গ্রাহক বিভাজন
গ্রাহক সেগমেন্ট হলো নিয়ম-ভিত্তিক ডায়নামিক গ্রাহক তালিকা যার মাধ্যমে আপনি একই ধরনের বৈশিষ্ট্য থাকা গ্রাহকদের একসাথে গ্রুপ করতে পারবেন। একটি কোয়েরিতে ফিল্টারের নাম, অপারেটর ও মান একত্রিত করতে ShopifyQL ব্যবহার করে আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী গ্রাহক সেগমেন্ট তৈরি করতে পারবেন। আপনি গ্রাহক সেগমেন্ট তৈরি করার পরে, গ্রাহকেরা সেগমেন্টের মানদণ্ড পূরণ করে কি না তার ভিত্তিতে সেগমেন্ট তালিকা থেকে তাদের অটোমেটিকভাবে যোগ করা বা সরিয়ে দেওয়া হয়।
সঠিক সময়ে সঠিক গ্রাহকদের কাছে সঠিক মেসেজ পাঠানোর মাধ্যমে কার্যকরভাবে যোগাযোগ করতে আপনার গ্রাহক সেগমেন্ট সাহায্য করতে পারে। নিচের উপায়গুলোতে আপনার স্টোরের সুবিধার্থে গ্রাহক বিভাজন ব্যবহার করতে পারেন:
- আপনার গ্রাহকদের সম্পর্কে আরও জানুন এবং গ্রাহকের কেনাকাটার ধরন সম্পর্কিত নির্দিষ্ট তথ্য খুঁজে বের করুন। উদাহরণস্বরূপ, কোনো নির্দিষ্ট শহরে কতজন গ্রাহকের ঠিকানা রয়েছে বা কারা আপনার সবচেয়ে লয়্যাল গ্রাহক, তা শনাক্ত করতে পারবেন।
- টার্গেটেড মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করুন যেখানে পার্সোনালাইজ করা মেসেজ ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট কোনো ভৌগোলিক লোকেশনে থাকা গ্রাহকদের কাছে পণ্য বা ইভেন্টের প্রচার করতে পারবেন। আপনার তৈরি করা গ্রাহক সেগমেন্টে মার্কেটিং মেসেজ পাঠাতে Shopify Messaging ব্যবহার করার বিষয়টি বিবেচনা করতে পারেন।
- সম্ভাব্য ব্যয়ের স্তর ব্যবহার করে আপনার ব্যবসার জন্য সাশ্রয়ী মার্কেটিং কৌশল তৈরি করুন।