আপনার বিলে Shopify চার্জ

আপনার Shopify অ্যাকাউন্টের জন্য পাওয়া বিলে দেখানো Shopify-নির্দিষ্ট চার্জের তথ্য এই পৃষ্ঠায় রয়েছে।

Shopify সাবস্ক্রিপশন ফি

সাবস্ক্রিপশন ফি আপনার প্ল্যান এবং সাবস্ক্রিপশনের বিলিংয়ের সময়কালের উপর নির্ভর করে।

আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > প্ল্যান পৃষ্ঠাটি আপনার পেমেন্ট করা সাবস্ক্রিপশনের তালিকা প্রদান করে, যেগুলোর পুনরাবৃত্ত চার্জ রয়েছে। এই পৃষ্ঠায় আপনার Shopify প্ল্যানের সাবস্ক্রিপশন এবং আপনার অ্যাপ সাবস্ক্রিপশনের মতো অন্যান্য সাবস্ক্রিপশনের তালিকা রয়েছে। বর্তমানে ফ্রি ট্রায়ালে থাকা অ্যাপের সাবস্ক্রিপশনগুলিও তালিকাভুক্ত থাকে, তবে যেসব অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে সেগুলোর তালিকা এখানে থাকে না।

আপনার পেমেন্ট করা সাবস্ক্রিপশনের তালিকা থেকে আপনি আপনার পেমেন্ট করা সাবস্ক্রিপশন পরিচালনা করতে পারবেন। আপনার যদি একাধিক স্টোর থাকে, তাহলে আপনি একবারে শুধুমাত্র একটি স্টোরের সাবস্ক্রিপশন পরিচালনা করতে পারবেন।

আপনার Shopify অ্যাডমিনে আপনার পেমেন্ট করা সাবস্ক্রিপশন ফি দেখুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > প্ল্যান-এ যান।

  2. আপনার Shopify প্ল্যানের সাবস্ক্রিপশন সম্পর্কে তথ্য দেখতে, প্ল্যানের বিবরণ সেকশন পর্যালোচনা করুন।

  3. আপনার অন্যান্য সাবস্ক্রিপশন সম্পর্কে তথ্য দেখতে, সাবস্ক্রিপশন সেকশনে সকল সাবস্ক্রিপশন দেখুন-এ ক্লিক করুন।

  4. কোনো অ্যাপ পরিচালনা করতে, সাবস্ক্রিপশনের পাশের পরিচালনা করুন-এ ক্লিক করুন। এরপর নিচের যে কোনো একটি ঘটবে:

    • আপনি যদি কোনো Shopify অ্যাপ সাবস্ক্রিপশন নির্বাচন করেন, তাহলে আপনি আপনার Shopify অ্যাডমিনের প্রাসঙ্গিক পৃষ্ঠায় চলে যাবেন।
    • আপনি যদি কোনো তৃতীয়-পক্ষের অ্যাপ সাবস্ক্রিপশন নির্বাচন করেন, তাহলে আপনি সেই অ্যাপের সেটিংস পৃষ্ঠায় চলে যাবেন।

শিপিং লেবেল ফি

শিপিং লেবেল এবং লেবেলের মূল্যের অ্যাডজাস্টমেন্ট আপনার Shopify অ্যাকাউন্টের ফাইলে থাকা ক্রেডিট কার্ড থেকে চার্জ করা হয়। আপনার কেনা যেকোনো শিপিং বিমা বা শিপিং ক্যারিয়ারের চার্জ করা শিপিং অ্যাডজাস্টমেন্টের জন্যও আপনার Shopify অ্যাকাউন্টের মাধ্যমে বিল করা হয়। শিপিং লেবেলের খরচ ট্যাক্সের আগে আপনার স্থানীয় মুদ্রায় দেখানো হয়, যেমন ফ্রান্সে EUR বা যুক্তরাজ্যে GBP। শিপিং লেবেল কেনার পর, এর খরচ এবং ট্যাক্স আপনার Shopify অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে বিল করা হয়। আপনি আপনার বিলিংয়ের জন্য যে মুদ্রা সেট আপ করেছেন, সেই মুদ্রাতেই আপনি বিল পে করেন।

শিপিং ফি আপনার Shopify সাবস্ক্রিপশন থেকে আলাদাভাবে চার্জ করা হয়। আপনি যদি কোনো শিপিং লেবেল বাতিল করেন, তাহলে সেটির খরচ ভবিষ্যতের লেবেল ক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট হিসেবে রিফান্ড করা হয়। খরচ সরাসরি আপনার Shopify অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয় না।

শিপিং ফির জন্য প্রতিটি দেশের ট্যাক্সের নিয়ম ভিন্ন। আপনার দেশ কীভাবে শিপিং ফিতে ট্যাক্স চার্জ করে তা দেখতে, শিপিং লেবেলে ট্যাক্স দেখুন।

শিপিং লেবেলের বিলিং থ্রেশহোল্ড

শিপিং লেবেলের চার্জ বিলিং থ্রেশহোল্ডের উপর ভিত্তি করে হয়। আপনার বিলিং সাইকেলের মধ্যে শিপিং লেবেলে নির্দিষ্ট পরিমাণ খরচ করলে, সাথে সাথেই আপনাকে ইনভয়েস পাঠানো এবং চার্জ করা হয়।

আপনি আপনার দৈনিক বিলিং থ্রেশহোল্ডে পৌঁছে গেলেও থ্রেশহোল্ডের চেয়ে অতিরিক্ত 10% বেশি না হওয়া পর্যন্ত লেবেল কেনা চালিয়ে যেতে পারবেন। ইনভয়েস প্রক্রিয়া হওয়ার পর, আপনার থ্রেশহোল্ড রিসেট হয়ে যায়। আপনি যদি আপনার বিলিং সাইকেলের মধ্যে থ্রেশহোল্ডে না পৌঁছান, তাহলে শিপিং লেবেলের চার্জ আপনার মাসিক Shopify সাবস্ক্রিপশন বিলে যোগ করা হবে। বিলিং থ্রেশহোল্ড এবং শিপিং লেবেল কেনা সম্পর্কে আরও জানুন।

আপনি আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > বিলিং পৃষ্ঠার বিল সেকশনে আপনার অ্যাকাউন্টের থ্রেশহোল্ডের পরিমাণ দেখতে পারবেন। এই সময়ে করা যেকোনো কেনাকাটা আপনার পরবর্তী বিলে অন্তর্ভুক্ত করা হবে। শিপিং লেবেলের বিলিং সম্পর্কে আরও জানুন।

Shopify Tax লেনদেনের ফি

ট্যাক্স লেনদেনের ফিগুলি Shopify Tax ব্যবহার করা উপযুক্ত অর্ডারে প্রয়োগ করা হয় এবং আপনার Shopify সাবস্ক্রিপশন থেকে আলাদাভাবে চার্জ করা হয়। যেসব মার্চেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করেন, তাদের সবার জন্যই Shopify Tax উপলব্ধ আছে। Shopify Tax লেনদেনের ফি সম্পর্কে আরও জানুন।

Shopify Messaging

Shopify Messaging Basic, Grow, Advanced এবং Plus প্ল্যানে উপলব্ধ। এই প্ল্যানগুলির সব স্টোর প্রতি মাসের শুরুতে পাঠানোর জন্য 10,000টি ফ্রি ইমেইল পেয়ে থাকে। আপনি 10,000টি ইমেইল পাঠানোর পর চার্জ প্রযোজ্য হবে।

অতিরিক্ত যেকোনো Shopify Messaging-এর খরচ আপনার Shopify বিলের ব্রেকডাউনে মেসেজিং হিসেবে দেখানো হয়। প্রতিটি মার্কেটিংয়ের অ্যাক্টিভিটির খরচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > বিলিং সেকশন থেকে বিবরণ দেখুন-এ ক্লিক করুন।