আপনার Shopify অ্যাকাউন্ট ম্যানেজ করা

আপনি নিজের পার্টনার অ্যাকাউন্টের লগইন ক্রেডেনশিয়াল, অ্যাকাউন্টের নিরাপত্তা এবং পরিচয়ের তথ্য ম্যানেজ করতে আপনার Shopify অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আপনার পার্টনার অ্যাকাউন্ট দিয়ে আপনি স্টোর এবং পার্টনার ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবেন।

আপনার Shopify অ্যাকাউন্টে লগ ইন করে অথবা পার্টনার ড্যাশবোর্ড থেকে আপনি আপনার Shopify অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। আপনার Shopify অ্যাকাউন্টে নিচের দুটি পেজ আছে:

  • জেনারেল পেজে আপনার অ্যাকাউন্টের বিবরণের সেটিংস, যেমন নাম ও ইমেইল এবং Shopify অ্যাডমিনের পছন্দসই সেটিংস, যেমন ভাষা রয়েছে।
  • সিকিউরিটি পেজে অ্যাকাউন্টের নিরাপত্তার সেটিংস থাকে। আপনি রিকভারি কোড এবং টু-স্টেপ অথেনটিকেশনের মতো নিরাপত্তার সেটিংস ম্যানেজ করতে পারবেন। আপনার Shopify অ্যাকাউন্টের নিরাপত্তার সেটিংস সম্পর্কে আরও জানুন।

আপনার Shopify অ্যাকাউন্ট অ্যাক্সেস করুন

আপনি পার্টনার ড্যাশবোর্ড থেকে আপনার Shopify অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

আপনার প্রোফাইল ফটো আপলোড বা এডিট করুন

আপনি নিজের পার্টনার ড্যাশবোর্ড থেকে আপনার প্রোফাইলের ছবি আপলোড বা এডিট করতে পারবেন।

ধাপ:

  1. আপনার পার্টনার ড্যাশবোর্ড-এ যান।

  2. আপনার প্রোফাইলের নামে ক্লিক করুন।

  3. প্রোফাইলের ছবি আপলোড বা এডিট করতে ফটো আপলোড করুন-এ ক্লিক করুন।

  4. সেভ করুন-এ ক্লিক করুন।

পার্টনার ড্যাশবোর্ডে লগ ইন করার পরে টপবারে দেখানো আপনার কোম্পানির অবতারও আপডেট করতে পারবেন। আপনার ছবিটির .jpg ফরম্যাটে হওয়া প্রয়োজন। অন্য কোনো ফাইল ফরম্যাট সাপোর্ট করে না।

আপনার নামের প্রথম এবং শেষ অংশ আপডেট করুন

আপনি পার্টনার ড্যাশবোর্ড থেকে আপনার নামের প্রথম এবং শেষ অংশ আপডেট করতে পারবেন। আপনার নামের প্রথম ও শেষ অংশ অবশ্যই আপনার সরকার-প্রদত্ত ID-এর সাথে মিলতে হবে।

ধাপ:

  1. আপনার পার্টনার ড্যাশবোর্ড-এ যান।

  2. আপনার প্রোফাইলের নামে ক্লিক করুন।

  3. আপনার নামের প্রথম বা শেষ অংশ আপডেট করতে, সঠিক ফিল্ডে নতুন নাম লিখুন।

  4. সেভ করুন-এ ক্লিক করুন।

আপনার Shopify অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস আপডেট করুন

আপনি পার্টনার ড্যাশবোর্ড থেকে আপনার Shopify অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস আপডেট করতে পারবেন। আপনি অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস আপডেট করলে, আপনার Shopify এবং পার্টনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা সমস্ত স্টোরে এর প্রভাব পড়বে।

ধাপ:

  1. আপনার পার্টনার ড্যাশবোর্ড-এ যান।

  2. আপনার প্রোফাইলের নামে ক্লিক করুন।

  3. আপনার ইমেইল অ্যাড্রেসের পাশে থাকা বিবরণ সেকশন থেকে আপডেট করুন-এ ক্লিক করুন।

  4. আপনার পাসওয়ার্ড যাচাই করুন ডায়ালগে আপনার বর্তমান পাসওয়ার্ড লিখুন এবং এরপর পরবর্তী-তে ক্লিক করুন।

  5. আপনার ইমেইল অ্যাড্রেসের পাশে থাকা বিবরণ সেকশন থেকে আপডেট করুন-এ ক্লিক করুন।

  6. আপনার পাসওয়ার্ড যাচাই করুন ডায়ালগে আপনার বর্তমান পাসওয়ার্ড লিখুন এবং তারপর পরবর্তী-তে ক্লিক করুন।

  7. নতুন ইমেইল ফিল্ডে আপনার নতুন ইমেইল অ্যাড্রেস লিখুন।

আপনার Shopify অ্যাকাউন্টের জন্য একটি ফোন নম্বর যোগ করুন এবং তা ম্যানেজ করুন

আপনি নিজের Shopify অ্যাকাউন্টে একটি ঐচ্ছিক ফোন নম্বর যোগ করতে পারেন। এছাড়াও আপনি ফোন নম্বর পরিবর্তন করতে বা আপনার Shopify অ্যাকাউন্ট থেকে তা সরিয়ে দিতে পারবেন।

ধাপ:

  1. আপনার পার্টনার ড্যাশবোর্ড-এ যান।

  2. আপনার প্রোফাইলের নামে ক্লিক করুন।

  3. আপনার প্রোফাইল-এ ক্লিক করুন।

  4. ফোন নম্বর ফিল্ডের পাশে বিবরণ সেকশনে নিচের যেকোনো একটি কাজ করুন:

  • একটি ফোন নম্বর যোগ করতে:
    1. যোগ করুন-এ ক্লিক করুন।
    2. ফোন নম্বর যোগ করুন ডায়ালগ থেকে আপনার কান্ট্রি কোড নির্বাচন করুন এবং তারপর আপনার ফোন নম্বরটি লিখুন।
    3. যোগ করুন-এ ক্লিক করুন।
  • একটি ফোন নম্বর আপডেট করতে:
    1. আপডেট করুন-এ ক্লিক করুন।
    2. ফোন নম্বর আপডেট করুন ডায়ালগ থেকে আপনার কান্ট্রি কোড নির্বাচন করুন এবং তারপর আপনার ফোন নম্বরটি লিখুন।
    3. আপডেট করুন-এ ক্লিক করুন।
  • একটি ফোন নম্বর সরাতে:
    1. সরান-এ ক্লিক করুন।
    2. ফোন নম্বর সরান ডায়ালগ থেকে সরান-এ ক্লিক করুন।
  1. সেভ করুন-এ ক্লিক করুন।

পার্টনার ড্যাশবোর্ডের জন্য আপনার পছন্দের ভাষা সেট আপ করুন

তালিকায় থাকা উপলব্ধ ভাষাগুলো থেকে আপনি পার্টনার ড্যাশবোর্ডে দেখানোর জন্য ভাষা বেছে নিতে পারবেন।

ধাপ:

  1. আপনার পার্টনার ড্যাশবোর্ড-এ যান।

  2. আপনার প্রোফাইলের নামে ক্লিক করুন।

  3. পছন্দের ভাষা সেকশনে আপনি যে ভাষাটি ব্যবহার করতে চান তা নির্বাচন করুন।

  4. সেভ করুন-এ ক্লিক করুন।

আপনার Shopify অ্যাকাউন্ট নিরাপদ করুন

আপনি একটি পাসকি অথবা অথেনটিকেটর অ্যাপের মতো কোনো টু-স্টেপ অথেনটিকেশন পদ্ধতি সেট আপ করে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে পারবেন। নিরাপদ সাইন ইন পদ্ধতি এবং টু-স্টেপ অথেনটিকেশন দিয়ে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করা সম্পর্কে আরও জানুন।

আপনি নিচের টু-স্টেপ অথেনটিকেশন পদ্ধতিগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করতে পারেন:

আপনি একটি ব্যাকআপ অথেনটিকেশন পদ্ধতিও সেট আপ করতে পারেন এবং নিজের রিকভারি কোডগুলো সংগ্রহ করে তা সেভ করার বিষয়টি আপনার বিবেচনা করা উচিত।

পার্টনার ড্যাশবোর্ডের জন্য কোনো অপরিচিত ডিভাইস থেকে কেউ আপনার Shopify অ্যাকাউন্টে লগ ইন করলে, আপনার অ্যাকাউন্ট নতুন একটি ডিভাইসে কানেক্ট করা হয়েছে বলে সতর্ক করে আপনাকে একটি ইমেইল পাঠানো হয়। আপনি ডিভাইসটি চিনতে না পারলে ধরে নিতে হবে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হয়ে থাকতে পারে। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হলে, সাথে সাথে আপনার ডেটা সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নিন।

পার্টনার ড্যাশবোর্ডের জন্য কোনো অপরিচিত ডিভাইস থেকে কেউ আপনার Shopify অ্যাকাউন্টে লগ ইন করলে, আপনার অ্যাকাউন্ট নতুন একটি ডিভাইসে কানেক্ট করা হয়েছে বলে সতর্ক করে আপনাকে একটি ইমেইল পাঠানো হবে। আপনি ডিভাইসটি চিনতে না পারলে ধরে নিতে হবে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হয়ে থাকতে পারে। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হলে, সাথে সাথে আপনার ডেটা সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নিন।

  1. পার্টনার ড্যাশবোর্ডে লগ ইন করতে আপনি যে ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটিতে লগ ইন করুন এবং এরপর সেই ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
  2. পার্টনার ড্যাশবোর্ডে লগ ইন করুন এবং আপনার Shopify অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। আপনি লগ ইন করতে না পারলে, আপনার পাসওয়ার্ড রিসেট করুন। আপনি পাসওয়ার্ড রিসেট করার ইমেইল না পেলে, Shopify সহায়তা-এর সাথে যোগাযোগ করুন।
  3. আপনি পার্টনার ড্যাশবোর্ডে লগ ইন করতে যে ইমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করেন তাতে লগ ইন করুন এবং এরপর সেই ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
    • আপনি যদি টু-স্টেপ অথেনটিকেশন চালু না করে থাকেন, তাহলে লগইনের সময় অতিরিক্ত নিরাপত্তার জন্য এখনই তা করুন।
  4. টু-স্টেপ অথেনটিকেশন ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট প্রমাণীকরণ করুন:
    • আপনি যদি টু-স্টেপ অথেনটিকেশন চালু না করে থাকেন, তাহলে লগইনের সময় অতিরিক্ত নিরাপত্তার জন্য এখনই তা করুন।
    • প্রমাণীকরণ করতে আপনি যে ডিভাইস ব্যবহার করেন সেটিতে যদি আপনার অ্যাক্সেস না থাকে, তাহলে টু-স্টেপ অথেনটিকেশন সেট আপ করার সময় দেওয়া রিকভারি কোডগুলির যেকোনো একটি ব্যবহার করে লগ ইন করুন।
    • কোনো আক্রমণকারী যদি আপনার টু-স্টেপ অথেনটিকেশন লঙ্ঘন করতে পারে, উদাহরণস্বরূপ আপনার ডিভাইস চুরি করে, তবে আপনার ডিভাইসটি পরিবর্তন করুন এবং আবার টু-স্টেপ অথেনটিকেশন সেট আপ করুন।
  5. Shopify থেকে পেমেন্ট পেতে আপনি যে PayPal অ্যাকাউন্টটি ব্যবহার করেন তার ব্যাঙ্কিং বিবরণ দেখুন এবং আপডেট করুন।
  6. অন্যান্য সব তথ্য সঠিক আছে কি না তা নিশ্চিত করতে আপনার সাধারণ অ্যাকাউন্ট সেটিংস পর্যালোচনা করুন।