Shopify Checkout
আপনি অনলাইনে যেখানেই বিক্রি করুন না কেন, অর্ডার গ্রহণ করতে এবং পেমেন্ট নিতে সুরক্ষিত Shopify Checkout ব্যবহার করতে পারেন। কোনো গ্রাহক কার্টে পণ্য যোগ করার পরে, শিপিংয়ের তথ্য ও পেমেন্টের বিবরণ লিখতে তিনি আপনার চেকআউট ব্যবহার করেন এবং তারপর তার অর্ডার প্লেস করেন। গ্রাহকরা আপনার চেকআউট থেকে আপনার স্টোরের নীতিগুলোও পর্যালোচনা করতে পারবেন।
আপনি আপনার Shopify অ্যাডমিনের চেকআউট সেটিংস পেজ থেকে প্রচারমূলক মার্কেটিংয়ের জন্য কীভাবে গ্রাহকের ইমেইল ঠিকানা সংগ্রহ করবেন তা সহ আপনার চেকআউট সেটিংস দেখতে ও পরিবর্তন করতে পারবেন। আপনার যদি একটি অনলাইন স্টোর থাকে, তাহলে আপনি আপনার অনলাইন স্টোর থিম এডিট করে চেকআউট পেজগুলোর চেহারা এবং লেআউট পরিবর্তন করতে পারবেন।
কোনো গ্রাহক চেকআউটের যেকোনো ধাপ সম্পন্ন করার সময় আপনার স্টোরের ইনভেন্টরি লেভেলের সাপেক্ষে তার কার্ট চেক করা হয়। ইনভেন্টরি উপলভ্য থাকলে গ্রাহক চেকআউটের ধাপগুলোর মাধ্যমে এগিয়ে যেতে পারেন। ইনভেন্টরি উপলভ্য না থাকলে একটি এরর মেসেজ দেখানো হয়। গ্রাহক তার পেমেন্টের তথ্য জমা দিলেই কেবল ইনভেন্টরি আটকে রাখা (হোল্ড করা) হয়। পেমেন্ট ব্যর্থ হলে গ্রাহক আবার পেমেন্ট পদ্ধতির পেজে না পৌঁছানো পর্যন্ত হোল্ড রিলিজ করে দেওয়া হয়।