আপনার অর্গানাইজেশনের যোগাযোগের তথ্য পরিচালনা করুন
আপনার অর্গানাইজেশনের যোগাযোগের তথ্য হলো সেই মাধ্যম যার সাহায্যে আপনার পার্টনার অর্গানাইজেশন সম্পর্কে আপনার সাথে যোগাযোগ করা হয়। আপনি এটি অর্গানাইজেশন সেটিংসের অর্গানাইজেশন পেজের যোগাযোগের বিবরণ কার্ডে পরিচালনা করতে পারেন, যা আপনি Dev Dashboard থেকে খুলতে পারবেন।
আপনার যোগাযোগের তথ্য আপনার ব্যবসার বিবরণ থেকে আলাদা। আপনার ব্যবসার বিবরণ আপনার অর্গানাইজেশনের পিছনের আইনি ব্যবসাকে বর্ণনা করে এবং এগুলো পেআউটের জন্য ব্যবহৃত হয়। আপনার ব্যবসার বিবরণ পরিচালনা করা সম্পর্কে আরও জানুন।
এই পেজে
যোগাযোগের তথ্যের ফিল্ডগুলো
আপনার যোগাযোগের তথ্যে নিচের ফিল্ডগুলো অন্তর্ভুক্ত রয়েছে:
- ব্যবসায়িক ইমেইল: নিরাপত্তা, নীতি এবং পেআউটের নোটিশ সহ আপনার পার্টনার অর্গানাইজেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ যোগাযোগগুলো Shopify যে ঠিকানায় পাঠায়। আপনাকে এই ঠিকানাটি যাচাই করতে হবে। এটিকে আপ-টু-ডেট রাখুন এবং নিয়মিত ইনবক্স চেক করুন।
- সাপোর্ট ইমেইল: সহায়তার জন্য আপনার সাথে যোগাযোগ করতে মার্চেন্টরা যে ঠিকানাটি ব্যবহার করেন।
- ফোন নম্বর: আপনার অ্যাকাউন্ট সম্পর্কে আপনার সাথে যোগাযোগ করতে Shopify যে নম্বরটি ব্যবহার করে।
- ওয়েবসাইট: আপনার ব্যবসার ওয়েবসাইট। সম্পূর্ণ ঠিকানাটি লিখুন, উদাহরণস্বরূপ https://example.com।
- ঠিকানা: আপনার অর্গানাইজেশনের যোগাযোগের ঠিকানা। এটি বিলিংয়ের জন্য, Shopify ফি-এর উপর ট্যাক্স ধার্য করা হবে কি না তা নির্ধারণ করতে এবং আপনার Partner Directory প্রোফাইলের লোকেশন হিসেবে ব্যবহৃত হয়। আপনি রাস্তার ঠিকানা না লুকালে আপনার অ্যাপ এবং থিমের লিস্টিংয়ে আপনার ঠিকানাও অন্তর্ভুক্ত থাকে।
প্রয়োজনীয়তা
আপনি হলেন অর্গানাজেশনের মালিক অথবা একজন অর্গানাজেশনের অ্যাডমিনিস্ট্রেটর। আপনার অর্গানাইজেশনের অন্যান্য ব্যবহারকারী যোগাযোগের বিবরণ কার্ড অ্যাক্সেস করতে পারবেন না।
আপনার যোগাযোগের তথ্য আপডেট করুন
আপনি একটি ফর্মেই আপনার সব যোগাযোগের তথ্য আপডেট করতে পারবেন।
ধাপসমূহ:
Dev Dashboard থেকে, আপনার অর্গানাইজেশন নির্বাচন করুন এবং তারপর অর্গানাইজেশন সেটিংস খুলুন। অর্গানাইজেশন-এ ক্লিক করুন।
যোগাযোগের বিবরণ কার্ডে, এডিট আইকনে ক্লিক করুন।
যে ফিল্ডগুলো পরিবর্তন করতে চান তা আপডেট করুন। আপনার লিস্টিংগুলোতে শুধু আপনার শহর ও দেশ প্রদর্শন করতে, মার্চেন্টদের কাছ থেকে আপনার ব্যবসার রাস্তার ঠিকানা লুকানোর বিকল্পটি নির্বাচন করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
আপনি আপনার ব্যবসায়িক ইমেইল পরিবর্তন করলে, আপনাকে নতুন ঠিকানাটি যাচাই করতে হবে।
আপনার যোগাযোগের তথ্য আপডেট করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ
আপনার যোগাযোগের তথ্য আপডেট করার আগে নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:
- আপনার অর্গানাইজেশনের যদি আনপেইড ব্যালেন্স বা Shopify-এর সাথে কোনো উন্মুক্ত মেয়াদ চুক্তি থাকে, তবে এর সমাধান না হওয়া পর্যন্ত আপনি আপনার যোগাযোগের ঠিকানার দেশ পরিবর্তন করতে পারবেন না।
- আপনার অ্যাপ এবং থিম লিস্টিংগুলোর নিজস্ব মার্চেন্টের যোগাযোগের বিবরণ রয়েছে। কোনো লিস্টিংয়ে মার্চেন্টের যোগাযোগের বিবরণ পরিবর্তন করতে চাইলে লিস্টিংটি এডিট করুন। আপনার মার্চেন্টের যোগাযোগের তথ্য আপডেট করা সম্পর্কে আরও জানুন।
- আপনার Partner Directory প্রোফাইল এর লোকেশন হিসেবে আপনার যোগাযোগের ঠিকানা ব্যবহার করে। আপনি আপনার Partner Directory প্রোফাইলের ব্যবসার নাম, ইমেইল, ফোন নম্বর এবং ওয়েবসাইট প্রোফাইলেই এডিট করতে পারবেন। আপনার Partner Directory প্রোফাইল সম্পর্কে আরও জানুন।
আপনার ব্যবসায়িক ইমেইল যাচাই করুন
অর্গানাইজেশন সেটিংসের সব ফিচারে অ্যাক্সেস পেতে আপনার একটি যাচাইকৃত ব্যবসায়িক ইমেইল প্রয়োজন। উদাহরণস্বরূপ, আপনার ব্যবসায়িক ইমেইল যাচাই না করা পর্যন্ত আপনি আপনার ব্যবসার বিবরণ সেভ করতে পারবেন না।
আপনি আপনার ব্যবসায়িক ইমেইল যোগ বা পরিবর্তন করলে, Shopify নতুন ঠিকানায় একটি যাচাইকরণ ইমেইল পাঠায়। এটি যাচাই না করা পর্যন্ত, যোগাযোগের বিবরণ কার্ডে একটি যাচাই করা হয়নি ব্যাজ দেখানো হয় এবং অর্গানাইজেশন পেজে একটি ব্যবসায়িক ইমেইল যাচাই করুন ব্যানার প্রদর্শিত হয়। সেভ করার পর ব্যানারটি প্রদর্শিত হতে কিছুক্ষণ সময় লাগতে পারে।
ধাপসমূহ:
- আপনার ব্যবসায়িক ইমেইলের ইনবক্সে, Shopify থেকে আসা যাচাইকরণ ইমেইলটি খুলুন।
- যাচাইকরণের লিঙ্কে ক্লিক করুন।
- Dev Dashboard-এর অর্গানাইজেশন সেটিংসে ফিরে যান।
আপনি যদি যাচাইকরণ ইমেইলটি না পেয়ে থাকেন, তাহলে ব্যবসায়িক ইমেইল যাচাই করুন ব্যানারে থাকা আবার যাচাইকরণ ইমেইল পাঠান-এ ক্লিক করুন। একই ব্যবসায়িক ইমেইল আবার সেভ করলে এর যাচাইকরণ রিসেট হয় না।