শপিফাই স্ক্রিপ্ট পরীক্ষা এবং ডিবাগ করা

আপনার স্ক্রিপ্টগুলো পরীক্ষা এবং ডিবাগ করতে আপনি Script Editor-এ ডিবাগিং বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারেন।

স্ক্রিপ্ট লেখার সময় Script Editor আপনার কোডে প্রাথমিক কোনো ত্রুটি আছে কি না তা চেক করে:

Script Editor-এ ত্রুটির রিপোর্টিং

এটি প্রকাশিত স্ক্রিপ্টগুলোতে হওয়া ত্রুটিগুলোরও রিপোর্ট করে এবং এই ত্রুটিগুলো হলে এটি আপনাকে একটি ইমেইল পাঠায়:

Script Editor-এ প্রকাশিত স্ক্রিপ্টগুলোর ত্রুটির স্ক্রিনশট

স্ক্রিপ্ট পরীক্ষা বা প্রকাশ করার আগে সিনট্যাক্সের ত্রুটির মতো অন্যান্য ত্রুটিগুলো সংশোধন করা ভালো। আপনার স্ক্রিপ্টে সিনট্যাক্সের ত্রুটি থাকলে, সম্ভবত আপনার স্ক্রিপ্ট পরীক্ষা করার বিষয়টি কাজ করবে না।

স্ক্রিপ্টের কোনো ত্রুটি সম্পর্কে আরও তথ্যের প্রয়োজন হলে, Script Editor-এর মার্জিনে থাকা লাল x আইকনের উপরে হোভার করুন:

Script Editor-এর মার্জিনে থাকা X-এর উপর হোভার করলে সিনট্যাক্স ত্রুটির ব্যাপারে বিস্তারিত জানা যায়

স্ক্রিপ্ট ডুপ্লিকেট করা

কোনো প্রকাশিত স্ক্রিপ্টে ত্রুটি থাকার কারণে সেটি পরীক্ষা বা ডিবাগ করার প্রয়োজন হলে, স্ক্রিপ্টটি ডুপ্লিকেট করে সেই ডুপ্লিকেট করা স্ক্রিপ্টটি প্রকাশ করুন। ত্রুটি ঘটার সময়ে প্রকাশিত হওয়া স্ক্রিপ্টটি আপনাকে ডিবাগ করতে হবে, কারণ এই ভার্সনের সাথে ত্রুটির বিবরণ যুক্ত থাকে।

আপনি কোনো স্ক্রিপ্ট ডুপ্লিকেট করলে স্ক্রিপ্টের সাথে যুক্ত থাকা প্রোডাকশন ত্রুটির বিবরণ কপি করা হয় না।

কোনো স্ক্রিপ্ট ডুপ্লিকেট করতে:

  1. Script Editor-এ, আপনার ডুপ্লিকেট করতে চাওয়া স্ক্রিপ্টের নামে ক্লিক করুন।

  2. স্ক্রিপ্টের একটি কপি তৈরি করতে ডুপ্লিকেট করুন-এ ক্লিক করুন।

প্রোডাকশন ত্রুটি ডিবাগ করুন

কোনো প্রোডাকশন ত্রুটি ডিবাগ করতে:

  1. ত্রুটিযুক্ত স্ক্রিপ্টটি ডুপ্লিকেট করুন।

  2. ডুপ্লিকেট করা স্ক্রিপ্টটি প্রকাশ করুন যাতে আপনার স্টোরের গ্রাহকদের জন্য স্ক্রিপ্টটির একটি ভার্সন উপলভ্য থাকে। এই ধাপে ধরে নেওয়া হয় যে, স্ক্রিপ্টটিতে এতটা বেশি ত্রুটি নেই যার কারণে এটিকে আপনার স্টোর থেকে অপ্রকাশিত (সরিয়ে নেওয়া) করতে হবে।

  3. আসল স্ক্রিপ্টটির সাথে যুক্ত থাকা ত্রুটির বিবরণ ব্যবহার করে সেটিকে ডিবাগ করুন।

স্ক্রিপ্ট পরীক্ষা করুন

কোনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করার সময়ে, সেটিকে আপনার স্টোরে প্রকাশ করার আগে ঠিকমতো কাজ করছে কি না তা নিশ্চিত করতে Script Editor-এর ভিতর থেকেই পরীক্ষা করতে পারবেন।

কোনো স্ক্রিপ্ট পরীক্ষা করতে:

  1. Script Editor-এ, আপনার পরীক্ষা করতে চাওয়া স্ক্রিপ্টটি খুলুন।
  2. কোনো পরীক্ষামূলক কার্ট সম্পাদনা করতে, ইনপুট-এ ক্লিক করুন। এছাড়া আপনি উভয়ই -এ ক্লিক করতে পারেন, যাতে একইসাথে স্ক্রিপ্ট কোড ও পরীক্ষামূলক কার্ট দেখা যায়। আপনার স্ক্রিপ্ট পরীক্ষা করার জন্য ইনপুট ভিউয়ে একটি কার্ট সম্পাদনা করার বিকল্প দেখানো হয়। আপনি কোন বিষয়ের বিপরীতে আপনার স্ক্রিপ্ট পরীক্ষা করতে চান তার উপর ভিত্তি করে পণ্য, গ্রাহক, ডিসকাউন্ট কোড, গ্রাহকের তথ্য এবং শিপিংয়ের তথ্য যোগ করতে পারেন।
    • পরীক্ষামূলক অর্ডারে পণ্য সার্চ করে যোগ করতে পণ্য বিভাগে টাইপ করুন।
    • পরীক্ষামূলক অর্ডারে ডিসকাউন্ট কোড সার্চ করে যোগ করতে ডিসকাউন্ট কোড বিভাগে টাইপ করুন।
    • পরীক্ষামূলক অর্ডারে গ্রাহকদের সার্চ করে যোগ করতে গ্রাহকের তথ্য বিভাগে টাইপ করুন।
    • পরীক্ষামূলক অর্ডারের জন্য শিপিংয়ের ঠিকানা পরিবর্তন করতে শিপিংয়ের ঠিকানা বিভাগে যোগ করুন বা সম্পাদনা করুন-এ ক্লিক করুন।
  3. আপনার পরীক্ষামূলক কার্টে স্ক্রিপ্টের মাধ্যমে হওয়া পরিবর্তনগুলো দেখতে স্ক্রিপ্ট রান করুন -এ ক্লিক করুন।
    • আপনার স্ক্রিপ্ট সফলভাবে রান হলে, আউটপুট বিভাগে আপডেট হয়ে স্ক্রিপ্টের মাধ্যমে প্রয়োগ করা পরিবর্তনগুলো দেখানো হয়। যদি আউটপুট বিভাগে কোনো পরিবর্তন না হয় অথবা অপ্রত্যাশিত কোনো পরিবর্তন হয়, তাহলে আপনার স্ক্রিপ্টে ত্রুটি থাকতে পারে। স্ক্রিপ্টের যেকোনো ত্রুটি সমাধান করতে কনসোল বক্সটি চেক করুন যা Ruby সোর্স কোড বিভাগে থাকে:
    • কনসোল বক্সে স্ক্রিপ্টের রিসোর্স ব্যবহারের বিষয়ে রিপোর্ট করা হয়। জটিল স্ক্রিপ্টগুলোর ক্ষেত্রে আরও বেশি রিসোর্স ব্যবহৃত হয়। স্ক্রিপ্টগুলোর জন্য সীমিত পরিমাণ CPU এবং মেমোরি উপলভ্য থাকে।
  4. আপনার কাজ শেষ হয়ে গেলে:
    • স্ক্রিপ্টটির একটি অপ্রকাশিত ড্রাফট আপডেট ও সেভ করতে ড্রাফট সেভ করুন-এ ক্লিক করুন
    • স্ক্রিপ্টটি আপডেট এবং প্রকাশ করতে চালু করুন-এ ক্লিক করুন।

ত্রুটির বিজ্ঞপ্তি থেকে আনসাবস্ক্রাইব করুন

আপনি কোনো স্ক্রিপ্ট প্রকাশ করলে, স্বয়ংক্রিয়ভাবে সেই স্ক্রিপ্টটির বিজ্ঞপ্তির ইমেইলে আপনাকে সাবস্ক্রাইব করানো হয়। সেই স্ক্রিপ্টটিতে যখনই কোনো প্রোডাকশন ত্রুটি ঘটে, তখন আপনি ওই ত্রুটিটির বিষয়ে একটি ইমেইল পান। এরপর আপনি ত্রুটি সম্পর্কে আরও তথ্য জানতে এবং সেটি ডিবাগ করতে Script Editor খুলতে পারবেন।

এই ধরনের ইমেইল পাওয়ার পরে আপনি চাইলে সেগুলোর থেকে আনসাবস্ক্রাইব করতে পারেন। আনসাবস্ক্রাইব করতে, ওই ত্রুটিটির জন্য প্রোডাকশন ত্রুটি পৃষ্ঠাটি খুলুন এবং আনসাবস্ক্রাইব করুন-এ ক্লিক করুন।

পরবর্তী ধাপসমূহ

আপনার স্ক্রিপ্টটির ফলাফল নিয়ে সন্তুষ্ট হলে, আপনি সেটিকে আপনার স্টোরে প্রকাশ করতে পারবেন। এছাড়াও আপনি আপনার Liquid টেমপ্লেট ফাইলগুলো আপডেট করতে পারবেন, যাতে আপনার অনলাইন স্টোরটি আপনার স্ক্রিপ্টের করা পরিবর্তনের সাথে সাড়া দিতে পারে।