ব্যবহারকারীদের জন্য টু-স্টেপ অথেনটিকেশন

লগ ইন করার সময় স্টাফ মেম্বারদের টু-স্টেপ অথেনটিকেশন ব্যবহার করা বাধ্যতামূলক করে আপনি আপনার স্টোরে অতিরিক্ত নিরাপত্তা যোগ করতে পারেন। আপনি টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক না করলেও, ব্যবহারকারীরা তাদের নিজেদের Shopify অ্যাকাউন্টে টু-স্টেপ অথেনটিকেশন সেটআপ করতে পারবেন। টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক করা হলে, পাসওয়ার্ড হ্যাক হলেও আপনার স্টোর অননুমোদিত অ্যাক্সেস থেকে সুরক্ষিত থাকে।

আপনি নিচের যেকোনো একটি বিকল্প সেট করতে পারেন:

  • Secure sign-in method is required: এই সেটিংয়ের ক্ষেত্রে লগ ইন করার জন্য ব্যবহারকারীকে একটি সুরক্ষিত সাইন-ইন পদ্ধতি ব্যবহার করতে হয়।
  • Secure sign-in method is not required: এই ব্যবহারকারী চাইলে একটি সুরক্ষিত সাইন-ইন পদ্ধতি ব্যবহার করতে পারেন।

এই সেটিং প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদাভাবে প্রযোজ্য হয় এবং তাদের যে ভূমিকা বা রোল নির্ধারণ করা হয়েছে তার ওপর নির্ভর করে না।

শুধুমাত্র উপযুক্ত ব্যবহারকারীরা টু-স্টেপ অথেনটিকেশন সেটিংসে অ্যাক্সেস করতে পারবেন।

ডিফল্টভাবে, নতুন ব্যবহারকারীদের জন্য টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়। এই ক্ষেত্রে, ব্যবহারকারীরা লগ ইন করার সময় টু-স্টেপ অথেনটিকেশন সেটআপ করার জন্য প্রম্পট পান। কোনো স্টাফ যোগ করার সময় আপনার কাছে টু-স্টেপ অথেনটিকেশন ডিঅ্যাক্টিভেট করার বিকল্প থাকে।

আপনি চাইলে বিদ্যমান কোনো ব্যবহারকারীর জন্য টু-স্টেপ অথেনটিকেশন পরিবর্তন করে সেটিকে বাধ্যতামূলক না-ও করতে পারেন। টু-স্টেপ অথেনটিকেশন সেটিং not required থেকে required-এ পরিবর্তন করলে, তা ব্যবহারকারীকে Shopify থেকে লগ আউট করে দেয়। ব্যবহারকারীদের অথেনটিকেশনের প্রয়োজনীয়তা পরিবর্তন করার আগে, নিশ্চিত হয়ে নিন যে তারা অন্য কোনো কাজের মাঝে নেই।

বিদ্যমান ব্যবহারকারীদের জন্য টু-স্টেপ অথেনটিকেশনের প্রয়োজনীয়তা সরিয়ে দেওয়ার পরে, তাদের অথেনটিকেশন সেটিংস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না। এই ক্ষেত্রে, ব্যবহারকারীকে তার নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংস পরিবর্তন করতে হবে। যতক্ষণ না ব্যবহারকারী তার নিজস্ব নিরাপত্তা সেটিংসে টু-স্টেপ অথেনটিকেশন ডিঅ্যাক্টিভেট করছেন, ততক্ষণ পর্যন্ত তারা এমন যেকোনো স্টোরে টু-স্টেপ অথেনটিকেশন সেটআপ সম্পন্ন করার প্রম্পট পাবেন, যেখানে তাদের ব্যবহারকারী অ্যাকাউন্ট রয়েছে—তা সে স্টোর আপনার অর্গানাইজেশনে থাকুক বা না থাকুক।

টু-স্টেপ অথেনটিকেশন সেটিংস পরিবর্তন করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > ব্যবহারকারী-এ যান।

  2. আপনি যে ব্যবহারকারীর নিরাপত্তা সেটিংস পরিবর্তন করতে চান, সেটিতে ক্লিক করুন।

  3. Secure sign-in method বিভাগে, ব্যবহারকারী কোনো ব্রাউজারের মাধ্যমে লগ ইন করার সময় সুরক্ষিত সাইন-ইন পদ্ধতির প্রয়োজন আছে কি না তা নির্বাচন করুন।

  4. সেভ করুন-এ ক্লিক করুন।

স্টাফ মেম্বারের টু-স্টেপ অথেনটিকেশন এবং Shopify ID

টু-স্টেপ অথেনটিকেশন একজন স্টাফ মেম্বারের ব্যক্তিগত Shopify ID-এর সাথে যুক্ত থাকে, আপনার স্টোরের সাথে নয়। আপনার Shopify অ্যাডমিন থেকে আপনি কোনো স্টাফ মেম্বারের জন্য টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক করতে পারেন বা না-ও করতে পারেন, তবে আপনি তাদের Shopify ID-এর জন্য সেটআপ করা ফোন নম্বর, অথেনটিকেশন অ্যাপ বা রিকভারি কোড দেখতে বা পরিবর্তন করতে পারবেন না। প্রত্যেক স্টাফ মেম্বার তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংস থেকে নিজেদের অথেনটিকেশন পদ্ধতিগুলো পরিচালনা করেন।

কোনো স্টাফ মেম্বারকে সরিয়ে দিয়ে তাকে একই ইমেইল ঠিকানা ব্যবহার করে পুনরায় আমন্ত্রণ জানালে, তার Shopify ID-তে থাকা টু-স্টেপ অথেনটিকেশন রিসেট হয় না বা মুছে যায় না। স্টাফ মেম্বারের একই Shopify ID থেকে যায়, তাই তারা তাদের বর্তমান টু-স্টেপ অথেনটিকেশন পদ্ধতি ব্যবহার করেই লগ ইন করতে পারেন।

কোনো স্টাফ মেম্বার যদি তার টু-স্টেপ অথেনটিকেশন পদ্ধতির অ্যাক্সেস হারিয়ে ফেলেন, তবে তাকে তার নিজের Shopify ID-এর জন্য অ্যাকাউন্ট রিকভারি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রিকভারির ধাপগুলোর জন্য ট্রাবলশুটিং লগইন দেখুন।

আপনার স্টোর বা অর্গানাইজেশন যদি Shopify Plus প্ল্যানে থাকে এবং আপনি আপনার ডোমেইনের মালিকানা যাচাই করে থাকেন, তবে আপনি অ্যাকাউন্ট রিকভারি ফ্লো ব্যবহার না করেই Shopify অ্যাডমিন থেকে উপযুক্ত স্টাফ মেম্বারদের জন্য টু-স্টেপ অথেনটিকেশন রিসেট করতে পারবেন। শুধুমাত্র যে স্টাফ মেম্বারদের ইমেইল ঠিকানায় আপনার যাচাই করা কোনো ডোমেইন ব্যবহার করা হয়েছে, তাদের জন্যই টু-স্টেপ অথেনটিকেশন রিসেট করা যাবে।