ডিসকাউন্ট
ডিসকাউন্ট দেওয়া হলো একটি মার্কেটিং কৌশল, যা আপনি আপনার Shopify স্টোরে সেল বাড়াতে ব্যবহার করতে পারেন। ডিসকাউন্ট দিতে, আপনি ডিসকাউন্ট কোড তৈরি করতে বা স্বয়ংক্রিয় ছাড় সেট আপ করতে পারেন, অথবা বিকল্প হিসেবে আলাদা আলাদা পণ্যের জন্য সেলের মূল্য নির্ধারণ করতে পারেন।
আপনি নির্দিষ্ট অর্থের ডিসকাউন্ট, শতকরা হারে ডিসকাউন্ট, একটি কিনলে একটি ফ্রি (buy X get Y) ডিসকাউন্ট বা ফ্রি শিপিং ডিসকাউন্টের জন্য কোড তৈরি করতে পারেন। গ্রাহকেরা চেকআউটের সময় অনলাইনে ডিসকাউন্ট কোডগুলো লিখতে পারবেন, অথবা আপনি যদি Shopify POS ব্যবহার করেন, তাহলে সরাসরি এসেও তা ব্যবহার করতে পারবেন।
আপনি Shopify App Store থেকে একটি তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করে অন্যান্য ধরণের ডিসকাউন্টও তৈরি করতে পারবেন। কিছু তৃতীয়-পক্ষের অ্যাপ আপনাকে সরাসরি আপনার Shopify অ্যাডমিনে ডিসকাউন্ট পরিচালনা করার সুযোগ দেয়, আবার কিছু ক্ষেত্রে আপনাকে অ্যাপের সেটিংসে গিয়ে ডিসকাউন্ট তৈরি করতে হতে পারে।
আপনার স্টোরটি যদি Shopify Plus প্ল্যানে থাকে, তাহলে আপনি আপনার নিজের কাস্টম ডিসকাউন্ট অ্যাপ তৈরি করতে পারবেন।
আপনি যখন কোনো অর্ডারের ওপর ডিসকাউন্ট দেন, তখন ট্যাক্স ধার্য করার আগেই অর্ডারের উপমোটের ওপর সেই ডিসকাউন্টটি প্রয়োগ করা হয় এবং এরপর যেকোনো প্রযোজ্য ট্যাক্স প্রয়োগ করা হয়।
আপনি আপনার Shopify অ্যাডমিনের ডিসকাউন্ট পেজ থেকে বর্তমান ডিসকাউন্টগুলো আপডেট ও পরিচালনা করতে পারবেন। কোনো ডিসকাউন্ট আপডেট করার আগে দেখে নিন যে, অন্য কোনো স্টাফ মেম্বার একই ডিসকাউন্টে পরিবর্তন করছেন কি না।
কোনো ডিসকাউন্ট কখন অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করা হবে তা শিডিউল করতে, অথবা আপনার স্টোরে ইতিমধ্যে দেওয়া ডিসকাউন্টগুলোর বিপরীতে একটি নতুন ডিসকাউন্ট পরীক্ষা করতে, আপনি একটি রোলআউট ব্যবহার করতে পারেন। রোলআউটে ডিসকাউন্ট সম্পর্কে আরও জানুন।
আপনার Shopify অ্যাডমিনে ডিসকাউন্ট তৈরি করতে, এডিট করতে বা সমস্যার সমাধান করতে, আপনি Shopify-এর বিল্ট-ইন, ফ্রি এআই কমার্স অ্যাসিস্ট্যান্ট, Sidekick-কেও সাহায্য করতে বলতে পারেন। উদাহরণস্বরূপ, তাকে বলতে পারেন: "আমার সামার কালেকশনের জন্য একটি 15% ডিসকাউন্ট কোড তৈরি করুন, যা গ্রাহকপ্রতি একবার ব্যবহারযোগ্য হবে এবং রবিবারে শেষ হবে।"