Shopify-এর সাথে শিপিং শুরু করা

এই নিবন্ধে, আপনি শিপিং সেটিংস কনফিগার করতে, অর্ডার প্রসেস করতে এবং সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে ছাড়যুক্ত শিপিং লেবেল কেনা শিখতে পারেন।

শুরু করার আগে

শুরু করার আগে, নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করুন:

আপনার শিপিং সেটিংস সেট আপ করা

চেকআউটে শিপিং রেট কীভাবে গণনা করা হবে এবং আপনি কোথায় কোথায় অর্ডার শিপ করতে পারেন, তা নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় শিপিং সেটিংস সেট আপ করুন:

  1. আপনার ফুলফিলমেন্ট লোকেশন যোগ করুন: আপনি কোথায় ইনভেন্টরি স্টোর ও শিপ করেন তা সেট আপ করুন, যাতে শিপিং রেটগুলি উৎসের ঠিকানার উপর ভিত্তি করে সঠিকভাবে গণনা করা হয়।
  2. শিপিং প্রোফাইল তৈরি করুন: একই রকমের শিপিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে এমন পণ্যগুলিকে একত্রে গ্রুপ করুন, যাতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি পণ্যের জন্য সঠিক রেট প্রযোজ্য হয়।
  3. শিপিং রেট ও জোন সেট আপ করুন: গ্রাহকদের চেকআউটে সঠিক শিপিং খরচ দেখাতে, আপনি কোথায় শিপ করবেন এবং আপনার শিপিং চার্জগুলি নির্ধারণ করুন।
  4. প্যাকেজ কনফিগার করুন: চেকআউটের সময় এবং শিপিং লেবেল কেনার সময় সঠিক শিপিং রেট গণনা করতে আপনার বাক্সের মাপ, ওজন এবং প্যাকেজের ডিফল্টগুলি যোগ করুন।
  5. আপনার ক্যারিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করুন: আপনার Shopify অ্যাডমিনে কোনো যোগ্য শিপিং ক্যারিয়ারের সাথে আপনার নিজস্ব অ্যাকাউন্ট কানেক্ট করুন। আপনি সরাসরি চেকআউটে UPS, FedEx এবং USPS-এর মতো ক্যারিয়ারগুলি থেকে রিয়েল-টাইম শিপিং রেটগুলি দেখাতে পারেন এবং আপনার Shopify অ্যাডমিন থেকে সরাসরি যোগ্য ক্যারিয়ারগুলির জন্য শিপিং লেবেল কিনতে পারেন।
  6. স্বয়ংক্রিয় ডেলিভারির তারিখ সেট আপ করুন: আপনার গ্রাহকদের ক্রয়া সম্পন্ন করতে উৎসাহিত করতে, চেকআউটের সময় নির্দিষ্ট ডেলিভারির তারিখগুলি দেখান।
  7. ঐচ্ছিক: আন্তর্জাতিক শিপিং সেট আপ করুন: আপনার পণ্যগুলিতে কাস্টমসের তথ্য ও HS কোড যোগ করুন যাতে স্বয়ংক্রিয়ভাবে কাস্টমস ফর্ম তৈরি হয় এবং কোনো বিলম্ব ছাড়াই শিপমেন্টগুলি সীমান্ত অতিক্রম করতে পারে।

ঐচ্ছিক অর্ডার ফুলফিলমেন্ট সেটিংস কনফিগার করা

ডিফল্টভাবে, আপনি নিজেই অর্ডার পূরণ করেন এবং সেগুলিকে ম্যানুয়ালি সম্পন্ন হিসেবে মার্ক করেন, তাই অর্ডার পূরণ করা শুরু করতে আপনার কোনো সেটিংস পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনি যদি কোনো ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করতে, ফুলফিলমেন্ট স্বয়ংক্রিয় করতে বা একাধিক লোকেশন থেকে অর্ডার পূরণ করতে চান, তাহলে আপনি নিম্নলিখিত সেটিংস কনফিগার করতে পারেন:

  1. আপনার ফুলফিলমেন্টের পদ্ধতি বেছে নিন: নিজেই অর্ডার পূরণ করুন, কোনো ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করুন, ড্রপশিপ করুন বা বিভিন্ন পদ্ধতির সমন্বয় করুন। আপনি একই অর্ডারের বিভিন্ন আইটেমের জন্য আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করতে পারেন।
  2. ম্যানুয়াল বা স্বয়ংক্রিয় ফুলফিলমেন্ট সেট করুন: অর্ডারগুলি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে নাকি আপনার অর্ডার প্রসেসিং সেটিংসে ম্যানুয়াল পদক্ষেপের প্রয়োজন হবে, তা বেছে নিন।
  3. পণ্যগুলিতে ফুলফিলমেন্টের পদ্ধতি অ্যাসাইন করুন: প্রতিটি পণ্য কোথায় স্টক করা হয় এবং কোথা থেকে পূরণ করা হয়, তা সেট করুন।
  4. ফুলফিলমেন্ট পরিষেবা চালু করুন: আপনার Shopify অ্যাডমিনের সাথে অ্যাপগুলি বা কাস্টম ফুলফিলমেন্ট পরিষেবাগুলি কানেক্ট করুন।

ফুলফিলমেন্টের জন্য অর্ডারগুলি পরিচালনা ও প্রস্তুত করা

আপনার Shopify অ্যাডমিন থেকে ফুলফিলমেন্টের জন্য অর্ডারগুলি সাজান, পরিচালনা করুন এবং প্রস্তুত করুন। আপনার ব্যবসার ওয়ার্কফ্লোগুলির উপর নির্ভর করে, আপনি যেকোনো ক্রমে নিম্নলিখিত ধাপগুলি সম্পন্ন করতে পারেন:

  • অর্ডার ফিল্টার ও সর্ট করুন: স্ট্যাটাস, লোকেশন বা শিপিংয়ের পদ্ধতির ভিত্তিতে অর্ডারগুলি সাজাতে কাস্টম ভিউ তৈরি করুন।
  • গ্রাহকের শিপিংয়ের ঠিকানা যাচাই করুন: অসম্পূর্ণ বা ভুল ঠিকানা থাকা অর্ডারগুলিকে পরামর্শের সাথে ফ্ল্যাগ করা হয়।
  • অর্ডারের বিবরণ পরিচালনা করুন: গ্রাহকের বিবরণ, শিপিংয়ের ঠিকানা, পেমেন্টের তথ্য এবং অর্ডারের ইতিহাস সহ অর্ডারের সামগ্রিক তথ্য দেখুন এবং পরিচালনা করুন। একটি কেন্দ্রীভূত লোকেশনে অর্ডারের সমস্ত ডেটা অ্যাক্সেস করুন।
  • অর্ডার সম্পাদনা করুন: পণ্য যোগ বা সরিয়ে, পরিমাণ আপডেট করে, শিপিংয়ের ঠিকানা পরিবর্তন করে বা দাম সামঞ্জস্য করে বিদ্যমান অর্ডারগুলো সম্পাদনা করুন। অর্ডার বাতিল এবং পুনরায় তৈরি না করেই দক্ষতার সাথে অর্ডারের পরিবর্তনগুলো পরিচালনা করুন।
  • অর্ডারের স্ট্যাটাস পরিচালনা করুন: আপনার ফুলফিলমেন্ট প্রক্রিয়ায় একটি অর্ডার কোন পর্যায়ে আছে তা নির্দেশ করতে স্ট্যাটাস পরিবর্তন করুন।
  • অর্ডার প্রিন্ট করুন: ওয়্যারহাউজের কাজগুলো সহজ করতে শিপিংয়ের ডকুমেন্ট তৈরি এবং প্রিন্ট করুন, যেমন প্যাকিং স্লিপ, সংগ্রহের তালিকা ও ইনভয়েস। ডকুমেন্টের ফর্ম্যাট কাস্টমাইজ করুন এবং প্রিন্ট করার ওয়ার্কফ্লো স্বয়ংক্রিয় করুন।

শিপিং লেবেল কেনা এবং প্রিন্ট করা

সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে শিপিং ক্যারিয়ার-এর ডিসকাউন্টযুক্ত শিপিং লেবেল ক্রয়, প্রিন্ট এবং পরিচালনা করুন:

  1. শিপিং লেবেল কিনুন:
    1. একটি অর্ডারের জন্য লেবেল কিনুন: আলাদাভাবে শিপিং লেবেল কিনুন।
    2. একসাথে অনেক লেবেল কিনুন: একবারে সর্বাধিক 250টি শিপিং লেবেল কিনুন।
  2. ঐচ্ছিক: DDP (ডেলিভারড ডিউটি পেইড) শিপিং লেবেল কিনুন: আন্তর্জাতিক শিপমেন্টের জন্য ডেলিভারড ডিউটি পেইড লেবেল কিনুন, যাতে গ্রাহকরা ডেলিভারি পাওয়ার সময় অপ্রত্যাশিত ফি-এর সম্মুখীন না হন।
  3. শিপিং বিমা যোগ করুন: ঐচ্ছিক শিপিং বিমা কভারেজের মাধ্যমে শিপমেন্ট সুরক্ষিত করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের উপযুক্ত লেবেলগুলো সর্বাধিক 200 USD পর্যন্ত অন্তর্ভুক্ত শিপিং বিমা পায়।
  4. শিপিং লেবেল পরিবর্তন বা বাতিল করুন: সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে অব্যবহৃত শিপিং লেবেল বাতিল করুন এবং আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত পান।
  5. শিপিং লেবেল প্রিন্ট করুন: শিপিং লেবেল এবং কাস্টমস ফর্ম প্রিন্ট করুন। আপনি শিপিং ডকুমেনটগুলো আলাদাভাবে প্রিন্ট করতে পারেন, অথবা আপনার নির্বাচিত প্রিন্টিং পেপার ফর্ম্যাটের সাথে মানানসই করতে সেগুলোকে একত্রিত করে আকার পরিবর্তন করতে পারেন।
  6. পিকআপ শিডিউল করুন, ম্যানিফেস্ট তৈরি করুন এবং শিপমেন্ট ট্র্যাক করুন: যোগ্য লেবেলের জন্য ক্যারিয়ারের পিকআপ শিডিউল করুন, আপনার রেকর্ডের জন্য শিপিং ম্যানিফেস্ট প্রিন্ট করুন এবং অ্যাডমিন থেকে ডেলিভারির স্ট্যাটাস মনিটর করুন।
  7. Shop অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ডেলিভারি ট্র্যাকিং সরবরাহ করুন: Shop অ্যাপের মাধ্যমে গ্রাহকদের রিয়েল-টাইম অর্ডার ট্র্যাকিং, ডেলিভারি নোটিফিকেশন এবং লাইভ ম্যাপ ট্র্যাকিং প্রদান করুন। অর্ডারের স্ট্যাটাস সম্পর্কিত সহায়তার অনুসন্ধানগুলো হ্রাস করুন এবং প্রথমবারেই ডেলিভারি সফল হওয়ার হার উন্নত করুন।
  8. শিপমেন্টের জন্য বিমা দাবি জমা দিন: সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত শিপমেন্টের জন্য দাবি ফাইল করুন।

রিটার্ন পরিচালনা করা

অন্তর্নির্মিত টুলের মাধ্যমে রিটার্ন এবং বিনিময়কে আরও সহজ করুন:

  1. সেলফ-সার্ভ রিটার্ন সেট আপ করুন: গ্রাহকদের আপনার অনলাইন স্টোর থেকে রিটার্ন শুরু করার অনুমতি দিন।
  2. রিটার্নের নিয়ম এবং ফেরতের নীতি সেট আপ করুন: কখন গ্রাহকরা রিটার্নের অনুরোধ করতে পারেন এবং আপনার স্টোরে কীভাবে রিটার্ন ফি প্রয়োগ করা হয়, তার নিয়ম তৈরি করুন।
  3. রিটার্ন এবং বিনিময় প্রক্রিয়া করুন: ফেরতের নীতি ও প্রক্রিয়াগুলো কনফিগার করুন।
  4. রিটার্ন লেবেল কিনুন: আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহকদের রিটার্ন লেবেল তৈরি করে পাঠান।