স্টোরের অনুমতি
স্টোর-স্তরের টাস্ক পরিচালনা করতে, স্টোরের অনুমতিগুলো Shopify অ্যাডমিনের বিভিন্ন অংশে অ্যাক্সেস মঞ্জুর করে।
আপনি স্টোরের ভূমিকা ক্যাটাগরি যুক্ত ভূমিকাগুলোতে স্টোরের অনুমতি বরাদ্দ করতে পারেন। ভূমিকার ক্যাটাগরিগুলো সম্পর্কে আরও জানুন।
স্টোর-স্তরের অনুমতির জন্য বিবেচ্য বিষয়
স্টোর-স্তরের অনুমতির জন্য নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:
- স্টোরের অনুমতিগুলো স্টোর স্তরে প্রযোজ্য হয়। আপনি কোনো ব্যবহারকারী বা গ্রুপকে স্টোরের ভূমিকা বরাদ্দ করার সময়, ভূমিকাটি কোন স্টোরগুলোতে প্রযোজ্য হবে তা বেছে নেওয়ার জন্য স্টোরের অ্যাক্সেস এডিট করুন ব্যবহার করতে পারেন, তবে একটি স্টোরের মধ্যে আপনি পৃথক অর্ডার, পণ্য বা গ্রাহকদের অনুমতি সীমিত করতে পারবেন খন না। দুইটি ব্যতিক্রম আপনাকে অ্যাক্সেস আরও সীমিত করার সুযোগ দেয়: অ্যাপ এবং চ্যানেলের অনুমতি, যা আপনি নির্দিষ্ট অ্যাপ বা চ্যানেলের জন্য মঞ্জুর করতে পারেন এবং B2B-এর জন্য বরাদ্দ করা কোম্পানির লোকেশনে অনুমতি সীমিত করুন অনুমতি, যা একজন ব্যবহারকারীকে তার বরাদ্দ করা কোম্পানির লোকেশনে সীমিত করে।
- আপনার Shopify অ্যাডমিনের কোনো নির্দিষ্ট অংশে টাস্ক সম্পূর্ণ করার জন্য আপনাকে হয়তো ব্যবহারকারীদের একাধিক অনুমতি দিতে হতে পারে। সেই অনুমতির ক্যাটাগরির অন্তর্ভুক্ত সব অনুমতি, সেইসাথে অন্যান্য ক্যাটাগরির প্রয়োজনীয় অনুমতি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করতে আপনি শীর্ষ স্তরের অনুমতি নির্বাচন করতে পারেন।
- যখন আপনি এমন কোনো অনুমতি বরাদ্দ করেন, যেটিতে অতিরিক্ত নির্ভরতা বা প্রয়োজনীয় অনুমতি রয়েছে, তখন প্রয়োজনীয় অনুমতিগুলোও স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে যায়। আপনি যদি প্রয়োজনীয় কোনো অনুমতি নির্বাচনমুক্ত করেন, তবে অন্যান্য সমস্ত নির্ভরশীল অনুমতিও স্বয়ংক্রিয়ভাবে নির্বাচনমুক্ত হয়ে যায়।
- মার্কেট পেজ অ্যাক্সেস করার জন্য, ব্যবহারকারীদের বিভিন্ন ক্যাটাগরির অনুমতির প্রয়োজন হয়, যার মধ্যে হোম, অর্ডার, পণ্য, অ্যানালিটিক্স, ডিসকাউন্ট এবং স্টোরের সেটিংস-এর বেশ কয়েকটি অনুমতি অন্তর্ভুক্ত। সম্পূর্ণ তালিকার জন্য, মার্কেট ব্যবহারের জন্য স্টাফ পারমিশন দেখুন।
- কিছু সম্পর্কিত অনুমতির প্রয়োজন নেই, তবে অনুমতি মঞ্জুর না করলে তা টাস্ক সম্পূর্ণ করার ক্ষেত্রে ব্যবহারকারীর সক্ষমতা সীমিত করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ব্লগার ভূমিকা তৈরি করেন আপনার অনলাইন স্টোরের ব্লগ পরিচালনা করতে, এবং থিম, ব্লগ ও ব্লগ পেজ, এবং অনলাইন স্টোর অনুমতিগুলো মঞ্জুর করেন, কিন্তু ব্যবহারকারীকে কোনো ফাইল অনুমতি, তাহলে সেই ব্যবহারকারী ব্লগ পোস্টে কোনো নতুন ছবি যোগ করতে পারবেন না। ব্যবহারকারীর একটি ভূমিকা দিয়ে আপনি কোন কাজগুলো সম্পূর্ণ করতে দিতে চান, তা পর্যালোচনা করে দেখুন এবং সেই অনুযায়ী প্রাসঙ্গিক অনুমতিগুলো দিন।
- আপনি যখন কনটেন্ট, পণ্য, বা অনলাইন স্টোর-এর অনুমতিগুলো দেবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে ফাইল-এর অনুমতিগুলো নির্বাচিত হয়ে যাবে। তারপরও আপনি ম্যানুয়ালি ফাইল-এর অনুমতিগুলো অনির্বাচিত করতে পারবেন।
- আপনি যখন মেটাফিল্ডযুক্ত কোনও রিসোর্সের জন্য (যেমন পণ্য) দেখা এবং তৈরি ও সম্পাদনা অনুমতি মঞ্জুর করেন, তখন ব্যবহারকারীরা সেই রিসোর্সের জন্য মেটাফিল্ড ডেফিনিশন এবং মান যোগ, সম্পাদনা এবং মুছে ফেলতেও পারবেন। যদি কোনও ব্যবহারকারী উপযুক্ত অনুমতি ছাড়াই মেটাফিল্ড ডেফিনিশন যোগ করার চেষ্টা করেন, তাহলে এই ত্রুটিটি দেখানো হয়: মেটাফিল্ড ডেফিনিশন তৈরি করার চেষ্টা করার সময় একটি অজানা ত্রুটি দেখা দিয়েছে। উপযুক্ত অনুমতি ছাড়া মেটাফিল্ড ডেফিনিশন এবং মানের অন্যান্য কোনও আপডেট সেভ হবে না। একটি মেটাফিল্ড ডেফিনিশন থেকে নতুন মেটাঅবজেক্ট ডেফিনিশন তৈরি করতে, ব্যবহারকারীদের মেটাঅবজেক্ট ডেফিনিশন-এর অধীনে তৈরি ও সম্পাদনা অনুমতিরও প্রয়োজন হবে।
অনুমতি
স্টোরের অনুমতিগুলোকে নিচের ক্যাটাগরিগুলোতে ভাগ করা হয়েছে:
- হোম
- অর্ডার
- ড্রাফট অর্ডার
- পণ্য
- ইনভেন্টরি
- ক্যাটালগ
- গিফট কার্ড
- গ্রাহক
- Flow অটোমেশন
- অ্যানালিটিক্স
- মার্কেটিং
- ডিসকাউন্ট
- কনটেন্ট
- ফাইল
- অনলাইন স্টোর
- চেকআউট এবং গ্রাহক অ্যাকাউন্ট
- কোম্পানি
- অ্যাপ ডেভেলপমেন্ট
- স্টোরের সেটিংস
- ফাইন্যান্স
হোম
| অনুমতি | বিবরণ |
|---|---|
| হোম | এই অনুমতিটি ব্যবহারকারীদের হোম পেজ দেখার সুযোগ দেয়, যেটিতে বিক্রয়ের তথ্য এবং স্টোরের অন্যান্য ডেটা অন্তর্ভুক্ত থাকে। |
অর্ডার
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখা | এই অনুমতিটি ব্যবহারকারীদের অর্ডার দেখার সুযোগ দেয়। |
| অর্ডারের তথ্য ম্যানেজ করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের লাইন আইটেমের সাথে সম্পর্কিত নয় এমন অ্যাট্রিবিউট, যেমন গ্রাহকের তথ্য, শিপিংয়ের তথ্য, ট্যাগ এবং মেটাফিল্ড এডিট ও আপডেট করার পাশাপাশি ইনভয়েস পাঠানো, অর্ডার আর্কাইভ করা বা আনআর্কাইভ করার মতো কাজগুলো করার সুযোগ দেয়। |
| অর্ডার এডিট করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের অর্ডার থেকে লাইন আইটেম যোগ করা বা সরানোর সুযোগ দেয়। |
| ডিসকাউন্ট প্রয়োগ করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের কোনো অর্ডারে থাকা বর্তমান বা নতুন লাইন আইটেমে অথবা সম্পূর্ণ অর্ডারে ডিসকাউন্ট প্রয়োগ করার সুযোগ দেয়। |
| পেমেন্টের শর্তাবলি সেট করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের কোনো অর্ডারে পেমেন্টের শর্তাবলি যোগ করার বা বর্তমান পেমেন্টের শর্তাবলি এডিট করার সুযোগ দেয়। |
| ক্রেডিট কার্ড চার্জ করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করার সুযোগ দেয়। |
| ভল্টেড কার্ড চার্জ করা | এই অনুমতি ব্যবহারকারীদের একটি ভল্টে থাকা ক্রেডিট কার্ড থেকে চার্জ করার অনুমতি দেয়, যেখানে ক্রেডিট কার্ড ভল্টে ক্রেডিট কার্ডের তথ্য জমা করে রাখা হয়। এই অনুমতিটি কেবল এমন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, যা প্রি-অর্ডার বা try-before-you-buy-এর মতো বিলম্বিত পেমেন্ট কেনার বিকল্পের মাধ্যমে কেনা হয়েছিল। |
| পেমেন্ট রেকর্ড করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের অর্ডারের ম্যানুয়াল পেমেন্ট রেকর্ড করার সুযোগ দেয়। |
| পেমেন্ট ক্যাপচার করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের অর্ডারের পেমেন্ট ম্যানুয়ালি ক্যাপচার করার সুযোগ দেয়। |
| অর্ডারের ব্যালেন্স মওকুফ করা | এই অনুমতি ব্যবহারকারীদের সংগ্রহ না করা অর্ডারের ব্যালেন্স মওকুফ করতে এবং মওকুফ করা পরিমাণ সরিয়ে ফেলতে দেয়।
আপনি যখন এই অনুমতিটি নির্বাচন করেন, তখন অর্ডার > দেখুন অনুমতিটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়। |
| পূরণ এবং শিপ করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের অর্ডার পূরণ এবং শিপ করার সুযোগ দেয়। |
| শিপিং লেবেল কেনা | এই অনুমতিটি ব্যবহারকারীদের শিপিং লেবেল তৈরি করার এবং কেনার সুযোগ দেয়। |
| রিটার্ন | এই অনুমতিটি ব্যবহারকারীদের রিটার্ন তৈরি ও প্রসেস করার সুযোগ দেয়। |
| আসল পেমেন্ট পদ্ধতিতে রিফান্ড করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের আসল পেমেন্ট পদ্ধতিতে অর্ডারের মূল্য রিফান্ড করার সুযোগ দেয়। এই অনুমতির মধ্যে একটি ঐচ্ছিক অনুমতিও রয়েছে: যে অর্ডারগুলোর মূল্য আগে স্টোর ক্রেডিটে রিফান্ড করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে অতিরিক্ত রিফান্ড করা। |
| স্টোর ক্রেডিটে রিফান্ড করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের স্টোর ক্রেডিটে অর্ডারের মূল্য রিফান্ড করার সুযোগ দেয়। |
| বাতিল করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের অর্ডার বাতিল করার সুযোগ দেয়। |
| এক্সপোর্ট করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের অর্ডার এক্সপোর্ট করার সুযোগ দেয়। |
| মুছে ফেলা | এই অনুমতিটি ব্যবহারকারীদের অর্ডার মুছে ফেলার সুযোগ দেয়। |
| পরিত্যক্ত চেকআউট > ম্যানেজ করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের পরিত্যক্ত চেকআউট ম্যানেজ করার সুযোগ দেয়। |
| বিরোধ > ম্যানেজ করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের গ্রাহকের অর্ডারের ক্ষেত্রে চার্জব্যাক এবং অনুসন্ধান সহ পেমেন্ট সংক্রান্ত বিরোধ ম্যানেজ করার ও এর সাথে সম্পর্কিত বিজ্ঞপ্তি পাওয়ার সুযোগ দেয়।
আপনি যখন এই অনুমতিটি নির্বাচন করবেন, তখন অর্ডার > দেখা অনুমতিটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে। |
ড্রাফট অর্ডার
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখা | এই অনুমতিটি ব্যবহারকারীদের ড্রাফট অর্ডার দেখার সুযোগ দেয়। |
| তৈরি করা এবং এডিট করা | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা ড্রাফট অর্ডার তৈরি এবং সম্পাদনা করতে, অর্ডার নকল করতে, ইনভয়েস পাঠাতে এবং শেয়ার করতে এবং গ্রাহকের যোগাযোগ ও শিপিংয়ের তথ্য আপডেট করতে পারেন।
কোনো ড্রাফট অর্ডারকে অর্ডারে কনভার্ট করার জন্য ব্যবহারকারীদের অন্তত একটি পেমেন্ট অনুমতির প্রয়োজন হবে। পেমেন্ট অনুমতির অন্তর্ভুক্ত হলো:
|
| ডিসকাউন্ট প্রয়োগ করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টম লাইন আইটেম এবং অর্ডার ডিসকাউন্ট প্রয়োগ ও অপসারণ করতে পারবেন। ডিসকাউন্ট কোড প্রয়োগ করার জন্য স্টাফদের ডিসকাউন্ট অনুমতিরও প্রয়োজন হবে।
এই অনুমতির জন্য নিম্নলিখিত অতিরিক্ত ড্রাফট অর্ডার অনুমতির প্রয়োজন হয়:
|
| পেমেন্টের শর্তাবলি সেট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ড্রাফট অর্ডারের জন্য পেমেন্টের শর্তাবলি সেট করতে পারবেন এবং ড্রাফট অর্ডারটি অর্ডারে কনভার্ট করতে পারবেন। |
| ক্রেডিট কার্ড চার্জ করা | এই অনুমতিটি ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করার সুযোগ দেয়। |
| ভল্টেড কার্ড চার্জ করা | এর মাধ্যমে স্টাফেরা ড্রাফট অর্ডারের জন্য ভল্টে রাখা কোনো ক্রেডিট কার্ডে চার্জ করতে পারেন, যা মূলত একটি ক্রেডিট কার্ড ভল্টে সেভ করে রাখা ক্রেডিট কার্ডের তথ্য। |
| পেইড হিসেবে মার্ক করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ড্রাফট অর্ডার পেইড হিসেবে মার্ক করতে পারবেন। |
| এক্সপোর্ট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ড্রাফট অর্ডার এক্সপোর্ট করতে পারবেন। |
| মুছে ফেলা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ড্রাফট অর্ডার মুছতে পারবেন। |
পণ্য
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখা | এই অনুমতিটি ব্যবহারকারীদের পণ্য দেখার সুযোগ দেয়।
এই অনুমতিটি ব্যবহারকারীদের পণ্যের খরচ দেখার সুযোগ দেয় না। |
| খরচ দেখুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা পণ্যের খরচ দেখতে পারবেন। |
| তৈরি করা এবং এডিট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা পণ্য ও কালেকশন তৈরি, সম্পাদনা, ইম্পোর্ট, প্রকাশ, শেয়ার এবং আর্কাইভ করতে পারবেন।
এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা পণ্যের খরচ বা পণ্যের দাম সম্পাদনা করতে পারবেন না। |
| খরচ সম্পাদনা করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা পণ্যের খরচ সম্পাদনা করতে পারবেন। |
| দাম সম্পাদনা করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা পণ্যের দাম সম্পাদনা করতে পারবেন। |
| এক্সপোর্ট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা পণ্য এবং ইনভেন্টরি এক্সপোর্ট করতে পারবেন। |
| মুছে ফেলা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা পণ্য, ভ্যারিয়েন্ট এবং কালেকশন মুছতে পারবেন। |
ইনভেন্টরি
ইনভেন্টরির সমস্ত অনুমতির জন্য পণ্য দেখুন অনুমতিরও প্রয়োজন হয়। আপনি যেকোনো ইনভেন্টরি অনুমতি নির্বাচন করলে পণ্য দেখুন অনুমতিটি অটোমেটিকভাবে নির্বাচিত হয়ে যাবে এবং এটিকে অনির্বাচিত করা যাবে না।
| অনুমতি | বিবরণ |
|---|---|
| ইনভেন্টরি ম্যানেজ করুন (ট্রান্সফার ছাড়া) | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ইনভেন্টরি তৈরি, ট্র্যাক, ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারবেন।
এর মাধ্যমে ব্যবহারকারীরা ইনভেন্টরির পরিমাণ, SKU এবং বারকোড সম্পাদনা করতে পারবেন। |
| ইনভেন্টরির হিসাব করুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের একটি স্টক গণনায় আইটেম গণনা করতে এবং Shopify POS অ্যাপে ফলাফল জমা দেওয়ার সুযোগ দেয়। Shopify অ্যাডমিনে স্টক গণনা তৈরি এবং পর্যালোচনা করার জন্য অতিরিক্ত অনুমতির প্রয়োজন হয়। |
| ট্রান্সফার দেখুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ইনভেন্টরি ট্রান্সফার দেখতে পারবেন। |
| ট্রান্সফার ম্যানেজ করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ইনভেন্টরি ট্রান্সফার তৈরি এবং আপডেট করতে পারবেন। |
| শিপমেন্ট ম্যানেজ করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ইনভেন্টরি ট্রান্সফারের জন্য শিপমেন্ট তৈরি, ট্র্যাক এবং আপডেট করতে পারবেন। |
| পারচেজ অর্ডার দেখুন | এই অনুমতি থাকলে ব্যবহারকারীরা পারচেজ অর্ডার দেখতে পারেন।
এই অনুমতির জন্য ট্রান্সফার দেখুন অনুমতিও প্রয়োজন। |
| পারচেজ অর্ডার পরিচালনা করুন | এই অনুমতি থাকলে ব্যবহারকারীরা পারচেজ অর্ডার তৈরি ও সম্পাদনা করতে এবং মুছে ফেলতে পারেন।
এই অনুমতির জন্য পারচেজ অর্ডার দেখুন এবং ট্রান্সফার পরিচালনা করুন অনুমতিও প্রয়োজন। |
ক্যাটালগ
সমস্ত ক্যাটালগের অনুমতির জন্য পণ্য দেখুন অনুমতিরও প্রয়োজন হয়। আপনি যেকোনো ক্যাটালগের অনুমতি নির্বাচন করলে পণ্য দেখুন অনুমতিটি অটোমেটিকভাবে নির্বাচিত হয়ে যাবে এবং এটিকে অনির্বাচিত করা যাবে না।
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাটালগ দেখতে পারবেন। |
| তৈরি করা এবং এডিট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাটালগ দেখতে, তৈরি, সম্পাদনা, আর্কাইভ এবং ইম্পোর্ট করতে পারবেন। |
| মুছে ফেলা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাটালগ মুছতে পারবেন। |
গিফট কার্ড
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গিফট কার্ড দেখতে এবং পাঠাতে পারবেন। |
| তৈরি এবং সম্পাদনা করুন | গিফট কার্ড পৃষ্ঠা থেকে গ্রাহক তৈরি বা সম্পাদনা করতে চাইলে আপনাকে গ্রাহক > দেখুন অনুমতিও মঞ্জুর করতে হবে। |
| এক্সপোর্ট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গিফট কার্ড একটি CSV ফাইলে এক্সপোর্ট করতে পারবেন। |
| নিষ্ক্রিয় করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গিফট কার্ড দেখতে এবং একটি CSV ফাইলে গিফট কার্ড এক্সপোর্ট করতে পারবেন। |
গ্রাহক
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গ্রাহকের প্রোফাইল দেখতে পারবেন। |
| তৈরি করা এবং এডিট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গ্রাহকের প্রোফাইল তৈরি এবং সম্পাদনা করতে পারবেন। |
| ব্যক্তিগত ডেটা মুছে ফেলুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা কোনো গ্রাহকের ডেটা মুছে ফেলার অনুরোধ করতে পারবেন। |
| ডেটার অনুরোধ করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গ্রাহকের কাছে পাঠানোর জন্য সেই গ্রাহকের ডেটা CSV ফর্ম্যাটে এক্সপোর্ট করার অনুরোধ করতে পারবেন।
এটি একটি সংবেদনশীল অনুমতি। |
| এক্সপোর্ট করা | ব্যবহারকারীদের জন্য গ্রাহক প্রোফাইল এক্সপোর্ট করার ক্ষেত্রে এই অনুমতির প্রয়োজন হয়। |
| মার্জ করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গ্রাহকের প্রোফাইলগুলো মার্জ করতে পারবেন। |
| স্টোর ক্রেডিট লেনদেন দেখুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা স্টোর ক্রেডিট অ্যাকাউন্ট লেনদেনের বিবরণ দেখতে পারবেন। |
| স্টোর ক্রেডিট সম্পাদনা করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গ্রাহকের স্টোর ক্রেডিট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্রেডিট করতে পারবেন। |
| মুছে ফেলা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা গ্রাহকের প্রোফাইল মুছতে পারবেন। |
Flow অটোমেশন
Flow অটোমেশনের অনুমতিগুলি Shopify Flow-এর অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। একটি ওয়ার্কফ্লো চালু করতে এবং রান করতে, ব্যবহারকারীদের ওয়ার্কফ্লোটি যে ডেটা, অ্যাকশন এবং অ্যাপগুলি ব্যবহার করে সেগুলির সাথে যুক্ত স্টোরের অনুমতি এবং অ্যাপের অনুমতিরও প্রয়োজন হয়। Shopify Flow-এর জন্য স্টাফ পারমিশন সম্পর্কে আরও জানুন।
| অনুমতি | বিবরণ |
|---|---|
| অটোমেশন দেখুন, তৈরি করুন এবং মুছুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের Shopify Flow অ্যাক্সেস করতে দেয়। ব্যবহারকারীরা ওয়ার্কফ্লো দেখতে, তৈরি করতে, এডিট করতে, ডুপ্লিকেট করতে, ইম্পোর্ট করতে, এক্সপোর্ট করতে এবং মুছতে পারবেন, পাশাপাশি ওয়ার্কফ্লো রানের তালিকাও দেখতে পারবেন। এই অনুমতি ছাড়া ব্যবহারকারীরা Shopify Flow খুলতে পারবেন না। |
| কানেকশন এবং গোপন তথ্য পরিচালনা করুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের Shopify Flow সেটিংস পেজ অ্যাক্সেস করতে দেয়। এই পেজে ব্যবহারকারীরা Google Sheets বা Slack-এর মতো অ্যাকাউন্ট সংযুক্ত এবং বিচ্ছিন্ন করতে পারবেন এবং Shopify Flow-এর গোপন তথ্য তৈরি, এডিট এবং মুছতে পারবেন। গোপন তথ্য ব্যবহার করে এমন ওয়ার্কফ্লো চালু করতেও ব্যবহারকারীদের এই অনুমতির প্রয়োজন। এই অনুমতির জন্য অটোমেশন দেখুন, তৈরি করুন এবং মুছুন-এর অনুমতি থাকতে হবে। |
অ্যানালিটিক্স
| অনুমতি | বিবরণ |
|---|---|
| রিপোর্ট | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা রিপোর্ট দেখতে এবং তৈরি করতে পারবেন, যার মধ্যে বিক্রয় সংক্রান্ত তথ্য এবং স্টোরের অন্যান্য ডেটা অন্তর্ভুক্ত থাকে। ব্যবহারকারীরা কোন কোন রিপোর্ট অ্যাক্সেস করতে পারবেন সেটি আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন না।
ফাইন্যান্স রিপোর্ট সারাংশ পৃষ্ঠায় সেলস চ্যানেল অনুসারে ফিল্টার করতে ব্যবহারকারীদের পণ্য দেখুন অনুমতিরও প্রয়োজন হয়। |
| ড্যাশবোর্ড | এই পারমিশনের মাধ্যমে ব্যবহারকারীরা ওভারভিউ এবং লাইভ ভিউ পেজগুলো দেখতে পারেন, যেগুলোতে সেলস সংক্রান্ত তথ্য এবং অন্যান্য স্টোর ও সেলস চ্যানেলের ডেটা অন্তর্ভুক্ত থাকে। |
মার্কেটিং
| অনুমতি | বিবরণ |
|---|---|
| মার্কেটিং ক্যাম্পেইন ও অটোমেশন দেখুন, তৈরি করুন এবং মুছে ফেলুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা মার্কেটিং ক্যাম্পেইন এবং অটোমেশন দেখতে, তৈরি করতে এবং মুছে ফেলতে পারবেন। |
ডিসকাউন্ট
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখুন, তৈরি করুন এবং মুছুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ডিসকাউন্ট কোড ও স্বয়ংক্রিয় ছাড় দেখতে ও তৈরি করতে এবং একটি CSV ফাইলে ডিসকাউন্ট এক্সপোর্ট করতে পারবেন। |
কনটেন্ট
| অনুমতি | বিবরণ |
|---|---|
| মেনু | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা মেনু দেখতে, তৈরি করতে, পরিবর্তন করতে এবং মুছে ফেলতে পারবেন। |
| মেটাঅবজেক্ট ডেফিনিশন | |
| দেখা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা বিবরণ এবং সংশ্লিষ্ট সব এন্ট্রিসহ মেটাঅবজেক্ট ডেফিনিশন দেখতে পারবেন। |
| তৈরি করা এবং এডিট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা মেটাঅবজেক্ট ডেফিনিশন তৈরি ও এডিট করতে পারবেন। |
| মুছে ফেলা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা মেটাঅবজেক্ট ডেফিনিশন মুছে ফেলতে পারবেন। |
| এন্ট্রি | |
| দেখা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা মেটাঅবজেক্ট এন্ট্রি দেখতে পারবেন। |
| তৈরি করা এবং এডিট করা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা মেটাঅবজেক্ট এন্ট্রি তৈরি এবং এডিট করতে পারবেন। |
| মুছে ফেলা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা মেটাঅবজেক্ট এন্ট্রি মুছে ফেলতে পারবেন। |
ফাইল
কোনো ব্যবহারকারীর যদি ফাইল কনটেন্ট ব্যবহার করে এমন ক্ষেত্রগুলোর (যেমন পণ্য বা অনলাইন স্টোর এর অনুমতি) অনুমতি থাকে, কিন্তু ফাইল এর কোনো অনুমতি না থাকে, তবে ওই কনটেন্টে তার সীমিত অ্যাক্সেস থাকবে। বিদ্যমান যেকোনো কনটেন্টের প্রিভিউ তখনও প্রদর্শিত হবে এবং তিনি ফাইল-এ আগে থেকেই থাকা কনটেন্ট যোগ বা সরাতে পারবেন। কনটেন্টটি পুরোপুরি দেখতে বা এডিট করতে, নতুন কনটেন্ট আপলোড করতে অথবা Shopify অ্যাডমিন থেকে কনটেন্ট মুছে ফেলতে, ব্যবহারকারীকে ফাইলের অনুমতি দিন।
উদাহরণস্বরূপ, কোনো ব্যবহারকারীর যদি শুধুমাত্র পণ্য এর অনুমতি থাকে এবং তিনি কোনো পণ্যে একটি অতিরিক্ত পণ্যের ছবি যোগ করতে চান, তবে তিনি পণ্যটির মিডিয়ার থাম্বনেইলগুলো পর্যালোচনা করতে পারবেন। ব্যবহারকারী ফাইলে বিদ্যমান কনটেন্ট থেকে বেছে নিয়ে তা পণ্যে যোগ করতে পারবেন, কিন্তু তিনি নতুন কোনো পণ্যের মিডিয়া আপলোড করতে পারবেন না।
আপনি যখন ব্যবহারকারীদের নিচের যেকোনো অনুমতি প্রদান করবেন, তখন ফাইল দেখুন, তৈরি করুন এবং এডিট করুন অনুমতিগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে:
- নিচের যেকোনো কনটেন্ট অনুমতি:
- মেটাঅবজেক্ট ডেফিনিশন
- এন্ট্রির অনুমতিগুলো, যার মধ্যে আছে দেখা, তৈরি ও এডিট করা এবং মুছে ফেলা।
- যেকোনো পণ্য এর অনুমতি।
- নিচের যেকোনো অনলাইন স্টোর অনুমতি:
- থিম
- ব্লগ এবং পেজ
ফাইল আপলোড এবং পরিচালনা করা সম্পর্কে আরও জানুন।
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ফাইল দেখতে পারবেন। |
| তৈরি করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ফাইল আপলোড করতে পারবেন। |
| এডিট করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ফাইল এডিট করতে পারবেন। |
| মুছে ফেলা | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ফাইল মুছে ফেলতে পারবেন। |
অনলাইন স্টোর
| অনুমতি | বিবরণ |
|---|---|
| থিম | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা আপনার Shopify অ্যাডমিনের থিম পেজের ড্রাফট থিম বিভাগের যেকোনো বিনামূল্যের বা পেইড থিম দেখতে, পরিবর্তন করতে এবং প্রকাশ করতে পারবেন। এটি ব্যবহারকারীদের কমান্ড লাইন ইন্টারফেস (CLI) টুলে অ্যাক্সেসও প্রদান করে।
থিম এডিটরে মার্কেট-ভিত্তিক থিম কাস্টমাইজেশন তৈরি বা পরিচালনা করতে (উদাহরণস্বরূপ, বিভিন্ন দেশ বা অঞ্চলের জন্য), ব্যবহারকারীদের স্টোরের সেটিংস > সেটিংস পরিচালনা করুন এর অনুমতিও থাকতে হবে। এই অনুমতি ছাড়া, ব্যবহারকারীরা বিদ্যমান মার্কেট-ভিত্তিক কাস্টমাইজেশনগুলো দেখতে পারবেন, কিন্তু থিম এডিটরে সব মার্কেট দেখতে বা নতুন মার্কেট কনটেক্সট তৈরি করতে পারবেন না। মার্কেটে অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় অনুমতির সম্পূর্ণ তালিকার জন্য মার্কেট ব্যবহারের জন্য স্টাফ পারমিশন দেখুন। Shopify Theme Store থেকে অতিরিক্ত থিম ইনস্টল করতে বা ড্রাফট থিমে থাকা বিদ্যমান ট্রায়াল থিমগুলো ক্রয় করতে ব্যবহারকারীদের কিছু অ্যাপ এবং চ্যানেলের অনুমতিও প্রয়োজন। অতিরিক্ত থিম ইনস্টল করার জন্য অ্যাপ ও চ্যানেল পরিচালনা এবং ইনস্টল করুন এর প্রয়োজন এবং খরচ যুক্ত আছে এমন থিম ইনস্টল করার জন্য অ্যাপের চার্জ অনুমোদন করুন এর প্রয়োজন। |
| কোড এডিট করুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের সরাসরি কোড এডিটরের মাধ্যমে থিম কোড সংশোধন করার সুযোগ দেয়।
রোলআউট-এ আপনার বর্তমান থিম এডিট করতে, আপনাকে অবশ্যই এই অনুমতিটি এবং থিম অনুমতি প্রয়োগ করতে হবে। Canvas খুলতে, আপনাকে অবশ্যই এই অনুমতিটি এবং থিম অনুমতি প্রয়োগ করতে হবে। এই অনুমতিটি Assets API-এর অ্যাক্সেস ব্লক বা প্রতিরোধ করে না। CLI টুল-এর অ্যাক্সেস এখনও থিম অনুমতির অংশ হিসেবে দেওয়া হয়। |
| ব্লগ পোস্ট এবং পেজ | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা ব্লগ পোস্ট এবং পেজ দেখতে, তৈরি করতে, পরিবর্তন করতে, প্রকাশ করতে এবং মুছে ফেলতে পারবেন। |
চেকআউট এবং গ্রাহক অ্যাকাউন্ট
| অনুমতি | বিবরণ |
|---|---|
| দেখুন এবং এডিট করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা চেকআউট এবং গ্রাহক অ্যাকাউন্ট সেটিংস দেখতে এবং এডিট করতে পারবেন। |
| স্টোর ক্রেডিটের দৃশ্যমানতা পরিচালনা করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা চেকআউটের সময় পেমেন্ট পদ্ধতি হিসেবে স্টোর ক্রেডিট দেখানো হবে কি না, তা পরিচালনা করতে পারবেন। স্টোর ক্রেডিট পরিচালনা করা সম্পর্কে আরও জানুন। |
| আইডেন্টিটি প্রোভাইডার পরিচালনা করুন | এই অনুমতির মাধ্যমে ব্যবহারকারীরা আইডেন্টিটি প্রোভাইডার পরিচালনা করতে এবং মাল্টিপাস চালু বা বন্ধ করতে ও গ্রাহক অ্যাকাউন্টে থাকা মাল্টিপাসের গোপন কোড (সিক্রেট) দেখতে পারবেন। মাল্টিপাস পরিচালনা করার জন্য গ্রাহকের অনুমতিরও প্রয়োজন হয়: মাল্টিপাস সেটিংস খুলতে এবং গোপন কোডটি দেখতে গ্রাহক > দেখুন এবং মাল্টিপাস চালু বা বন্ধ করতে গ্রাহক > তৈরি এবং এডিট করুন এর প্রয়োজন। গ্রাহক অ্যাকাউন্টের সাথে আপনার নিজস্ব আইডেন্টিটি প্রোভাইডার কানেক্ট করা সম্পর্কে আরও জানুন।
বিদ্যমান স্টাফের ভূমিকাগুলো স্বয়ংক্রিয়ভাবে এই অনুমতি পায় না। গ্রাহক অ্যাকাউন্টে আপগ্রেড করার পর কোনো স্টাফ মেম্বারকে মাল্টিপাস চালু বা বন্ধ করতে দেওয়ার জন্য স্টোরের মালিককে অবশ্যই ওই স্টাফ মেম্বারের ভূমিকায় এই অনুমতিটি এবং গ্রাহক > তৈরি এবং এডিট করুন এর অনুমতি যোগ করতে হবে। |
কোম্পানি
| অনুমতি | বিবরণ |
|---|---|
| কোম্পানি দেখুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা কোম্পানি এবং কোম্পানির লোকেশন দেখতে পারেন। |
| কোম্পানি তৈরি ও এডিট করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা কোম্পানি এবং কোম্পানির লোকেশন দেখতে, তৈরি এবং এডিট করতে পারেন। |
| কোম্পানির লোকেশনে অন্য ব্যবহারকারীদের অ্যাসাইন করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোম্পানির লোকেশনে অন্যান্য ব্যবহারকারীদের অ্যাসাইন করতে পারেন। |
| কোম্পানি মুছুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা কোম্পানি এবং কোম্পানির লোকেশন মুছতে পারেন। |
| অ্যাসাইন করা কোম্পানির লোকেশনগুলোতে অনুমতি সীমাবদ্ধ করুন | অ্যাডমিনকে ব্যবহারকারীর জন্য অ্যাসাইন করা কোম্পানির লোকেশনের সাথে যুক্ত শুধুমাত্র অর্ডার, ড্রাফট অর্ডার, গ্রাহক এবং কোম্পানিগুলো প্রদর্শন করতে সীমাবদ্ধ করে। অ্যাডমিনের অন্যান্য সমস্ত পৃষ্ঠা কোম্পানির দ্বারা ফিল্টার করা হবে না। কিছু গ্রাহক ভ্যালু যেমন, অর্ডারের খরচ করা পরিমাণ, শুধু ব্যবহারকারীর অ্যাসাইন করা লোকেশনগুলোর মোটের পরিবর্তে সমস্ত লোকেশনের জন্য মোট পরিমাণ প্রদর্শন করবে। |
| স্টোর ক্রেডিট লেনদেন দেখুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা কোম্পানির লোকেশনে স্টোর ক্রেডিট যোগ করা, সরিয়ে ফেলা এবং মেয়াদোত্তীর্ণ হওয়া সহ স্টোর ক্রেডিটের লেনদেনের ইতিহাস দেখতে পারেন। |
| স্টোর ক্রেডিট সম্পাদনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা কোম্পানির লোকেশনের ব্যালেন্স থেকে স্টোর ক্রেডিট যোগ করতে বা সরাতে পারেন। |
অ্যাপ ডেভেলপমেন্ট
| অনুমতি | বিবরণ |
|---|---|
| স্টাফ এবং সহযোগীদের ডেভেলপ করা অ্যাপগুলো দেখুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা আপনার ব্যবহারকারী বা সহযোগীদের ডেভেলপ করা অ্যাপগুলো দেখতে পারেন। |
| ডেভেলপ করুন | এই অনুমতি ব্যবহারকারীদের আপনার স্টোরে ইনস্টল করা কাস্টম অ্যাপগুলি তৈরি এবং আপডেট করার সুযোগ দেয়। অ্যাপ ডেভেলপমেন্ট স্টোরের অনুমতিগুলি আপনার Shopify অ্যাডমিনে তৈরি করা লিগ্যাসি কাস্টম অ্যাপগুলির ক্ষেত্রে প্রযোজ্য হয়। সেগুলি Dev Dashboard-এ অ্যাক্সেস মঞ্জুর করে না। |
| ডেভেলপমেন্ট চালু করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারী এবং সহযোগীদের কাস্টম অ্যাপ ডেভেলপ করার অনুমতি দিতে পারেন। ডিফল্টরূপে কাস্টম অ্যাপ ডেভেলপমেন্টের অনুমতি নেই।
এই অনুমতিটির জন্য অ্যাপ এবং চ্যানেলগুলো পরিচালনা ও ইনস্টল করুন অনুমতিটিও প্রয়োজন, যাতে ব্যবহারকারী অ্যাপ এবং সেলস চ্যানেল সেটিংসে অ্যাক্সেস করে কাস্টম অ্যাপ তৈরি ও ইনস্টল করতে পারেন। |
স্টোরের সেটিংস
| অনুমতি | বিবরণ |
|---|---|
| সেটিংস পরিচালনা করুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের আপনার Shopify অ্যাডমিনের সেটিংস বিভাগ ও প্রেফারেন্স পেজে থাকা অ্যাডমিনিস্ট্রেশন বিকল্পগুলোর কিছু পেজ অ্যাক্সেস করার এবং ওয়েবহুক তৈরি করার সুযোগ দেয়।
থিম এডিটরে থিম কাস্টমাইজ করার সময় সব মার্কেট দেখা ও নতুন মার্কেট কনটেক্সট তৈরি করার জন্যও এই অনুমতির প্রয়োজন। ব্যবহারকারীদের অনলাইন স্টোর > থিম অনুমতি থাকলেও, সেটিংস পরিচালনা করুন ছাড়া তারা কেবল মার্কেট-নির্দিষ্ট বিদ্যমান থিম কাস্টমাইজেশন নিয়েই কাজ করতে পারবেন। মার্কেট পেজটি অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় কয়েকটি অনুমতির মধ্যে সেটিংস পরিচালনা করুন অন্যতম। সম্পূর্ণ তালিকার জন্য, মার্কেট ব্যবহারের জন্য স্টাফ পারমিশন দেখুন। সেটিংস পেজে অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো অ্যাক্সেস করার জন্য ন্যূনতম প্রয়োজনীয় অনুমতি সম্পর্কে জানুন। |
| বিলিং দেখুন এবং বিলিং সম্পর্কিত ইমেইল পান | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা Shopify বিল দেখতে, ডাউনলোড করতে বা এক্সপোর্ট করতে পারেন। তারা বিলিংয়ের তথ্য, পেমেন্ট পদ্ধতি দেখতে এবং বিলিং সম্পর্কিত ইমেইলও পেতে পারেন। তবে, যে সহযোগীদের এই অনুমতি আছে, তারা বিলিং সম্পর্কিত ইমেইল পাবেন না। Plus স্টোরের ক্ষেত্রে বিলিং অ্যাক্সেস অর্গানাইজেশন ভূমিকাগুলোর মাধ্যমে পরিচালনা করা হয়। |
| বিলিং পেমেন্ট পদ্ধতি এডিট করুন এবং ইনভয়েস পরিশোধ করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা বিলিং পৃষ্ঠায় একটি পেমেন্ট পদ্ধতি যোগ করতে এবং পেমেন্ট ব্যর্থ হলে বিলিংয়ের ইনভয়েস পরিশোধ করতে পারেন।
এটি একটি সংবেদনশীল অনুমতি। |
| Shopify প্ল্যান পরিচালনা করুন | এই অনুমতি ব্যবহারকারীদের স্টোরের সাবস্ক্রিপশন প্ল্যানে পরিবর্তন করার সুযোগ দেয়। শুধুমাত্র স্টোরের মালিকই স্টোরটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। |
| অ্যাপ বিলিং পরিচালনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা এককালীন কেনাকাটা, অ্যাপ ব্যবহার এবং অ্যাপ সাবস্ক্রিপশনের জন্য অ্যাপ বিলিংয়ের চার্জ দেখতে পারেন। |
| পেমেন্ট সেটিংস পরিচালনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা পেমেন্ট প্রদানকারী এবং পদ্ধতি পরিচালনা করতে এবং প্রতারণা প্রতিরোধ সেটিংস কনফিগার করতে পারেন।
আপনি যখন এই অনুমতিটি বেছে নেবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে সেটিংস পরিচালনা করুন অনুমতিটি বেছে নেওয়া হয়ে যাবে। এটি একটি সংবেদনশীল অনুমতি। |
| শিপিং এবং ডেলিভারি পরিচালনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা শিপিং এবং ডেলিভারি সেটিংস তৈরি করতে, পরিচালনা করতে এবং মুছে ফেলতে পারেন। |
| ট্যাক্স ও শুল্ক পরিচালনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা ট্যাক্স ও শুল্ক পরিচালনা করতে পারেন। |
| লোকেশনগুলো পরিচালনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা সেই লোকেশনগুলো তৈরি করতে, পরিবর্তন করতে এবং মুছে ফেলতে পারেন, যেখানে আপনি স্টক করেন বা ইনভেন্টরি পরিচালনা করেন। |
| স্টোর ক্রেডিট | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা স্টোর ক্রেডিট সেটিংস পরিচালনা করতে পারেন। |
| ডোমেইন পরিচালনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা ডোমেইন সেটিংস দেখতে এবং এডিট করতে পারেন। |
| অন্য Shopify স্টোরে ডোমেইন ট্রান্সফার করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরের ডোমেইন অন্য কোনো Shopify স্টোরে ট্রান্সফার করতে পারেন। ডোমেইন ট্রান্সফার করতে ব্যবহারকারীকে অবশ্যই নিচের মানদণ্ডগুলো পূরণ করতে হবে:
|
| গ্রাহকের ইভেন্ট দেখুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ পিক্সেল এবং কাস্টম পিক্সেলসহ গ্রাহকের ইভেন্টগুলো দেখতে পারেন। |
| কাস্টম পিক্সেল যোগ ও পরিচালনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টম পিক্সেল যোগ ও পরিচালনা করতে পারেন। |
| স্টোরের নীতিগুলো পরিচালনা করুন | এই অনুমতিটির মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরের নীতি তৈরি এবং পরিচালনা করতে পারেন। |
ফাইন্যান্স
| অনুমতি | বিবরণ |
|---|---|
| পেআউট দেখুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের পেআউট লেনদেনের সারাংশ দেখতে এবং ডাউনলোড করতে দেয়। |
| ট্যাক্সের ডকুমেন্ট দেখুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের ট্যাক্সের ডকুমেন্ট দেখতে এবং ডাউনলোড করতে দেয়।
আপনি যখন এই অনুমতিটি নির্বাচন করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে পেআউট দেখুন অনুমতিটি নির্বাচিত হয়ে যায়। এটি একটি সংবেদনশীল অনুমতি। |
| Balance অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের Shopify Balance-এর লেনদেন এবং খরচ করার জন্য উপলব্ধ পরিমাণ দেখতে দেয়। |
| Shopify ক্রেডিট অ্যাকাউন্টের সব অ্যাক্টিভিটি দেখুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের Shopify Credit-এর লেনদেন, কার্ডহোল্ডারের বিবরণ, তাদের খরচের সীমা ও ব্যবহার এবং বাকি থাকা ক্রেডিট লিমিট দেখতে দেয়। |
| Shopify Payments পেআউট দেখুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের Shopify Payments-এর সেটিংস, পেআউট এবং লেনদেন দেখতে দেয়।
এই অনুমতিটির জন্য সেটিংস পরিচালনা করুন, চেকআউট এবং গ্রাহক অ্যাকাউন্ট ও স্টোর সেটিংস অনুমতিরও প্রয়োজন হয়। |
| অন্যান্য পেমেন্ট সেটিংস পরিচালনা করুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের Shopify Payments ছাড়া অন্যান্য পেমেন্ট পদ্ধতি পরিচালনা করতে দেয়, যার মধ্যে PayPal, তৃতীয়-পক্ষের প্রোভাইডার, ম্যানুয়াল পেমেন্ট এবং অতিরিক্ত পেমেন্টের ধরন অন্তর্ভুক্ত রয়েছে।
এই অনুমতিটির জন্য সেটিংস পরিচালনা করুন অনুমতিরও প্রয়োজন হয়। এটি একটি সংবেদনশীল অনুমতি। |
অ্যাপের অনুমতি
আপনি ব্যবহারকারীদের Point of Sale চ্যানেল ছাড়া অন্যান্য অ্যাপ এবং সেলস চ্যানেল দেখার, অ্যাক্সেস করার, ইনস্টল করার এবং পরিচালনা করার অ্যাক্সেস দিতে পারেন।
আপনি সব অ্যাপ এবং সেলস চ্যানেলের অ্যাক্সেস দিতে পারেন, বা এর পরিবর্তে সেই ব্যবহারকারীর রোলের জন্য নির্দিষ্ট অ্যাপ ও সেলস চ্যানেল বেছে নিতে পারেন।
আপনি যদি নির্দিষ্ট অ্যাপ এবং সেলস চ্যানেল বেছে নেন, তাহলে ব্যবহারকারী শুধুমাত্র সেই অ্যাপ ও সেলস চ্যানেলগুলো অ্যাক্সেস করতে পারবেন। তারা কোনো অ্যাপ ইনস্টল বা মুছে ফেলতে পারবেন না। ভবিষ্যতে আপনি যদি অতিরিক্ত কোনো অ্যাপ ইনস্টল করেন এবং আপনার কোনো ব্যবহারকারীর রোলে সেটির অ্যাক্সেস দিতে চান, তাহলে আপনাকে ব্যবহারকারীর রোলের অ্যাপের অনুমতি আপডেট করতে হবে।
Shopify অ্যাডমিনের অ্যাপের অনুমতিগুলি অ্যাপের মাধ্যমে সেট আপ করা কোনো অনুমতি পরিবর্তন বা প্রভাবিত করে না।
আপনার ভূমিকার অনুমতির মধ্যে যদি Flow অটোমেশন ক্যাটাগরিটি অন্তর্ভুক্ত থাকে, তবে আপনি অ্যাপের অনুমতির পরিবর্তে Flow অটোমেশনের অনুমতি দিয়ে Shopify Flow-এর অ্যাক্সেস পরিচালনা করতে পারবেন।
| অনুমতি | বিবরণ |
|---|---|
| অ্যাপ এবং চ্যানেল পরিচালনা ও ইনস্টল করুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের অ্যাপ এবং চ্যানেলগুলো পরিচালনা করতে দেয়, যদি তাদের অনুমতিগুলো অ্যাপ বা চ্যানেলের প্রয়োজনীয় অনুমতির সাথে মিলে যায়। ব্যবহারকারী অ্যাপ এবং চ্যানেল যোগ করতে, অ্যাক্সেস করতে বা মুছে ফেলতে পারবেন। ভবিষ্যতে যদি নতুন কোনো অ্যাপ বা চ্যানেল ইনস্টল করা হয়, তবে আপনি এই অনুমতি আপডেট না করেই ব্যবহারকারী সেই অ্যাপ বা চ্যানেলগুলো অ্যাক্সেস করতে বা মুছে ফেলতে পারবেন।
Shopify Theme Store থেকে অতিরিক্ত থিম ইনস্টল করতে ব্যবহারকারীদের অ্যাপ এবং চ্যানেল পরিচালনা ও ইনস্টল করুন অনুমতির প্রয়োজন হবে। |
| অ্যাপের চার্জ অনুমোদন করুন | এই অনুমতিটি ব্যবহারকারীদের এমন অ্যাপ, বা Shopify Theme Store থেকে থিম ইনস্টল করতে দেয় যেগুলোর সাথে খরচ জড়িত আছে, যেমন এককালীন চার্জ বা রিকারিং সাবস্ক্রিপশন। যে অ্যাপগুলো শুরুতে ফ্রি ট্রায়াল পিরিয়ড দেয় এবং পরে পেইড সাবস্ক্রিপশন হয়ে যায়, সেগুলো ইনস্টল করার জন্যও ব্যবহারকারীর অ্যাপের চার্জ অনুমোদন করুন অনুমতির প্রয়োজন হবে। |
Point of Sale-এর অনুমতি
আপনার যদি Point of Sale চ্যানেল ইনস্টল করা থাকে, তাহলে আপনি ব্যবহারকারীদের অর্গানাইজেশন লেভেলে POS-নির্দিষ্ট রোল দিয়ে POS-এর অ্যাক্সেস দিতে পারবেন। POS-এর অনুমতিগুলো স্টোরের অনুমতির পরিবর্তে অর্গানাইজেশনের রোলের মাধ্যমে পরিচালনা করা হয়।
POS ডিভাইস সেটআপ করতে, ব্যবহারকারীদের POS ডিভাইস সেটআপ রোল দিন।