পার্টনারের সেলে ট্যাক্স
একটি ব্যবসা হিসেবে আপনার সেল থেকে ট্যাক্স সংগ্রহ করে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের কাছে রেমিট করার দায়িত্ব আপনার। অ্যাপ সেল, থিম সেল, পরিষেবা সেল ও রেফারেলের জন্য Shopify কীভাবে এবং কখন ট্যাক্স গণনা করে এবং এই ট্যাক্সগুলো কীভাবে রেমিট করা হয় তার একটি সার্বিক ধারণা এই গাইডে দেওয়া হয়েছে।
অ্যাপ ও থিম সেলে ট্যাক্স
আপনি যদি এমন একজন Shopify পার্টনার হন যিনি Shopify প্ল্যাটফর্মে অ্যাপ বা থিম সেল করেন, তাহলে অ্যাপ বা থিম ক্রয়কারী মার্চেন্ট যে এক্তিয়ারে (jurisdiction) আছেন সেখানে হয়তো এই সেলের জন্য আপনাকে ট্যাক্স রেমিট করতে হবে। নিচের বিষয়গুলো সত্য হলে Shopify এই ট্যাক্সগুলো গণনা করে স্থানীয় ট্যাক্স কর্তৃপক্ষের কাছে রেমিট করে:
- মার্চেন্ট যে এক্তিয়ারে অবস্থিত সেখানে Shopify-এর ব্যবসায়িক উপস্থিতি আছে।
- স্থানীয় ট্যাক্স কর্তৃপক্ষের নিয়মানুযায়ী অ্যাপ ও থিমের ওপর Shopify-কে ট্যাক্স চার্জ করতে হয়।
আপনার এক্তিয়ারের ওপর ভিত্তি করে, আপনার হয়ে নির্দিষ্ট ট্যাক্স ফাইল করার জন্য Shopify-কে অনুমতি দিতে আপনাকে হয়তো এক বা একাধিক জয়েন্ট ইলেকশন ফর্ম (joint election form) পূরণ করতে হতে পারে। আরও তথ্যের জন্য জয়েন্ট ইলেকশন ফর্ম-এর সারণিটি পর্যালোচনা করুন।
যেসব এক্তিয়ারে Shopify-এর ব্যবসায়িক উপস্থিতি আছে সে সম্পর্কে আরও জানতে, মার্চেন্টদের জন্য বিলিং ডকুমেন্টেশন দেখুন।
জয়েন্ট ইলেকশন ফর্ম
আপনাকে যেসব জয়েন্ট ইলেকশন ফর্ম পূরণ করতে হতে পারে তার একটি তালিকা এই সারণিতে আছে। একটি জয়েন্ট ইলেকশন ফর্ম নির্দেশ করে যে Shopify আপনার হয়ে নির্দিষ্ট ট্যাক্স সংগ্রহ করে ও রেমিট করে। আপনাকে কোন ফর্মগুলো পূরণ করতে হবে তা নির্ভর করে আপনার এক্তিয়ারের ওপর এবং আপনি কোথায় ট্যাক্সের জন্য নিবন্ধিত হয়েছেন তার ওপর। আপনাকে হয়তো একাধিক ফর্ম পূরণ করতে হতে পারে বা একটিও পূরণ করতে না-ও হতে পারে।
এই তালিকাটি অসম্পূর্ণ থাকতে পারে। আপনার ব্যবসার সাথে সম্পর্কিত যেকোনো প্রয়োজনীয় ডকুমেন্টেশনের বিষয়ে একজন স্থানীয় ট্যাক্স পেশাদারের সাথে আলোচনা করা উচিত।
| এক্তিয়ার | ফর্ম |
|---|---|
কানাডা কানাডা রেভিনিউ এজেন্সি (CRA) | Canada Revenue Agency-এর সাথে ট্যাক্স ফাইল করলে আপনার একটি জয়েন্ট ইলেকশন ফর্ম পূরণ করা উচিত। আপনি Canada Revenue Agency ওয়েবসাইট থেকে জয়েন্ট ইলেকশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। প্রিন্সিপাল হিসেবে আপনি জয়েন্ট ইলেকশন ফর্মটি পূরণ ও স্বাক্ষর করার পর, Shopify সহায়তা-র সাথে যোগাযোগ করে ফর্মে Shopify-এর স্বাক্ষরের জন্য অনুরোধ করতে পারবেন। Identification of agent সংক্রান্ত তথ্যের জায়গাটি ফাঁকা রাখা যেতে পারে। Shopify এই ফর্মটি আপনাকে ফেরত পাঠাবে এবং আপনি আপনার রেকর্ডের জন্য এটি রেখে দিতে পারবেন। |
| ব্রিটিশ কলম্বিয়া |
ব্রিটিশ কলম্বিয়ায় ট্যাক্স ফাইল করলে আপনাকে অবশ্যই একটি জয়েন্ট ইলেকশন ফর্ম পূরণ করতে হবে। আপনার প্রথম অ্যাপ বা থিম সেল হওয়ার 60 দিনের মধ্যে এই ফর্মটি আপনাকে Shopify-তে জমা দিতে হবে। আপনি gov.bc.ca থেকে জয়েন্ট ইলেকশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। প্রিন্সিপাল হিসেবে আপনি জয়েন্ট ইলেকশন ফর্মটি পূরণ ও স্বাক্ষর করার পর, Shopify সহায়তা-র সাথে যোগাযোগ করে ফর্মে Shopify-এর স্বাক্ষরের জন্য অনুরোধ করতে পারবেন। Shopify আপনার হয়ে ব্রিটিশ কলম্বিয়া সরকারের কাছে এই ফর্মটি ফাইল করবে। |
| কুইবেক | কুইবেকে ট্যাক্স ফাইল করলে আপনার একটি জয়েন্ট ইলেকশন ফর্ম পূরণ করা উচিত। আপনি Revenu Québec ওয়েবসাইট থেকে জয়েন্ট ইলেকশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। প্রিন্সিপাল হিসেবে আপনি জয়েন্ট ইলেকশন ফর্মটি পূরণ ও স্বাক্ষর করার পর, Shopify সহায়তা-র সাথে যোগাযোগ করে ফর্মে Shopify-এর স্বাক্ষরের জন্য অনুরোধ করতে পারবেন। Shopify এই ফর্মটি আপনাকে ফেরত পাঠাবে এবং আপনি আপনার রেকর্ডের জন্য এটি রেখে দিতে পারবেন। |
সার্ভিস ফিতে ট্যাক্স
আপনি যদি সার্ভিস ফি নেওয়া একজন Shopify পার্টনার হন, তাহলে আপনি যে ইনভয়েস জমা দেন সেখানে আপনার ট্যাক্স নিবন্ধন নম্বর এবং মার্চেন্টদের কাছ থেকে চার্জ করার জন্য ট্যাক্সের পরিমাণ অন্তর্ভুক্ত করতে পারবেন। নির্দিষ্ট করা পরিমাণটি Shopify মার্চেন্টদের কাছে চার্জ করে এবং ট্যাক্স সহ লেনদেনের আপনার অংশটি পেআউট করে দেয়। উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের কাছে ট্যাক্স রেমিট করার দায়িত্ব আপনার।
রেফারেলে ট্যাক্স
ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর রেফারেল, অ্যাফিলিয়েট রেফারেল এবং Shopify Plus রেফারেলের জন্য Shopify আপনাকে রেভিনিউ শেয়ার, লাভের অংশ এবং এককালীন পেআউট প্রদান করে। যেহেতু এটি এমন একটি পরিষেবা যা আপনি Shopify-কে প্রদান করেন, তাই আপনার এক্তিয়ারের জন্য এই পেআউটগুলোর ট্যাক্স রেমিট করা বাধ্যতামূলক হতে পারে। বর্তমানে, আপনি যদি একজন কানাডিয়ান পার্টনার হন এবং অর্গানাইজেশন সেটিংসে আপনার ব্যবসায়িক সত্তার সাথে একটি কানাডিয়ান বিজনেস নম্বর (BN) যোগ করেন, তাহলে Shopify আপনার রেফারেল পেআউটের সাথে অতিরিক্ত 13% অন্টারিও HST যোগ করে। এই ট্যাক্স আপনার পেআউটে যোগ করা হয় এবং আপনার পেআউট ইনভয়েসে প্রতিফলিত হয়, আর উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের কাছে এই ট্যাক্সগুলো রেমিট করার দায়িত্ব আপনার।
Shopify ফিতে চার্জ করা ট্যাক্স
কিছু ক্ষেত্রে, Shopify প্ল্যাটফর্মে অ্যাপ, থিম বা পরিষেবা বিক্রির ক্ষেত্রে তার রেভিনিউ শেয়ার এবং অন্যান্য প্রযোজ্য ফিগুলোর উপর Shopify ট্যাক্স চার্জ করে। আপনার লোকেশন এবং অর্গানাইজেশন সেটিংসে আপনার ব্যবসায়িক সত্তার জন্য দেওয়া ট্যাক্স তথ্যের ওপর ভিত্তি করে এই ট্যাক্সগুলো ভিন্ন হয়।
প্রযোজ্য যেকোনো ট্যাক্স আপনার পেআউট থেকে কেটে নেওয়া হয় এবং একটি ইনভয়েস-এ রেকর্ড করে রাখা হয়। কীভাবে আপনার ফি এবং পেআউট ইনভয়েস দেখতে হয় সে সম্পর্কে জানতে, পেমেন্ট পাওয়া দেখুন।
নিচের ক্ষেত্রে Shopify ফিতে ট্যাক্স চার্জ করা হয়:
- কানাডা: আপনার অর্গানাইজেশন সেটিংসের যোগাযোগের ঠিকানাটি কানাডায় থাকলে, Shopify আপনাকে Shopify ফিগুলোর উপর ট্যাক্স চার্জ করে। Shopify আপনার প্রদেশ বা অঞ্চলের জন্য প্রযোজ্য সেলস ট্যাক্স চার্জ করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র: আপনার অর্গানাইজেশন সেটিংসের যোগাযোগের ঠিকানাটি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে এবং আপনার ঠিকানা এমন একটি রাজ্যে হয় যেখানে বিলিং এজেন্টদের পরিষেবার উপর সেলস ট্যাক্স প্রযোজ্য, তাহলে Shopify আপনাকে Shopify ফিগুলোর ওপর ট্যাক্স চার্জ করবে। Shopify আপনার রাজ্যের জন্য প্রযোজ্য সেলস ট্যাক্স চার্জ করে।
রেগুলেটরি অপারেটিং ফি
কিছু দেশ বা অঞ্চলে, ডিজিটালি বিক্রি করা পণ্য এবং পরিষেবাগুলোর ওপর একটি ডিজিটাল সার্ভিস ট্যাক্স (DST) প্রয়োগ করা হয়। একটি ডিজিটাল পরিষেবার সেল থেকে প্রাপ্ত গ্রস রেভিনিউয়ের শতাংশ হিসেবে এই DST গণনা করা হয়। মার্চেন্ট কোন দেশে বা অঞ্চলে আছেন তার ওপর ভিত্তি করে এই DST রেট ভিন্ন হয়।
DST-এর ব্যবস্থা করতে 5 জানুয়ারি, 2022 থেকে নির্দিষ্ট দেশ বা অঞ্চলগুলোতে পাবলিক অ্যাপ এবং থিম সেলের ওপর একটি রেগুলেটরি অপারেটিং ফি চার্জ করবে Shopify। মার্চেন্টের ব্যবসার ঠিকানা তালিকাভুক্ত কোনো দেশে বা অঞ্চলে হলে নিচের রেগুলেটরি অপারেটিং ফিগুলো প্রযোজ্য হবে:
| দেশ বা অঞ্চল | DST রেট |
|---|---|
| যুক্তরাজ্য | 2% |
| ইতালি | 3% |
| তুরস্ক | 5% |
| স্পেন | 3% |
আপনি অর্গানাইজেশন সেটিংসের পেআউট পেজে বা পার্টনার পেআউট CSV-তে আপনার অ্যাপ ও থিম বিক্রির উপর প্রযোজ্য রেগুলেটরি অপারেটিং ফিগুলো দেখতে পারবেন। কীভাবে পেআউট দেখতে হয় বা কীভাবে CSV ফাইলে পেআউট এক্সপোর্ট করতে হয় তা জানতে, পার্টনারের আয় ট্র্যাক করা অংশটি দেখুন।