Maya এবং Substance Painter ব্যবহার করে GLB ফাইল তৈরি করা
আপনি একটি GLB ফাইল এক্সপোর্ট করতে Maya এবং Substance Painter ব্যবহার করতে পারেন, যা Shopify অ্যাডমিনে কোনো পণ্যে যোগ করা যেতে পারে। 3D মডেল গ্রাহকদের পণ্য ভিজ্যুয়ালাইজ করতে সাহায্য করতে পারে, যা তাদের আস্থা বাড়াতে এবং রিটার্ন কমাতে পারে।
এই পেজে
Maya-তে আপনার মডেল এক্সপোর্ট করার জন্য প্রস্তুত করুন
এক্সপোর্টের জন্য আপনার মডেল প্রস্তুত করতে, আপনাকে নিশ্চিত করতে হবে যে এটি একটি একক মেশ এবং এতে একটি একক ম্যাটেরিয়াল প্রয়োগ করা হয়েছে।
ধাপ:
- File > Import...-এ গিয়ে আপনার 3D ফাইলটি বেছে নিয়ে, Import-এ ক্লিক করার মাধ্যমে আপনার মডেলটি Maya-তে ইম্পোর্ট করুন।
- আপনার মেশকে একটি একক অবজেক্ট হিসেবে একত্রিত করতে Mesh > Combine-এ ক্লিক করুন।
- 0-1 UV স্পেসে মডেলটিকে আনর্যাপ করুন। কোনো UV যাতে ওভারল্যাপ না করে, তা নিশ্চিত করুন:

- মডেলে একটি Phong ম্যাটেরিয়াল প্রয়োগ করুন:
- মডেলের উপর মাউস কার্সার রেখে, রাইট ক্লিক করে ধরে রাখুন এবং এরপর Assign New Material... বেছে নিন।
- ডায়ালগ থেকে Phong বেছে নিন।
Maya থেকে মেশ এক্সপোর্ট করুন
- সম্পূর্ণ মেশটি বেছে নিন এবং এরপর File > Export Selection...-এ ক্লিক করুন।
- একটি ফাইলের নাম এবং ফাইলটি যে লোকেশনে সেভ করা উচিত, তা লিখুন।
- Files of type ড্রপ-ডাউন মেনু থেকে, OBJexport বেছে নিন।
- Export Selection-এ ক্লিক করুন।
Substance Painter-এ OBJ ফাইলটি ইম্পোর্ট করে প্রস্তুত করুন
- File > New-এ ক্লিক করে, একটি নতুন Substance Painter প্রোজেক্ট তৈরি করুন।
- New project ডায়ালগে, একটি মেশ বেছে নিতে Select-এ ক্লিক করুন।
- Maya থেকে আপনার এক্সপোর্ট করা OBJ ফাইলটি বেছে নিয়ে Open-এ ক্লিক করুন।
- New project উইন্ডোতে, OK-তে ক্লিক করুন।
- আপনার মেশটি সঠিকভাবে এক্সপোর্ট করা হয়েছে কি না তা যাচাই করতে, Texture set list প্যানেলে শুধু একটি টেক্সচার সেট আছে কি না তা চেক করুন।
- একাধিক টেক্সচার সেট প্রদর্শিত হলে, একাধিক টেক্সচার সেট দেখুন।
- Texture set settings প্যানেলে থাকা
+বাটনে ক্লিক করে চ্যানেল যোগ করুন:
- প্রয়োজনীয়: Ambient occlusion।
- ঐচ্ছিক: Emissive। আপনার মডেলের কোনো উপাদান (component) আলো নির্গত করলে এই চ্যানেলটি যোগ করুন।
- ঐচ্ছিক: Opacity। আপনার মডেলের কোনো উপাদান (component) স্বচ্ছ হলে এই চ্যানেলটি যোগ করুন।
- Texture set settings প্যানেলে, Bake Mesh Maps-এ ক্লিক করুন।
- মডেলে টেক্সচার পেইন্ট করুন।
একাধিক টেক্সচার সেট
আপনি Substance Painter-এ OBJ ফাইলটি ইম্পোর্ট করলে, সেখানে শুধুমাত্র একটি টেক্সচার সেট থাকা উচিত:

যদি একাধিক টেক্সচার সেট প্রদর্শিত হয়, তাহলে Maya থেকে মেশ (mesh) এক্সপোর্ট করার সময় নিচের কোনো একটি ভুল হয়েছিল:
- মেশটিকে একটিমাত্র অবজেক্টে একত্রিত করা হয়নি।
- মেশটিতে একাধিক টেক্সচার বরাদ্দ করা ছিল।
এমন হলে, Maya থেকে আপনার মডেলটি আবার এক্সপোর্ট করুন এবং নিশ্চিত করুন যে মেশটি একটিমাত্র অবজেক্ট এবং এতে শুধুমাত্র একটি টেক্সচার বরাদ্দ করা আছে।
Substance Painter থেকে glTF ফাইল এক্সপোর্ট করুন
File > Export Textures-এ ক্লিক করুন।
Config ড্রপ-ডাউন মেনু থেকে glTF PBR Metal Roughness নির্বাচন করুন।
আপনি আপনার টেক্সচারগুলো যে লোকেশনে সেভ করতে চান তা বেছে নিন।
টেক্সচার ফাইলের সাইজ কত বড় হবে, তা নির্ধারণ করতে একটি ডকুমেন্টের সাইজ বেছে নিন।
Export-এ ক্লিক করুন।
টেক্সচার ফাইলগুলো সংকুচিত করা
আপনি মডেল এক্সপোর্ট করলে, আপনার কাছে নিচের ফাইলগুলো থাকা উচিত:
- modelName.bin
- modelName.glb
- modelName.gltf
- modelNamebaseColor.png
- modelNamenormal.png
- modelName_occlusionRoughnessMetallic.png
glTF PBR Metal Roughness কনফিগারেশন ব্যবহার করার সময়, Substance Painter শুধুমাত্র PNG ফর্ম্যাটে টেক্সচার ফাইল এক্সপোর্ট করে। টেক্সচার ফাইলগুলো সংকুচিত করতে এবং আলফা চ্যানেলের প্রয়োজন নেই এমন টেক্সচারগুলো JPG-তে রূপান্তর করার কথা বিবেচনা করুন। এতে ফাইলের মোট সাইজ কমে যায়, আর ফাইলের সাইজ ছোট হলে তা দ্রুত ডাউনলোড হয় এবং আরও মসৃণভাবে ইন্টারঅ্যাক্ট করা যায়।
ফাইলের সাইজ 4 MB বা এর চেয়ে ছোট রাখা সবচেয়ে ভালো।
একটি GLB ফাইল তৈরি করুন
- https://glb-packer-old.glitch.me/ ভিজিট করুন।
- Substance Painter থেকে আপনার এক্সপোর্ট করা ফাইলগুলো GLB Packer ওয়েবপেজে ড্র্যাগ এবং ড্রপ করুন।
আপনার কম্পিউটারে out.glb নামের একটি ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে, আপনি ফাইলের নাম পরিবর্তন করতে পারেন এবং এরপর তা Shopify-এ আপলোড করতে পারেন।