অর্গানাইজেশনে স্টোর গ্রুপ করা

আপনি একটি নতুন অর্গানাইজেশনে বিদ্যমান স্টোর যোগ করতে পারেন, অথবা আপনার মালিকানাধীন কোনো ভিন্ন অর্গানাইজেশনের সাথে স্টোর গ্রুপ করতে পারেন। নতুন অর্গানাইজেশন তৈরি করতে দু'টি স্টোরও গ্রুপ করতে পারবেন। স্টোরগুলোকে অর্গানাইজেশনে গ্রুপ করা হলে আপনি শেয়ার করা ব্যবহারকারী এবং সেন্ট্রালাইজড সেটিংস দিয়ে একাধিক স্টোর পরিচালনা করতে পারবেন।

বিদ্যমান অর্গানাইজেশনে নতুন স্টোর যোগ করতে চাইলে, এর পরিবর্তে একটি স্টোর তৈরি করুন।

যোগ্যতার প্রয়োজনীয়তা

অর্গানাইজেশনে স্টোর গ্রুপ করার জন্য সব স্টোরকে অবশ্যই নিচের প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে হবে:

  • স্টোর গ্রুপ করতে এবং একটি অর্গানাইজেশন তৈরি করতে আপনার কমপক্ষে দু'টি স্টোর থাকতে হবে।
  • আপনি যেসব স্টোর গ্রুপ করতে চান, আপনাকে অবশ্যই সেগুলোর স্টোরের মালিক হতে হবে।
  • INR বিলিং মুদ্রা থাকা স্টোরগুলো থেকে অর্গানাইজেশন তৈরি করা যাবে না।
  • অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত সব স্টোরের বিলিং মুদ্রা একই হতে হবে। যেমন, বিলিং মুদ্রা হিসেবে USD আছে এমন দু'টি স্টোর নিয়ে অর্গানাইজেশন তৈরি করা যাবে। CAD বিলিং মুদ্রা থাকা কোনো স্টোর আপনার অর্গানাইজেশনে যোগ করার যোগ্য হবে না।
  • অর্গানাইজেশনের বিলিং মুদ্রা সেট করার পর তা আর পরিবর্তন করা যায় না।

Shopify Plus স্টোরগুলো কেন স্টোর গ্রুপিং ব্যবহার করতে পারে না

Shopify Plus প্ল্যানে থাকা স্টোর এবং অর্গানাইজেশনগুলো স্টোর গ্রুপিংয়ের পরিবর্তে এক্সপ্যানশন স্টোর নামের একটি ভিন্ন অর্গানাইজেশন কাঠামো ব্যবহার করে। Plus অর্গানাইজেশনগুলোর জন্য কিছু নির্ধারিত ফিচার রয়েছে, যেমন:

আপনি যদি Shopify Plus প্ল্যানে থাকেন এবং একাধিক স্টোর পরিচালনা করতে চান, তাহলে Shopify Plus প্ল্যানে থাকা অর্গানাইজেশনের জন্য এক্সপ্যানশন স্টোরের ওভারভিউ দেখুন।

Shopify Plus সহায়তা যে বিষয়ে সাহায্য করতে পারে

আপনি Shopify Plus প্ল্যানে থাকলে, নিচের কাজগুলোতে Shopify Plus সহায়তা আপনাকে সাহায্য করতে পারে:

  • আপনার Shopify Plus অর্গানাইজেশনে বিদ্যমান স্টোরগুলোকে এক্সপ্যানশন স্টোর হিসেবে যোগ করা
  • আপনার চুক্তির আওতায় নতুন এক্সপ্যানশন স্টোর তৈরি করা
  • স্টোর ডেভেলপমেন্ট থেকে প্রোডাকশনে পরিবর্তন করা
  • স্টোরগুলো এক্সপ্যানশন স্টোরের শর্ত পূরণ না করলে মাল্টি-ব্র্যান্ড চুক্তির বিকল্পগুলো নিয়ে আলোচনা করা
  • আপনার অর্গানাইজেশন সম্পর্কিত চুক্তি ও বিলিংয়ের বিষয়ে প্রশ্ন

সাহায্য পেতে, Shopify Plus সহায়তার সাথে যোগাযোগ করুন।

বিবেচ্য বিষয়

স্টোর নতুন অর্গানাইজেশনে স্থানান্তর করার আগে নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

ব্যবহারকারীর অনুমতির ক্ষেত্রে বিবেচ্য বিষয়

  • নতুন অর্গানাইজেশনে স্টোর গ্রুপ করার সময়, ব্যবহারকারীদের স্টোরের অনুমতিগুলো ঠিক থাকে, কিন্তু তাদের অর্গানাইজেশনের অনুমতিগুলো সরিয়ে নেওয়া হয়। গ্রুপ করার কাজ সম্পন্ন করার পর স্টাফ পারমিশন পর্যালোচনা করুন।
  • নতুন অর্গানাইজেশন তৈরি করার পর, ব্যবহারকারী পরিচালনা বা বিলিং অনুমতি পাওয়া ব্যবহারকারীদের অনুমতি সরিয়ে নেওয়া হতে পারে, কারণ এগুলো এখন অর্গানাইজেশনের অনুমতি।

বিলিং ও ফাইন্যান্স অনুমতির ক্ষেত্রে বিবেচ্য বিষয়

  • অর্গানাইজেশনে স্টোর গ্রুপ করার পর, নিচের ফাইন্যান্স -এর স্টোরের অনুমতিগুলো সরিয়ে বিলিং -এর অর্গানাইজেশনের অনুমতিতে নেওয়া হয়, এবং অর্গানাজেশনের মালিক ছাড়া অন্য সব ব্যবহারকারীর থেকে তা সরিয়ে নেওয়া হয়:
    • বিলিং দেখা ও বিলিং ইমেইল পাওয়া
    • বিলিংয়ের পেমেন্ট পদ্ধতি এডিট করা এবং ইনভয়েস পে করা
  • বিলিং অর্গানাইজেশনের অনুমতি একটি অর্গানাইজেশনের সব স্টোরে প্রযোজ্য। এটি সংবেদনশীল তথ্য হওয়ায়, বিলিং অনুমতি শুধুমাত্র অর্গানাজেশনের মালিক এবং অর্গানাজেশনের অ্যাডমিনিস্ট্রেটর ভূমিকা থাকা স্টাফদের জন্য উপলভ্য।
  • আপনি এখনও নিচের ফাইন্যান্স -এর স্টোরের অনুমতিগুলো আপনার অর্গানাইজেশনের স্টোর ভূমিকাগুলোতে অ্যাসাইন করতে পারবেন:
    • প্ল্যান পরিচালনা করা
    • অ্যাপের বিলিং পরিচালনা করা
    • Shopify Payments পেআউট দেখা
    • অন্যান্য পেমেন্ট সেটিংস পরিচালনা করা
    • ব্যালেন্স অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখা
    • Shopify ক্রেডিট অ্যাকাউন্টের সব অ্যাক্টিভিটি দেখা

অতিরিক্ত বিবেচ্য বিষয়

  • শুধুমাত্র অর্গানাজেশনের মালিক একটি অর্গানাইজেশন তৈরি করতে এবং অর্গানাইজেশনে স্টোর গ্রুপ করতে পারবেন।
  • আপনি যদি স্টোর নতুন মালিকের কাছে স্থানান্তর করেন বা অর্গানাইজেশন থেকে কোনো স্টোর সরিয়ে নেন এবং সেটি যদি অর্গানাইজেশনের একমাত্র স্টোর হয়ে থাকে, তাহলে অর্গানাইজেশনটি মুছে যাবে।
  • রিকারিং অ্যাপের চার্জ অর্গানাইজেশনের সাথে নয়, বরং স্টোরের সাথে যুক্ত থাকে। তাই স্টোর অন্য অর্গানাইজেশনে স্থানান্তরের পরও চার্জ বাতিল না করা পর্যন্ত এগুলোর বিলিং চলতে থাকে। স্থানান্তরের আগে করা চার্জ আগের অর্গানাইজেশনের বিলিংয়ে থাকে এবং স্থানান্তরের পরের চার্জগুলো স্টোরের বর্তমান বিলিংয়ের অন্তর্ভুক্ত হয়।

স্টোর গ্রুপ করা

আপনি একটি স্টোরকে আপনার মালিকানাধীন অন্য কোনো অর্গানাইজেশনে গ্রুপ করতে পারেন, বা স্টোরগুলোকে নতুন কোনো অর্গানাইজেশনে গ্রুপ করতে পারেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > সাধারণ-এ যান।

  2. স্টোর ট্রান্সফার বিভাগে, পরিচালনা করুন-এ ক্লিক করুন।

  3. স্টোর ট্রান্সফার ডায়ালগে, স্টোরটিকে নতুন বা বিদ্যমান কোনো অর্গানাইজেশনে সরান-এ ক্লিক করুন এবং এরপর চালিয়ে যান-এ ক্লিক করুন।

  4. নিচের বিকল্পগুলোর যেকোনো একটি বেছে নিন:

    • যোগ্য কোনো অর্গানাইজেশনে স্টোরটিকে গ্রুপ করতে, আপনি স্টোরটিকে যে অর্গানাইজেশনে যোগ করতে চান তা নির্বাচন করুন।
    • স্টোরটিকে নতুন কোনো অর্গানাইজেশনে গ্রুপ করতে, অর্গানাইজেশন তৈরি করুন-এ ক্লিক করুন এবং তারপর আপনার অর্গানাইজেশনের নাম লিখুন।
  5. চালিয়ে যান-এ ক্লিক করুন।

  6. অর্গানাইজেশনের বিবরণ পর্যালোচনা করুন এবং এরপর নিশ্চিত করুন-এ ক্লিক করুন।

অর্গানাইজেশন তৈরি করার পর, আপনি আপনার অর্গানাইজেশন থেকে স্টোর যোগ বা সরাতে পারবেন, অথবা আপনার নতুন অর্গানাইজেশনে আরও স্টোর গ্রুপ করতে পারবেন।

স্টোর গ্রুপিং ট্রাবলশুটিং

স্টোর গ্রুপ করার সময় আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে নিচের সাধারণ সমস্যা এবং সমাধানগুলো পর্যালোচনা করুন।

বিলিং মুদ্রার যোগ্যতা সম্পর্কিত সমস্যার ট্রাবলশুটিং

একটি অর্গানাইজেশনের সব স্টোরে একই বিলিং মুদ্রা ব্যবহার করতে হবে।

এই সমস্যার সমাধান করতে:

  1. আপনি যে অর্গানাইজেশনে যোগ দেওয়ার চেষ্টা করছেন, সেটির বিলিং মুদ্রা নিশ্চিত করতে ওই অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত কোনো স্টোরের সেটিংস > বিলিং-এ যান।
  2. আপনি যে স্টোরটি গ্রুপ করতে চান তার বিলিং মুদ্রা ভিন্ন হলে, আপনি সেটিকে ওই অর্গানাইজেশনে যোগ করতে পারবেন না।
  3. একই বিলিং মুদ্রা আছে এমন স্টোরগুলো নিয়ে আপনার নতুন অর্গানাইজেশন তৈরি করার প্রয়োজন হতে পারে।
স্টোর গ্রুপ করার বিকল্প না থাকার সমস্যার ট্রাবলশুটিং

আপনি যদি স্টোরটিকে নতুন বা বিদ্যমান কোনো অর্গানাইজেশনে সরান বিকল্পটি খুঁজে না পান, তবে নিচের বিষয়গুলো যাচাই করুন:

  • নিশ্চিত করুন যে আপনি স্টোরের মালিক হিসেবে লগ-ইন করেছেন। শুধু স্টোরের মালিকরাই স্টোর গ্রুপ করতে পারবেন।
  • আপনার স্টোরটি যেন Shopify Plus প্ল্যানে না থাকে, তা নিশ্চিত করুন। এর বদলে Shopify Plus স্টোরগুলো এক্সপ্যানশন স্টোর ব্যবহার করে।
  • আপনার কাছে গ্রুপ করার জন্য অন্তত দুটি স্টোর আছে কি না, তা চেক করুন।

আপনার স্টোরের মালিকানা যাচাই করতে:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > ব্যবহারকারী এবং অনুমতি-এ যান।
  2. স্টোরের মালিক হিসেবে আপনার অ্যাকাউন্ট তালিকাভুক্ত আছে কি না, তা নিশ্চিত করুন।
INR বিলিং মুদ্রা সংক্রান্ত সমস্যার ট্রাবলশুটিং

ভারতীয় রুপি (INR) বিলিং মুদ্রা থাকা স্টোরগুলোকে অর্গানাইজেশনে গ্রুপ করা যায় না।

আপনার বিকল্পগুলো:

  • আপনার যদি INR ছাড়া অন্য কোনো বিলিং মুদ্রার স্টোর থাকে, তাহলে আপনি সেই স্টোরগুলো একসাথে গ্রুপ করতে পারবেন।
  • অর্গানাইজেশনের বাইরে আলাদাভাবে আপনার INR-বিল হওয়া স্টোর পরিচালনা করা চালিয়ে যান।
ভুল অর্গানাইজেশনের নামের ট্রাবলশুটিং

স্টোর গ্রুপ করার পর আপনার অর্গানাইজেশনের নামে যদি কোনো কোলাবরেটরের নাম বা ভুল তথ্য দেখায়:

  1. কোনো স্টোরে সম্প্রতি মালিকানা পরিবর্তন হয়েছে কি না, তা নিশ্চিত করুন।
  2. অর্গানাইজেশন তৈরি করার সময়কার স্টোরের প্রকৃত মালিকের নাম অর্গানাইজেশনের নামে থাকতে পারে।
  3. প্রয়োজনে অর্গানাইজেশনের নাম আপডেটের অনুরোধ করতে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
গ্রুপ করার পর অনুমতি হারিয়ে যাওয়ার সমস্যার ট্রাবলশুটিং

অর্গানাইজেশনে স্টোর গ্রুপ করার সময়, কিছু অনুমতি পরিবর্তন হয়ে যায়:

  • বিলিং এবং ফাইন্যান্সের অনুমতিগুলো অর্গানাইজেশন পর্যায়ে স্থানান্তরিত হয় এবং অর্গানাইজেশনের মালিক ছাড়া অন্যান্য সব ব্যবহারকারীর কাছ থেকে তা সরিয়ে নেওয়া হয়।
  • ব্যবহারকারী পরিচালনার অনুমতিগুলো অর্গানাইজেশন-পর্যায়ের অনুমতিতে পরিণত হয়।

অ্যাক্সেস পুনরুদ্ধার করতে:

  1. অর্গানাইজেশনের মালিক হিসেবে, সেটিংস > ব্যবহারকারী এবং অনুমতি-তে যান।
  2. প্রতিটি ব্যবহারকারীর ভূমিকা ও অনুমতি পর্যালোচনা করুন।
  3. যেসব ব্যবহারকারীর বিলিং বা ব্যবহারকারী পরিচালনার অ্যাক্সেস প্রয়োজন, তাদের উপযুক্ত অর্গানাইজেশনের অনুমতি প্রদান করুন।
গ্রুপিং সংক্রান্ত সমস্যার ট্রাবলশুটিং

স্টোরগুলো গ্রুপ করার চেষ্টা করার সময় আপনি যদি কোনো ত্রুটির মেসেজ পান:

  1. আপনার ব্রাউজার রিফ্রেশ করে আবার চেষ্টা করুন।
  2. আপনার ব্রাউজারের ক্যাশে এবং কুকি পরিষ্কার করুন।
  3. অন্য কোনো ব্রাউজার অথবা ইনকগনিটো/প্রাইভেট মোড ব্যবহার করে চেষ্টা করুন।
  4. নিশ্চিত করুন যে সব স্টোর যোগ্যতার শর্তাবলি পূরণ করে।
  5. যদি ত্রুটিটি থেকে যায়, তবে ত্রুটির মেসেজটির একটি স্ক্রিনশট নিন এবং Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।

সাধারণ জিজ্ঞাসা

আমি Shopify Plus-এ আছি, তবে স্টোর গ্রুপ করতে চাই। আমার কাছে কী কী বিকল্প আছে?

স্টোর গ্রুপিংয়ের বদলে Shopify Plus এক্সপ্যানশন স্টোর নামক একটি ভিন্ন সিস্টেম ব্যবহার করে। আপনার কাছে নিচের বিকল্পগুলো রয়েছে:

  • এক্সপ্যানশন স্টোর তৈরি করুন: আপনি সরাসরি আপনার Plus অর্গানাইজেশনে নতুন স্টোর তৈরি করতে পারেন, যা আপনার চুক্তি এবং বিলিং শেয়ার করে।
  • বিদ্যমান স্টোর যোগ করুন: আপনার যদি কোনো বিদ্যমান স্টোর (ট্রায়াল, পার্টনারের তৈরি বা স্ট্যান্ডঅ্যালোন) থাকে, তাহলে আপনি Shopify Plus সহায়তার সাথে যোগাযোগ করে সেটিকে এক্সপ্যানশন স্টোর হিসেবে যোগ করার অনুরোধ করতে পারেন।
  • মাল্টি-ব্র্যান্ড চুক্তি: আপনার স্টোরগুলো যদি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে এবং এক্সপ্যানশন স্টোরের মানদণ্ড পূরণ না করে, তবে Shopify Plus সহায়তার সাথে মাল্টি-ব্র্যান্ড চুক্তির বিকল্পগুলো নিয়ে আলোচনা করুন।

Shopify Plus প্ল্যানের অর্গানাইজেশনগুলোর জন্য এক্সপ্যানশন স্টোর সম্পর্কে আরও জানুন।

আমি কি আমার অর্গানাইজেশনের বিলিং মুদ্রা পরিবর্তন করতে পারব?

না। কোনো অর্গানাইজেশনের বিলিং মুদ্রা সেট করার পর তা পরিবর্তন করা যায় না। আপনি যখন কোনো অর্গানাইজেশন তৈরি করেন, তখন আপনি একসাথে যে প্রথম স্টোরগুলো গ্রুপ করেন তার দ্বারা বিলিং মুদ্রা নির্ধারিত হয়। ওই অর্গানাইজেশনে আপনি যেসব স্টোর যোগ করবেন, সেগুলোতে একই বিলিং মুদ্রা ব্যবহার করতে হবে।

আপনার যদি ভিন্ন ভিন্ন বিলিং মুদ্রার স্টোরের প্রয়োজন হয়, তবে আপনাকে সেগুলো আলাদা অর্গানাইজেশনে পরিচালনা করতে হবে।

আমি স্টোর গ্রুপ করলে আমার পেমেন্ট পদ্ধতিগুলোর কী হবে?

আপনি যখন স্টোরগুলোকে একটি অর্গানাইজেশনে গ্রুপ করেন:

  • পেমেন্ট পদ্ধতিগুলো অর্গানাইজেশনের পর্যায়ে একীভূত করা হয়।
  • অর্গানাইজেশনের মালিক অর্গানাইজেশনের সমস্ত স্টোরের বিলিং পরিচালনা করেন।
  • স্টাফ সদস্যদের থেকে আলাদা স্টোরের বিলিংয়ের অনুমতি সরিয়ে দেওয়া হয়। শুধুমাত্র অর্গানাইজেশন স্তরে বিলিংয়ের অনুমতি থাকা ব্যবহারকারীরাই পেমেন্ট পদ্ধতি পরিচালনা করতে পারবেন।
আমি কি কোনো অর্গানাইজেশন থেকে স্টোরগুলিকে আনগ্রুপ করতে পারি?

হ্যাঁ। আপনি যদি অর্গানাইজেশনের মালিক হন বা আপনার উপযুক্ত অনুমতি থাকে, তবে আপনি অর্গানাইজেশন থেকে কোনো স্টোর সরাতে পারেন। মনে রাখবেন:

  • আপনি যদি কোনো অর্গানাইজেশনের একমাত্র স্টোরটি সরিয়ে দেন, তবে অর্গানাইজেশনটি মুছে ফেলা হবে।
  • কোনো স্টোর সরানোর পরে, আপনাকে সেই স্টোরে একটি পেমেন্ট পদ্ধতি যোগ করতে হবে, কারণ অর্গানাইজেশনের বিলিং আর প্রযোজ্য নয়।
আমি একটি অর্গানাইজেশনে কতগুলি স্টোর রাখতে পারি?

Shopify Plus ছাড়া অন্যান্য প্ল্যানের স্টোরের ক্ষেত্রে, আপনি একটি অর্গানাইজেশনে কতগুলি স্টোর গ্রুপ করতে পারবেন তার কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে, সমস্ত স্টোরকে অবশ্যই:

  • একই বিলিংয়ের মুদ্রা শেয়ার করতে হবে
  • একই স্টোরের মালিকের মালিকানাধীন হতে হবে

স্টোর গ্রুপিং করার বিষয়ে Shopify সহায়তার সাথে যোগাযোগ করার আগে

আপনার সমস্যার দ্রুত সমাধান করতে সাহায্য করার জন্য, Shopify সহায়তার সাথে যোগাযোগ করার আগে নিচের তথ্যগুলি সংগ্রহ করুন:

  • আপনি যে স্টোরগুলিকে গ্রুপ করতে চান সেগুলির myshopify.com URL-গুলি
  • প্রতিটি স্টোরের বিলিংয়ের মুদ্রা (যা সেটিংস > বিলিং-এ পাওয়া যায়)
  • আপনার সামনে আসা যেকোনো এরর মেসেজের স্ক্রিনশট
  • উপরের ট্রাবলশুটিংয়ের বিভাগ থেকে আপনি যে ধাপগুলি ইতিমধ্যেই চেষ্টা করে দেখেছেন
  • আপনি সমস্ত স্টোরের জন্য স্টোরের মালিক হিসেবে লগ ইন করেছেন তার নিশ্চিতকরণ
  • প্রযোজ্য হলে, আপনি যে অর্গানাইজেশনে যোগ দেওয়ার চেষ্টা করছেন তার নাম

এই তথ্য প্রস্তুত থাকলে তা Shopify সহায়তাকে আপনাকে আরও দক্ষতার সাথে সাহায্য করতে সহায়তা করে।