আপনার B2B সেটআপ পরীক্ষা করা

B2B পরীক্ষামূলক অর্ডার দেওয়ার আগে আপনাকে অবশ্যই গ্রাহক অ্যাকাউন্ট চালু করতে হবে। অভিজ্ঞতা পরীক্ষা করে দেখার জন্য আপনাকে একটি পরীক্ষামূলক কোম্পানি এবং একটি পরীক্ষামূলক ক্যাটালগও তৈরি করতে হবে, যেখানে আপনি একটি পরীক্ষামূলক অর্ডার দিতে চান।

যখন আপনি কোনো পরীক্ষামূলক অর্ডার দেবেন, তখন দেখে নিন যে আপনার প্রত্যাশিত মূল্যগুলো দেখানো হচ্ছে কি না এবং আপনার নির্দিষ্ট করে দেওয়া পেমেন্টের শর্তাবলি ও চেকআউট সেটিংস অফার করা হচ্ছে কি না।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, গ্রাহক > কোম্পানি-তে যান।

  2. অন্তত একটি কোম্পানির লোকেশন সহ একটি পরীক্ষামূলক কোম্পানি সেট আপ করুন।

  3. কোম্পানির লোকেশনে কাস্টমাইজেশন যোগ করুন, যেমন- ক্যাটালগ, পেমেন্টের শর্তাবলি এবং চেকআউট সেটিংস।

  4. পরীক্ষামূলক কোম্পানিতে, একটি গ্রাহক প্রোফাইল তৈরি করুন, যা আপনি একজন B2B কাস্টমার হিসেবে লগ ইন করতে ব্যবহার করতে পারবেন। পরীক্ষা করার জন্য আপনার যদি আগে থেকেই কোনো গ্রাহক প্রোফাইল সেট আপ করা থাকে, তাহলে সেই গ্রাহককে আপনার সেট আপ করা পরীক্ষামূলক কোম্পানিতে যোগ করুন।

  5. ঐচ্ছিক: আপনি যদি কোনো সিমুলেটেড লেনদেন ব্যবহার করে পরীক্ষামূলক অর্ডার দিতে চান, তাহলে আপনার পেমেন্ট গেটওয়ে নিষ্ক্রিয় করুন এবং Shopify-এর পরীক্ষামূলক পেমেন্ট গেটওয়ে সক্রিয় করুন।

  6. আপনার তৈরি করা B2B কাস্টমার প্রোফাইল ব্যবহার করে গ্রাহক হিসেবে আপনার স্টোরে লগ ইন করুন।

  7. একটি পরীক্ষামূলক অর্ডার দিন।

আপনি যদি মার্কেট সহ B2B ব্যবহার করেন, তাহলে আপনার গ্রাহকদের কাছে আপনার অনলাইন স্টোরটি কীভাবে প্রদর্শিত হবে তা প্রিভিউ করে দেখতে পারবেন।