আপনার স্থানীয় মুদ্রায় Shopify বিল পরিশোধ করা

অ্যাকাউন্টিংয়ের কারণে বেশিরভাগ Shopify বিলে US ডলারে চার্জ করা হয়, তবে কিছু সমর্থিত দেশের মার্চেন্টদের ক্ষেত্রে তাদের স্থানীয় মুদ্রায় চার্জ করা হতে পারে। আপনার বিলগুলো যখন আপনার স্থানীয় মুদ্রায় ইস্যু করা হয়, তখন এটি মুদ্রা বিনিময় ফিতে আপনার পরিশোধ করা অর্থের পরিমাণ কমাতে পারে। এছাড়াও আপনি আপনার কিছু পুনরাবৃত্তিমূলক ব্যয় আরও সহজে অনুমান করতে পারবেন, যেমন আপনার Shopify সাবস্ক্রিপশনের খরচ, কারণ এটি আপনার স্থানীয় মুদ্রায় একটি নির্দিষ্ট খরচে নির্ধারিত থাকে।

স্থানীয় মুদ্রায় বিলিংয়ের জন্য সমর্থিত দেশ এবং অঞ্চলগুলো

নিচের দেশ এবং অঞ্চলে অবস্থিত মার্চেন্টদের জন্য সমস্ত প্ল্যানে স্থানীয় মুদ্রায় বিলিংয়ের সুবিধা রয়েছে:

  • অস্ট্রেলিয়া (AUD)
  • কানাডা (CAD)
  • ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো (EUR)
  • ভারত (INR)
  • জাপান (JPY)
  • যুক্তরাজ্য (GBP)

লিশটেনস্টাইন এবং সুইজারল্যান্ডেও EUR-এ বিলিং সুবিধা রয়েছে।

নিচের দেশ এবং অঞ্চলে অবস্থিত মার্চেন্টদের জন্য স্থানীয় মুদ্রায় বিলিংয়ের সুবিধা রয়েছে, তবে Plus প্ল্যানের ক্ষেত্রে এই সুবিধা নেই:

  • ব্রাজিল (BRL)
  • চীন (CNY)
  • চেক প্রজাতন্ত্র (CZK)
  • ডেনমার্ক (DKK)
  • হংকং এসএআর (HKD)
  • ইন্দোনেশিয়া (IDR)
  • লিশটেনস্টাইন (CHF)
  • মালয়েশিয়া (MYR)
  • মেক্সিকো (MXN)
  • নিউজিল্যান্ড (NZD)
  • নরওয়ে (NOK)
  • ফিলিপাইন (PHP)
  • পোল্যান্ড (PLN)
  • রোমানিয়া (RON)
  • সিঙ্গাপুর (SGD)
  • দক্ষিণ কোরিয়া (KRW)
  • সুইডেন (SEK)
  • সুইজারল্যান্ড (CHF)
  • তাইওয়ান (TWD)
  • থাইল্যান্ড (THB)

এই বিভাগে তালিকাভুক্ত নয় এমন দেশ এবং অঞ্চলগুলোর জন্য, Shopify বিল USD-তে ইস্যু করা হয়।

PayPal এবং স্থানীয় মুদ্রায় বিলিং

নিচের বিলিং মুদ্রাগুলোর জন্য PayPal সমর্থিত নয়:

  • অস্ট্রেলিয়া (AUD)
  • ব্রাজিল (BRL)
  • চীন (CNY)
  • হংকং এসএআর (HKD)
  • ইন্দোনেশিয়া (IDR)
  • জাপান (JPY)
  • মালয়েশিয়া (MYR)
  • মেক্সিকো (MXN)
  • নিউজিল্যান্ড (NZD)
  • ফিলিপাইন (PHP)
  • রোমানিয়া (RON)
  • দক্ষিণ কোরিয়া (KRW)
  • তাইওয়ান (TWD)
  • থাইল্যান্ড (THB)

এই দেশ এবং অঞ্চলগুলোতে আপনার Shopify বিল পেমেন্ট করতে PayPal ব্যবহার করার জন্য, আপনাকে আপনার বিলিং মুদ্রা পরিবর্তন করে USD করতে হবে। রোমানিয়ার ক্ষেত্রে, আপনি আপনার বিলিং মুদ্রা পরিবর্তন করে EUR বা USD করতে পারেন।

আপনার বিলিং মুদ্রা যদি এগুলোর মধ্যে কোনো একটি হয়, তাহলে আপনি একটি সমর্থিত ক্রেডিট কার্ড বা উপলভ্য অন্য কোনো পেমেন্ট পদ্ধতির সাহায্যে আপনার Shopify বিল পেমেন্ট করতে পারবেন।

আপনার বিলিং মুদ্রা পরিবর্তন করুন

আপনি যদি কোনো উপযুক্ত দেশ বা অঞ্চলে অবস্থিত হন, তবে আপনি নিজের বিলিং মুদ্রা পরিবর্তন করতে পারবেন। আপনার বিলিং মুদ্রার পরিবর্তনগুলো আপনার পরবর্তী বিলিং সাইকেলে প্রয়োগ করা হবে। যেকোনো বকেয়া চার্জ আপনার আগের মুদ্রাতেই বিল করা হবে এবং অবশিষ্ট ক্রেডিটগুলো আপনার নতুন মুদ্রায় রূপান্তর করা হবে।

আপনার বিলিং ঠিকানার দেশের ওপর ভিত্তি করে কোন বিলিং মুদ্রাগুলো আপনার জন্য উপলব্ধ তা নির্ধারিত হয়। আপনি যদি এমন কোনো দেশে আপনার বিলিং ঠিকানা পরিবর্তন করেন যা আপনার বর্তমান বিলিং মুদ্রাকে সমর্থন করে না, তবে নতুন ঠিকানা সেভ করার আগে আপনাকে একটি সমর্থিত মুদ্রা নির্বাচন করতে হবে। আপনার Shopify-এর বিলিং ঠিকানা পরিচালনার বিষয়ে আরও জানুন।

পদক্ষেপ

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > বিলিং-এ যান।

  2. বিলিং প্রোফাইল-এ ক্লিক করুন।

  3. মুদ্রা বিভাগে, পরিচালনা করুন-এ ক্লিক করুন।

  4. বিলিং মুদ্রা পরিবর্তন করুন ডায়ালগে, আপনার নতুন বিলিং মুদ্রা নির্বাচন করুন।

  5. নিশ্চিত করুন-এ ক্লিক করুন।

কোন বিলিং চার্জ আপনার স্থানীয় মুদ্রায় রূপান্তর করা হবে তা নির্ধারণ করা

আপনার স্টোরে স্থানীয় মুদ্রায় বিলিং চালু হওয়ার পর, Shopify থেকে আপনার পাওয়া সমস্ত বিল ওই মুদ্রাতেই ইস্যু করা হয়। কিছু চার্জ USD থেকে আপনার স্থানীয় মুদ্রায় রূপান্তর করা হয় এবং অন্যগুলো আপনার স্থানীয় মুদ্রায় নির্ধারিত মূল্যে ইস্যু করা হয়।

কনভার্শন ফি ছাড়া চার্জ

Shopify প্ল্যানের সাবস্ক্রিপশন চার্জ সরাসরি আপনার স্থানীয় মুদ্রায় নির্ধারণ করা হয় এবং এগুলোকে USD থেকে রূপান্তর করা হয় না।

কনভার্শন ফিসহ চার্জ

নিচের চার্জগুলো USD থেকে রূপান্তর করার পর আপনার স্থানীয় মুদ্রায় ইস্যু করা হয়:

  • অ্যাপের চার্জ (এককালীন ফি, ব্যবহারের ফি এবং সাবস্ক্রিপশন ফি)
  • Shopify POS সাবস্ক্রিপশন
  • থিম ক্রয়
  • ডোমেইন ক্রয়
  • শিপিং লেবেল ক্রয়
  • তৃতীয়-পক্ষের লেনদেনের ফি

প্রতিটি চার্জের ক্ষেত্রে Shopify যে কনভার্শন রেট প্রয়োগ করে, তা মুদ্রার লেটেস্ট বিনিময় হারের ওপর ভিত্তি করে তৈরি হয় এবং এতে 1.5% মুদ্রা বিনিময় ফি অন্তর্ভুক্ত থাকে, তবে তৃতীয় পক্ষের লেনদেন ফি এর আওতাভুক্ত নয়। আপনি আপনার Shopify অ্যাডমিনের বিলে প্রতিটি চার্জের কনভার্শন রেট দেখতে পারবেন।