার প্রাথমিক অথেনটিকেশন পদ্ধতিটি অনুপলব্ধ থাকলে ব্যবহার করতে পারবেন।

  10. আপনি যদি আপনার প্রাথমিক বা ব্যাকআপ অথেনটিকেশন পদ্ধতিটি ব্যবহার করতে না পারেন, সেই পরিস্থিতির জন্য আপনার রিকভারি কোডগুলো সেভ করুন। নিম্নলিখিত উদাহরণগুলো সহ, একাধিক উপায়ে রিকভারি কোডগুলো সংরক্ষণ বা সেভ করা নিশ্চিত করুন:

    • আপনার মোবাইল ডিভাইস, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের কোনো স্থানীয় ফাইলে
    • কোনো পাসওয়ার্ড ম্যানেজার প্ল্যাটফর্মে, যেমন LastPass বা 1Password
    • আপনার ব্যবহৃত কোনো ক্লাউড স্টোরেজ লোকেশনে
    • প্রিন্ট করা বা হাতে লেখা কোনো নথিতে

এখন আপনি লগ ইন করার চেষ্টা করলে, টু-স্টেপ অথেনটিকেশনের জন্য আপনার ডিভাইসটিতে সিকিউরিটি কি কানেক্ট করা থাকতে হবে।